যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ ক্যাটাগরিতে ২৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পদসংখ্যা
- ২৩ জন
- কর্মস্থল
- যশোর
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ১৫ নভেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম
- অনলাইনে
- আবেদনের শেষ তারিখ
- ১৭ ডিসেম্বর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার — জেলা প্রশাসকের কার্যালয়, যশোর
ভূমি মন্ত্রণালয় এবং বিভাগীয় বাছাই কমিটি, খুলনার ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, যশোরের রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিসসমূহে শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে যশোর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
পদভিত্তিক শূন্যপদ ও বেতন স্কেল:
১. নাজির-কাম-ক্যাশিয়ার: পদসংখ্যা ০৩টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০ – ২২,৪৯০/-)।
২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: পদসংখ্যা ১৩টি। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি। বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০ – ২২,৪৯০/-)।
৩. সার্টিফিকেট সহকারী: পদসংখ্যা ০২টি। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০ – ২২,৪৯০/-)।
৪. ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী: পদসংখ্যা ০২টি। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০ – ২২,৪৯০/-)।
৫. মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী: পদসংখ্যা ০৩টি। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০ – ২২,৪৯০/-)।
গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, যশোর
মোট শূন্যপদ: ২৩টি
আবেদনের যোগ্যতা: শুধুমাত্র যশোর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন
আবেদনের মাধ্যম: অনলাইন (https://dcjashore.teletalk.com.bd)
আবেদন শুরুর তারিখ: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ: ১৭ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫:০০ টা
অফিশিয়াল ওয়েবসাইট: http://www.jessore.gov.bd
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (৪ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।
০৪ তথ্যের উৎস
সকল উৎসের তালিকা →পত্রিকা: দৈনিক সংবাদ · ১৫ নভেম্বর ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইট: jessore.gov.bd
দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।




