ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-তে ৫ ক্যাটাগরিতে ১০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পদসংখ্যা
- ১০ জন
- কর্মস্থল
- ঢাকা
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ১৬ নভেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম
- অনলাইনে
- আবেদনের শেষ তারিখ
- ৮ ডিসেম্বর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাণিজ্য মন্ত্রণালয়
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)
টিসিবি ভবন, ১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫অফিসিয়াল ওয়েবসাইট: www.tcb.gov.bd
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://tcb.teletalk.com.bd) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
পদের বিবরণ, শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা:
উপ-সহকারী প্রকৌশলী: ০১ জন (গ্রেড-১০, স্কেল: ৩২,০০০–৭৭,৩০০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমাধারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ০৩ জন (গ্রেড-১৪, স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) সাঁটলিপি নোট প্রতিলিপিকরণ ও কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় ৪৫ ও ২৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ ও ৩০ শব্দ সম্পন্ন হতে হবে; এবং সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে যাদের ০২ (দুই) বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।সংরক্ষণ ও বিক্রয় সহকারী: ০১ জন (গ্রেড-১৬, স্কেল: ২১,৯০০–৫২,৯০০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষা পাশ হতে হবে। যাদের সরকারী বিভাগ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিক্রয় ও মাল খালাস, আসবাবপত্র রক্ষণাবেক্ষণের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেয়া হবে।টেলেক্স অপারেটর: ০১ জন (গ্রেড-১৬, স্কেল: ২১,৯০০–৫২,৯০০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষা পাস হতে হবে। তবে বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে উহা শিথিল করা যেতে পারে।অফিস সহায়ক: ০৪ জন (গ্রেড-২০, স্কেল: ২০,০০০–৪৮,৪০০/-)
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণী বা সমমান পাস হতে হবে।
সর্বমোট পদসংখ্যা: ৫টি ক্যাটাগরিতে ১০টি পদ।
আবেদন ও নিয়োগের সাধারণ শর্তাবলি:
বয়সসীমা: ০১ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩২ বছর হতে হবে। তবে ৩ ও ৪ নং পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
চাকরিরত প্রার্থী: সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে Departmental Status সিলেক্ট করে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় এনওসি (NOC) দাখিল করতে হবে।
একাধিক আবেদন: একজন প্রার্থী উপর্যুক্ত পদের যে কোনো ০১ (এক) টি পদে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন ও ফি জমার নিয়মাবলী:
অনলাইন আবেদন লিঙ্ক: http://tcb.teletalk.com.bd/tcb_2026/
আবেদন শুরুর তারিখ ও সময়: ১৭ নভেম্বর ২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।
আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ০৮ ডিসেম্বর ২০২৬ খ্রি. বিকাল ০৪:০০ ঘটিকা।
পরীক্ষার ফি: ১ নং পদের জন্য পরীক্ষার ফি ২০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ২৩/- টাকাসহ মোট ২২৩/- টাকা; ২ হতে ৪ নং পদের জন্য পরীক্ষার ফি ১০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা; এবং ৫ নং পদের জন্য পরীক্ষার ফি ৫০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা। অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে সকল পদে মোট ৫৬/- টাকা। আবেদন সাবমিটের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড থেকে ফি পরিশোধ করতে হবে।
SMS পদ্ধতি: প্রথম SMS: TCB <space> User ID লিখে 16222 নম্বরে পাঠান। ফিরতি SMS-এর পর দ্বিতীয় SMS: TCB <space> Yes <space> PIN লিখে 16222 নম্বরে পাঠান।
কর্তৃপক্ষ ও সার্কুলার সূত্র:
স্মারক নম্বর: ২৬.০৫.০০০০.০০৫.০১১.৯০.২৬-৪৪০, তারিখ: ১৬ নভেম্বর ২০২৬ খ্রি.
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি), কারওয়ান বাজার, ঢাকা।
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (৪ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।
০৪ তথ্যের উৎস
সকল উৎসের তালিকা →পত্রিকা: দৈনিক প্রথম আলো · ১৭ নভেম্বর ২০২৬ · পৃষ্ঠা ৮ · ই-পেপার দেখুন
অফিসিয়াল ওয়েবসাইট: tcb.gov.bd
দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।




