মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
NGO ও শিক্ষা৪ দিন বাকি

ওয়েভ ফাউন্ডেশনে ৩ ক্যাটাগরিতে ১২৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ওয়েভ ফাউন্ডেশন
পদসংখ্যা
১২৫ জন
কর্মস্থল
ঢাকা ও সংস্থাভুক্ত অন্যান্য জেলা
বিজ্ঞপ্তি প্রকাশ
২০ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
৩০ নভেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা — ওয়েভ ফাউন্ডেশন

ওয়েভ ফাউন্ডেশনের ক্ষুদ্রঅর্থায়ন ও সামাজিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত ৩টি ক্যাটাগরির পদে সর্বমোট ১২৫ জন কর্মকর্তা নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদভিত্তিক শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল:

  • ১. এরিয়া ম্যানেজার: ০৫ জন। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে ৫টি শাখা সমন্বয়ের ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে; কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বেতন: শিক্ষানবিসকালে সর্বসাকুল্যে ৫৩,০০০/- টাকা (ভাতা ও সুবিধাদিসহ); স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৬৮,৯২৭/- টাকা।

  • ২. ইউনিট ম্যানেজার: ২০ জন। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক। অভিজ্ঞতা: এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ইউনিট ম্যানেজার পদে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বেতন: শিক্ষানবিসকালে সর্বসাকুল্যে ৪১,০০০/- টাকা; স্থায়ীকরণের পর ৫১,৪৪৩/- টাকা।

  • ৩. এ্যাসিসটেন্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (এসিডিও): ১০০ জন। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক। ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বেতন: শিক্ষানবিসকালে সর্বসাকুল্যে ২৯,০০০/- টাকা (মোবাইল ও জ্বালানি ভাতাসহ); স্থায়ীকরণের পর ৩৫,৯৬৮/- টাকা।

আবেদনের শেষ তারিখ:

অনলাইনে আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬।

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের ওয়েভ ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইট (www.wavefoundationbd.org) অথবা নির্ধারিত ক্যারিয়ার লিংকের মাধ্যমে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। কোনো আবেদন ফি প্রযোজ্য নয়।

০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

ওয়েভ ফাউন্ডেশনে ৩ ক্যাটাগরিতে ১২৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →
  • পত্রিকা: দৈনিক প্রথম আলো · ২০ নভেম্বর ২০২৬

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।