মূল বিষয়ে যান
দৈনিক চাকরি

নোটিশ ও পরীক্ষার সময়সূচি

নিয়োগ পরীক্ষার সময়সূচি, মৌখিক পরীক্ষা, প্রবেশপত্র ও ফলাফলের নোটিশ। প্রতিটির সাথে প্রকাশকারী প্রতিষ্ঠান, তারিখ আর মূল নোটিশের লিংক দেওয়া আছে।

দৈনিক চাকরি কোনো সরকারি সংস্থা নয়। পরীক্ষার আগে মূল নোটিশ মিলিয়ে নিন।

  1. মৌখিক পরীক্ষা (ভাইভা)

    সহকারী প্রকৌশলী (পুর) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রকাশক:
    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB)
    নোটিশের তারিখ:
    ৪ নভেম্বর ২০২৬
    পরীক্ষার তারিখ:
    ১৭ নভেম্বর ২০২৬
    বিস্তারিত

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (BWDB) রাজস্ব খাতভুক্ত 'সহকারী প্রকৌশলী (পুর)' পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষা আগামী ১৭ নভেম্বর ২০২৬ তারিখ থেকে পানি ভবন, ৭২ গ্রীন রোড, ঢাকা-তে অনুষ্ঠিত হবে। সকল প্রার্থীকে প্রয়োজনীয় মূল সনদ ও কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকতে হবে।

  2. রেজাল্ট

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর ও মেরিন ফিশারিজ একাডেমির বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল

    প্রকাশক:
    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)
    নোটিশের তারিখ:
    ৪ নভেম্বর ২০২৬
    বিস্তারিত

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর ও মেরিন ফিশারিজ একাডেমির বিভিন্ন ক্যাটাগরির নন-ক্যাডার পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)। উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী ফলাফল বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। বিস্তারিত ফলাফল মূল নোটিশে দেখা যাবে।

  3. মৌখিক পরীক্ষা (ভাইভা)

    কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ১০ম গ্রেড ভুক্ত শ্রম পরিদর্শক (সেফটি) পদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি

    প্রকাশক:
    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)
    নোটিশের তারিখ:
    ৪ নভেম্বর ২০২৬
    পরীক্ষার তারিখ:
    ১৮ নভেম্বর ২০২৬
    বিস্তারিত

    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ১০ম গ্রেড ভুক্ত শ্রম পরিদর্শক (সেফটি) পদের মৌখিক পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। উক্ত মৌখিক পরীক্ষা আগামী ১৮ নভেম্বর ২০২৬ তারিখ থেকে বিপিএসসি প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা-তে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে।

  4. মৌখিক পরীক্ষা (ভাইভা)

    স্বাস্থ্য সেবা বিভাগের অধীন বিভিন্ন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (৪র্থ গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রকাশক:
    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)
    নোটিশের তারিখ:
    ৪ নভেম্বর ২০২৬
    পরীক্ষার তারিখ:
    ১৫ নভেম্বর ২০২৬
    বিস্তারিত

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন বিভিন্ন মেডিকেল কলেজের বিভিন্ন বিষয়ে সহযোগী অধ্যাপক (৪র্থ গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষা আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকে বিপিএসসি প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

  5. পরীক্ষার সময়সূচি

    ৫১তম বিসিএস (বিশেষ) এর লিখিত পরীক্ষার (MCQ Type) তারিখ ও সময়সূচি

    প্রকাশক:
    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)
    নোটিশের তারিখ:
    ৪ নভেম্বর ২০২৬
    পরীক্ষার তারিখ:
    ১১ ডিসেম্বর ২০২৬
    বিস্তারিত

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কর্তৃক ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর লিখিত পরীক্ষার (MCQ Type) তারিখ ও সময়সূচি সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে। উক্ত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

  6. রেজাল্ট

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী সাইফার অফিসার (১০ম গ্রেড) পদের বাছাই (MCQ Type) পরীক্ষার ফলাফল

    প্রকাশক:
    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)
    নোটিশের তারিখ:
    ৩ নভেম্বর ২০২৬
    বিস্তারিত

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সহকারী সাইফার অফিসার (১০ম গ্রেড) পদের বাছাই (MCQ Type) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর ও নির্দেশনাবলি মূল নোটিশে পাওয়া যাবে।

  7. রেজাল্ট

    সহকারী স্টেশন মাস্টার (রাজস্বখাতভূক্ত) পদে মনোনীত ৪২৯ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগাদেশ

    প্রকাশক:
    বাংলাদেশ রেলওয়ে
    নোটিশের তারিখ:
    ২ নভেম্বর ২০২৬
    বিস্তারিত

    বাংলাদেশ রেলওয়ের রাজস্বখাতভুক্ত 'সহকারী স্টেশন মাস্টার' (গ্রেড-১৫) পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনে উপযুক্ত বিবেচিত ৪২৯ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগাদেশ প্রদান করা হয়েছে। প্রার্থীদের আগামী নির্ধারিত তারিখে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত রোল নম্বর ও নির্দেশনা মূল বিজ্ঞপ্তিতে রয়েছে।