কর অঞ্চল-১০ ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৫৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পদসংখ্যা
- ৫৪ জন
- কর্মস্থল
- ঢাকা (সেগুনবাগিচা)
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০ নভেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম
- অনলাইনে
- আবেদনের শেষ তারিখ
- ২১ ডিসেম্বর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার — অর্থ মন্ত্রণালয় — কর অঞ্চল-১০, ঢাকা
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১০, ঢাকা-এর রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত ৭টি ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
পদভিত্তিক শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল:
১. প্রধান সহকারী — ১৪তম গ্রেড (১০,২০০ – ২৪,৬৮০/- টাকা): ০৬ জন। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ।
২. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর — ১৪তম গ্রেড (১০,২০০ – ২৪,৬৮০/- টাকা): ১৫ জন। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপির গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ; কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।
৩. উচ্চমান সহকারী — ১৪তম গ্রেড (১০,২০০ – ২৪,৬৮০/- টাকা): ০৫ জন। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।
৪. সহকারী প্রধান সহকারী — ১৪তম গ্রেড: ০২ জন। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
৫. গাড়ি চালক — ১৬তম গ্রেড (৯,৩০০ – ২২,৪৯০/- টাকা): ০৩ জন। শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমান পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ বাস্তব অভিজ্ঞতা।
৬. নোটিশ সার্ভার — ২০তম গ্রেড (৮,২৫০ – ২০,০১০/- টাকা): ০৬ জন। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস।
৭. অফিস সহায়ক — ২০তম গ্রেড (৮,২৫০ – ২০,০১০/- টাকা): ১৭ জন। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস।
বয়সসীমা ও আবেদন সময়সীমা:
০১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অনলাইনে আবেদন কার্যক্রম চলবে ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা হতে ২১ ডিসেম্বর ২০২৬ বিকাল ০৪:০০ টা পর্যন্ত।
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (৪ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।
০৪ তথ্যের উৎস
সকল উৎসের তালিকা →পত্রিকা: দৈনিক যুগান্তর · ২০ নভেম্বর ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইট: taxeszone10.dhaka.gov.bd
দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।




