বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে ২ ক্যাটাগরিতে ১০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পদসংখ্যা
- ১০ জন
- কর্মস্থল
- ঢাকা
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২ নভেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম
- অনলাইনে
- আবেদনের শেষ তারিখ
- ২১ ডিসেম্বর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাণিজ্য মন্ত্রণালয়
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের বিবরণ:
ব্যক্তিগত সহকারি: ০৬ (ছয়) টি পদ। গ্রেড-১৪ (জাতীয় বেতন স্কেল অনুযায়ী ২৩,৫০০-৫৬,৮০০/- টাকা)। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি এবং তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৪ (চার) টি পদ। গ্রেড-১৬ (জাতীয় বেতন স্কেল অনুযায়ী ২১,৯০০-৫২,৯০০/- টাকা)। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা।
বয়সসীমা:
২১.১২.২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
অনলাইনে আবেদন ও সময়সীমা:
আবেদন শুরু: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ সময়: ২১ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫:০০ টা।
আবেদন পোর্টাল: ccb.teletalk.com.bd
পরীক্ষার ফি: পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ২৩/- টাকা সহ মোট ২২৩/- টাকা। অনগ্রসর শ্রেণির জন্য মোট ৫৬/- টাকা।
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (৩ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।
০৪ তথ্যের উৎস
সকল উৎসের তালিকা →- মূল বিজ্ঞপ্তি দেখুন
অফিসিয়াল ওয়েবসাইট: বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন অফিশিয়াল পোর্টাল (ccb.gov.bd) · ২২ নভেম্বর ২০২৬
দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।



