মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরি১১ দিন বাকি

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার)-এ ৭ ক্যাটাগরিতে ৯ পদে কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার)
পদসংখ্যা
৯ জন
কর্মস্থল
বগুড়া
বিজ্ঞপ্তি প্রকাশ
১২ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
৭ ডিসেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার)

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বগুড়া।
অফিসিয়াল ওয়েবসাইট: www.nactar.gov.bd

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার), বগুড়ার রাজস্ব খাতের ১১ হতে ২০তম গ্রেডভুক্ত স্থায়ী/অস্থায়ী পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত ইতঃপূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে এবং ভেহিক্যাল সুপারভাইজার, ক্যাশিয়ার ও হিসাব সহকারী পদসমূহের বিপরীতে যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://nactar.teletalk.com.bd/nactar2026) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।

পদের বিবরণ, শূন্যপদ ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:

  1. ভেহিক্যাল সুপারভাইজার: ০১ জন (গ্রেড-১১, স্কেল: ১২,৫০০–৩০,২৩০/-)
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ২য় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল ইন অটোমোটিভ) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং যানবাহন রক্ষণাবেক্ষণ কাজে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বয়স: ১৮–৩২ বছর।

  2. ক্যাশিয়ার: ০১ জন (গ্রেড-১৪, স্কেল: ১০,২০০–২৪,৬৮০/-)
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ ক্যাশ পরিচালনায় ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বয়স: ১৮–৩২ বছর।

  3. মেকানিক: ০১ জন (গ্রেড-১৫, স্কেল: ৯,৭০০–২৩,৪৯০/-)
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ০২ (দুই) বছরের চাকরির অভিজ্ঞতা; অথবা অটোমোবাইল বিষয়ে ২য় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ২ (দুই) বছরের চাকরির অভিজ্ঞতা। বয়স: ১৮–৩২ বছর।

  4. হিসাব সহকারী: ০১ জন (গ্রেড-১৬, স্কেল: ৯,৩০০–২২,৪৯০/-)
    শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বয়স: ১৮–৩২ বছর।

  5. ক্যাফেটেরিয়া ম্যানেজার: ০১ জন (গ্রেড-১৬, স্কেল: ৯,৩০০–২২,৪৯০/-)
    শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বয়স: ১৮–৩২ বছর।

  6. ফটোকপি অপারেটর: ০১ জন (গ্রেড-১৮, স্কেল: ৮,৮০০–২১,৩১০/-)
    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ফটোকপিয়ার মেশিন চালনায় ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ১৮–৩২ বছর।

  7. অফিস সহায়ক: ০৩ জন (গ্রেড-২০, স্কেল: ৮,২৫০–২০,০১০/-)
    শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বয়স: ১৮–৩২ বছর।

মোট শূন্যপদ: ৭টি ক্যাটাগরিতে সর্বমোট ০৯টি পদ।

বয়সসীমা:

০১/১১/২০২৬ খ্রি. তারিখে সকল প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

অনলাইনে আবেদন ও ফি জমাদান পদ্ধতি:

  • অনলাইন আবেদন পোর্টাল: http://nactar.teletalk.com.bd/nactar2026

  • আবেদন শুরুর তারিখ ও সময়: ১৭ নভেম্বর ২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।

  • আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ০৭ ডিসেম্বর ২০২৬ খ্রি. বিকাল ৪:০০ ঘটিকা।

  • পরীক্ষার ফি: ১ নং পদের জন্য মোট ২২৩/- টাকা; ২ হতে ৬ নং পদের জন্য মোট ১১২/- টাকা; ৭ নং পদের জন্য মোট ৫৬/- টাকা। আবেদন সাবমিটের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ২টি এসএমএসের মাধ্যমে ফি প্রদান করতে হবে।

  • প্রথম SMS: NACTARS <space> User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

  • দ্বিতীয় SMS: NACTARS <space> YES <space> PIN লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

স্মারক ও কর্তৃপক্ষ:
স্মারক নং: ৫৭.২১.০০০০.০০৩.১২.০০১.২৫.১৮২৮, তারিখ: ১২ নভেম্বর ২০২৬ খ্রি.
১১-২০ তম গ্রেডের কর্মচারীদের নিয়োগ বিষয়ক কমিটি, নেকটার, বগুড়া।

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীগণ http://nactar.teletalk.com.bd/nactar2026 ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে ১৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা হতে ০৭ ডিসেম্বর ২০২৬ বিকাল ০৪:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সাবমিটের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ২টি এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি (১ নং পদের জন্য মোট ২২৩/- টাকা, ২ হতে ৬ নং পদের জন্য মোট ১১২/- টাকা এবং ৭ নং পদের জন্য মোট ৫৬/- টাকা) জমা প্রদান করতে হবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (৪ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার)-এ ৭ ক্যাটাগরিতে ৯ পদে কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার)-এ ৭ ক্যাটাগরিতে ৯ পদে কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ২
পাতা ২
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার)-এ ৭ ক্যাটাগরিতে ৯ পদে কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৩
পাতা ৩
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার)-এ ৭ ক্যাটাগরিতে ৯ পদে কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৪
পাতা ৪

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।