মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরি১৩ দিন বাকি

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার নেত্রকোণায় ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার নেত্রকোণা
পদসংখ্যা
১ জন
কর্মস্থল
নেত্রকোণা
বিজ্ঞপ্তি প্রকাশ
২২ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
১০ ডিসেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ

কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এর কার্যালয়, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার (আইটিসি), নেত্রকোণা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার্স-এর ছাড়পত্রের প্রেক্ষিতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার (আইটিসি), নেত্রকোণা-এর রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি স্থায়ী নিয়োগের লক্ষ্যে নেত্রকোণা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের বিবরণ:

  • পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

  • পদ সংখ্যা: ০১ (এক) টি

  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,৩০০-২২,৪৯০/- টাকা)

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

  • ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং এ দক্ষতা থাকতে হবে।

  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ হতে হবে।

  • সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীর বয়সসীমা:

৩০/১১/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

অনলাইনে আবেদন প্রক্রিয়া ও সময়সীমা:

  • আবেদন শুরুর সময়: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা।

  • আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫:০০ টা।

  • আবেদন লিংক: itcnetrokona.teletalk.com.bd

  • পরীক্ষার ফি: ১০০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকা সহ মোট ১১২/- টাকা। অনগ্রসর (শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী) প্রার্থীদের জন্য মোট ৫৬/- টাকা।

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীগণ https://itcnetrokona.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে ২৫/১১/২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ টা হতে এবং শেষ হবে ১০/১২/২০২৬ খ্রি. তারিখ বিকাল ৫:০০ টায়। User ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে মোট ১১২/- টাকা (অনগ্রসর নাগরিকদের জন্য মোট ৫৬/- টাকা) পরীক্ষার ফি জমা দিবেন।

০৩ মূল বিজ্ঞপ্তি (৩ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার নেত্রকোণায় ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১
ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার নেত্রকোণায় ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ২
পাতা ২
ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার নেত্রকোণায় ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৩
পাতা ৩

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।