কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে ৩ ক্যাটাগরিতে ৩৪১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পদসংখ্যা
- ৩৪১ জন
- কর্মস্থল
- ঢাকা
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ২৯ অক্টোবর ২০২৬
- আবেদনের মাধ্যম
- অনলাইনে
- আবেদনের শেষ তারিখ
- ২৫ নভেম্বর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
এই বিজ্ঞপ্তির আবেদনের সময় ২৫ নভেম্বর ২০২৬ তারিখে শেষ হয়েছে। তথ্যটি শুধু রেফারেন্সের জন্য রাখা হয়েছে — এখন আবেদন করা যাবে না।
সরকারি চাকরি: এখন আবেদন করা যায় এমন বিজ্ঞপ্তি →সংশ্লিষ্ট সক্রিয় চাকরি ↓পুরোনো বিজ্ঞপ্তির তালিকা
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়
অডিট ভবন, ৭৭/৭ কাকরাইল, ঢাকা-১০০০।
অফিসিয়াল ওয়েবসাইট: www.cag.org.bd
বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তরসমূহের জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৬ তম এবং ২০ তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://cag.teletalk.com.bd) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
পদের বিবরণ, শূন্যপদ ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:
জুনিয়র অডিটর: ৭০ জন (গ্রেড-১৬, স্কেল: ২১,১০০–৫২,৯০০/-)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের সর্বনিম্ন গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৬২ জন (গ্রেড-১৬, স্কেল: ২১,১০০–৫২,৯০০/-)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের সর্বনিম্ন গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।অফিস সহায়ক: ২০৯ জন (গ্রেড-২০, স্কেল: ২০,০০০–৪৮,৪০০/-)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মোট শূন্যপদ: ৩টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৪১টি পদ।
বয়সসীমা:
০১-১০-২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন ও ফি জমাদান পদ্ধতি:
অনলাইন আবেদন পোর্টাল: https://cag.teletalk.com.bd
আবেদন শুরুর তারিখ ও সময়: ০৩ নভেম্বর ২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।
আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. বিকাল ৪:০০ ঘটিকা।
পরীক্ষার ফি: ১ ও ২ নং পদের জন্য পরীক্ষার ফি ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা; ৩ নং পদের জন্য পরীক্ষার ফি ৫০/- টাকা এবং সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। সকল গ্রেডের অনগ্রসর প্রার্থীদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) ক্ষেত্রে ফি ৫৬/- টাকা। আবেদন সাবমিটের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ২টি এসএমএসের মাধ্যমে ফি প্রদান করতে হবে।
প্রথম SMS: CAG <space> User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
দ্বিতীয় SMS: CAG <space> YES <space> PIN লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
কর্তৃপক্ষ ও স্মারক নম্বর:
স্মারক নং: ৮২.০০.০০০০.০০০.০৪৩.০১.০০০১.২৬.৭৬১, তারিখ: ২৯ অক্টোবর ২০২৬ খ্রি.
স্বাক্ষরিত: তাসলিমা সুলতানা, অভা. উপ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ও সদস্য সচিব, বিভাগীয় নির্বাচন কমিটি।
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (৩ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।
০৪ তথ্যের উৎস
সকল উৎসের তালিকা →অফিসিয়াল ওয়েবসাইট: কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর কার্যালয় (CAG) (teletalk.com.bd) · ২৯ অক্টোবর ২০২৬
দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।



