প্রাণিসম্পদ অধিদপ্তরে এ.আই টেকনিশিয়ান পদে ৪৯৫ জন নিয়োগ বিজ্ঞপ্তি
- পদসংখ্যা
- ৪৯৫ জন
- কর্মস্থল
- সারা বাংলাদেশ (উপজেলা পর্যায়ে)
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ২১ নভেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম
- ডাকযোগে
- আবেদনের শেষ তারিখ
- ৬ ডিসেম্বর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার — প্রাণিসম্পদ অধিদপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন কার্যক্রমে সেবা গ্রহণের লক্ষ্যে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫ (সংশোধিত)-এর আলোকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এ.আই টেকনিশিয়ান পদে সেবাপ্রদানকারী নিয়োগের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদভিত্তিক বিবরণ ও শূন্যপদ:
পদের নাম: এ.আই টেকনিশিয়ান (ক্যাটাগরি-১)
মোট শূন্যপদ: ৪৯৫ জন (বাংলাদেশের প্রতিটি উপজেলায় ০১ জন করে)
সেবামূল্য: আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫-এর তপসিল-'খ' অনুযায়ী মাসিক নির্ধারিত সেবামূল্য ও সরকারি ভ্যাট/ট্যাক্স।
চুক্তির মেয়াদ: প্রাথমিক পর্যায়ে ৩০ জুন ২০২৭ পর্যন্ত (সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে নবায়নযোগ্য)।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
সরকারি প্রতিষ্ঠানে এ.আই টেকনিশিয়ান হিসেবে কৃত্রিম প্রজনন কাজে কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা।
প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদিত প্রতিষ্ঠান বা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র হতে ন্যূনতম ০৬ (ছয়) মাস মেয়াদি কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র থাকতে হবে।
আবেদনকারীর বয়স ১৮ হতে সর্বোচ্চ ৬০ বছর (আউটসোর্সিং নীতিমালা ২০২৫ অনুযায়ী)।
আবেদন দাখিল ও শর্তাবলি:
আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করে আগামী ০৬ ডিসেম্বর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫ বরাবর পৌঁছাতে হবে। কোনো আবেদন ফি প্রয়োজন নেই।
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।
০৪ তথ্যের উৎস
সকল উৎসের তালিকা →পত্রিকা: দৈনিক ইত্তেফাক · ২১ নভেম্বর ২০২৬
দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।

