মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরি৬ দিন বাকি

জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়িতে ৫ ক্যাটাগরিতে ১৬ পদে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি

জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা
পদসংখ্যা
১৬ জন
কর্মস্থল
খাগড়াছড়ি
বিজ্ঞপ্তি প্রকাশ
৮ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
২ ডিসেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা

(রাজস্ব শাখা)
ওয়েবসাইট: www.khagrachhari.gov.bd

ভূমি মন্ত্রণালয়ের ছাড়পত্র মোতাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলার ০৯ (নয়) টি উপজেলা ভূমি অফিসের জন্য রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে (http://dckc.teletalk.com.bd) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

পদের বিবরণ, শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা:

  1. নাজির কাম-ক্যাশিয়ার: ০৩ (তিন) টি (গ্রেড-১৬, বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০/-)
    শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজি টাইপে ২০ শব্দ এবং বাংলা টাইপে ২০ শব্দ গতিসম্পন্ন হতে হবে। তফসিল-৯ ও ১৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

  2. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৪ (চার) টি (গ্রেড-১৬, বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০/-)
    শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজি টাইপে ২০ শব্দ এবং বাংলা টাইপে ২০ শব্দ গতিসম্পন্ন হতে হবে। তফসিল-৭ ও ১৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

  3. সার্টিফিকেট পেশকার: ০৩ (তিন) টি (গ্রেড-১৬, বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০/-)
    শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজি টাইপে ২০ শব্দ এবং বাংলা টাইপে ২০ শব্দ গতিসম্পন্ন হতে হবে। তফসিল-১১ ও ১৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

  4. সার্টিফিকেট সহকারী: ০৩ (তিন) টি (গ্রেড-১৬, বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০/-)
    শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজি টাইপে ২০ শব্দ এবং বাংলা টাইপে ২০ শব্দ গতিসম্পন্ন হতে হবে। তফসিল-১১ ও ১৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

  5. ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী: ০৩ (তিন) টি (গ্রেড-১৬, বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০/-)
    শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজি টাইপে ২০ শব্দ এবং বাংলা টাইপে ২০ শব্দ গতিসম্পন্ন হতে হবে। তফসিল-১১ ও ১৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের সময়সীমা ও পরীক্ষার ফি:

  • অনলাইন আবেদন শুরু: ১২ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ, সকাল ০৯.০০ টা।

  • অনলাইন আবেদন শেষ: ০২ ডিসেম্বর ২০২৬ খ্রি. তারিখ, বিকাল ০৪.০০ টা।

  • বয়সসীমা: ০২ ডিসেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮–৩২ বছর হতে হবে।

  • পরীক্ষার ফি: ১ হতে ৫ পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি ১০০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা; সকল গ্রেডের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। আবেদনপত্র সাবমিটের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর হতে ২টি SMS-এর মাধ্যমে ফি জমা দিতে হবে।

  • এসএমএস ফরম্যাট:
    প্রথম SMS: DCKC <space> User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
    দ্বিতীয় SMS: DCKC <space> Yes <space> PIN লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

স্মারক নম্বর ও কর্তৃপক্ষ:
স্মারক নং: ০৫.৪২.৪৬০০.০০০.০১৪.১১.০১২৮.২৬-১১৭৬, তারিখ: ০৮ নভেম্বর ২০২৬ খ্রি. (২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ)
স্বাক্ষরিত: মোঃ আনোয়ার সাদাত, জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীগণকে http://dckc.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ১২ নভেম্বর ২০২৬ খ্রি. সকাল ০৯.০০ টা হতে ০২ ডিসেম্বর ২০২৬ খ্রি. বিকাল ০৪.০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সাবমিটের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ২টি SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি (১১২/- টাকা এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে ৫৬/- টাকা) জমা প্রদান করতে হবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (৫ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়িতে ৫ ক্যাটাগরিতে ১৬ পদে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১
জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়িতে ৫ ক্যাটাগরিতে ১৬ পদে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ২
পাতা ২
জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়িতে ৫ ক্যাটাগরিতে ১৬ পদে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৩
পাতা ৩
জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়িতে ৫ ক্যাটাগরিতে ১৬ পদে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৪
পাতা ৪
জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়িতে ৫ ক্যাটাগরিতে ১৬ পদে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৫
পাতা ৫

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।