মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরি২৫ দিন বাকি

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে ২ ক্যাটাগরিতে ১০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন
পদসংখ্যা
১০ জন
কর্মস্থল
ঢাকা
বিজ্ঞপ্তি প্রকাশ
১৬ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
২১ ডিসেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (সিসিবি)

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন-এর রাজস্ব খাতভুক্ত গ্রেড-১৪ এবং গ্রেড-১৬ এর নিম্নোক্ত ২ ক্যাটাগরির ১০টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে উপযুক্ত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদভিত্তিক শূন্যপদ ও বেতন স্কেল:

  • ১. ব্যক্তিগত সহকারি: পদসংখ্যা ০৬টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ। বেতন স্কেল: গ্রেড-১৪ (১০,২০০ – ২৪,৬৮০/-)।

  • ২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: পদসংখ্যা ০৪টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ। বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০ – ২২,৪৯০/-)।

গুরুত্বপূর্ণ তথ্যাবলি:

  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন

  • মোট শূন্যপদ: ১০টি

  • আবেদনের যোগ্যতা: বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন

  • আবেদনের মাধ্যম: অনলাইন (http://ccb.teletalk.com.bd)

  • আবেদন শুরুর তারিখ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা

  • আবেদনের শেষ তারিখ: ২১ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫:০০ টা

  • অফিশিয়াল ওয়েবসাইট: https://ccb.gov.bd

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা http://ccb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা ২২ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা থেকে ২১ ডিসেম্বর ২০২৬ বিকাল ৫:০০ টা পর্যন্ত। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (৩ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে ২ ক্যাটাগরিতে ১০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে ২ ক্যাটাগরিতে ১০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ২
পাতা ২
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে ২ ক্যাটাগরিতে ১০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৩
পাতা ৩

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →
  • পত্রিকা: অফিশিয়াল ওয়েবসাইট · ১৬ নভেম্বর ২০২৬

    অফিসিয়াল ওয়েবসাইট: ccb.gov.bd

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।