মানবিক সাহায্য সংস্থায় শাখা ব্যবস্থাপক পদে ১৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
- পদসংখ্যা
- ১৫ জন
- কর্মস্থল
- ঢাকা
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ১৮ নভেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম
- ডাকযোগে
- আবেদনের শেষ তারিখ
- ১৫ ডিসেম্বর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) — প্রধান কার্যালয়, ঢাকা
জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)-এর ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা পরিচালনায় নিম্নবর্ণিত পদে যোগ্যতাসম্পন্ন জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে (নিয়োগ সূত্র নং-এমএসএস/মা.স.প্র./নিয়োগ/২০২৬-০৫৫)।
পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
১. শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ): পদসংখ্যা ১৫টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা স্নাতক/সম্মান পাস (কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়)। অভিজ্ঞতা: এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে স্ব-পদে ন্যূনতম ১ বছরসহ ৫ বছর অথবা সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে শাখা পরিচালনায় ৩ বছরসহ মোট ৬ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৪২ বছর। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানো জানতে হবে। মাসিক মোট বেতন: ৩৮,৪১৮/- টাকা এবং সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি। কর্মস্থল: ঢাকা, রাজশাহী, রংপুর।
গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
প্রতিষ্ঠানের নাম: মানবিক সাহায্য সংস্থা (MSS)
পদের নাম: শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ)
মোট শূন্যপদ: ১৫টি
মাসিক বেতন: ৩৮,৪১৮/- টাকা
আবেদনের মাধ্যম: সরাসরি বা ডাকযোগে
আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://mssbd.org
ঠিকানা: সেল সেন্টার (৪র্থ তলা), ২৯, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫।
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।
০৪ তথ্যের উৎস
সকল উৎসের তালিকা →পত্রিকা: অফিশিয়াল সার্কুলার · ১৮ নভেম্বর ২০২৬
দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।

