মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরি১৪ দিন বাকি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনে ১৩ ক্যাটাগরিতে ৩৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন
পদসংখ্যা
৩৩ জন
কর্মস্থল
ঢাকা ও কর্পোরেশনের অধীন বিভিন্ন দপ্তর/নৌযান
বিজ্ঞপ্তি প্রকাশ
২০ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
১০ ডিসেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার — নৌপরিবহন মন্ত্রণালয় — বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর নিম্নবর্ণিত ১৩টি ক্যাটাগরির রাজস্বখাতভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদভিত্তিক শূন্যপদ ও বেতন স্কেল:

  • ১. সহকারী প্রকৌশলী (মেরিন) — ৯ম গ্রেড: ০৩ জন (২২,০০০-৫৩,০৬০/- টাকা)

  • ২. সহকারী প্রশাসনিক কর্মকর্তা — ১০ম গ্রেড: ০২ জন (১৬,০০০-৩৮,৬৪০/- টাকা)

  • ৩. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা — ১০ম গ্রেড: ০২ জন (১৬,০০০-৩৮,৬৪০/- টাকা)

  • ৪. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল/মেকানিক্যাল) — ১০ম গ্রেড: ০৩ জন

  • ৫. কনিষ্ঠ কর্মকর্তা (বাণিজ্যিক) — ১০ম গ্রেড: ০২ জন

  • ৬. সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর — ১৩তম গ্রেড: ০১ জন

  • ৭. উচ্চমান সহকারী — ১৪তম গ্রেড: ০৩ জন

  • ৮. ক্যাশিয়ার — ১৪তম গ্রেড: ০১ জন

  • ৯. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর — ১৪তম গ্রেড: ০২ জন

  • ১০. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক — ১৬তম গ্রেড: ০৬ জন

  • ১১. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর — ১৬তম গ্রেড: ০২ জন

  • ১২. ড্রাইভার — ১৬তম গ্রেড: ০২ জন

  • ১৩. অফিস সহায়ক — ২০তম গ্রেড: ০৪ জন

বয়সসীমা:

০১ নভেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ হতে ৩২ বছর। মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী শিথিলযোগ্য।

আবেদন পদ্ধতি:

টেলিটকের অফিশিয়াল পোর্টাল biwtc.teletalk.com.bd-এ প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৬ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত পোর্টাল biwtc.teletalk.com.bd-এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনপত্র সাবমিট করার পর প্রাপ্ত User ID দিয়ে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনে ১৩ ক্যাটাগরিতে ৩৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →
  • পত্রিকা: দৈনিক যুগান্তর · ২০ নভেম্বর ২০২৬

    অফিসিয়াল ওয়েবসাইট: biwtc.gov.bd

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।