মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরিনতুন বিজ্ঞপ্তি১২ দিন বাকি

কর অঞ্চল-১৮ ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৬৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

কর অঞ্চল-১৮, ঢাকা
পদসংখ্যা
৬৫ জন
কর্মস্থল
ঢাকা
বিজ্ঞপ্তি প্রকাশ
১০ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
৯ ডিসেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় রাজস্ব বোর্ড

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৮, ঢাকা

৪২-আঞ্জুমান জে. আর টাওয়ার (৭ম তলা), আঞ্জুমান মফিদুল ইসলাম রোড, কাকরাইল, ঢাকা-১০০০ (www.taxeszone18dhaka.gov.bd)।

অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখা এর ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল-১৮, ঢাকা এর অধীনে গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত নিম্নোক্ত ৭টি ক্যাটাগরির ৬৫টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের বিবরণ:

  1. কম্পিউটার অপারেটর: ০১টি পদ। গ্রেড-১৩ (বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০/- টাকা)। যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি।

  2. ব্যক্তিগত সহকারী: ০৫টি পদ। গ্রেড-১৩ (বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০/- টাকা)। যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি; সাঁটলিপিতে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি।

  3. প্রধান সহকারী: ১২টি পদ। গ্রেড-১৩ (বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০/- টাকা)। যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি; টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি।

  4. উচ্চমান সহকারী: ১২টি পদ। গ্রেড-১৪ (বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০/- টাকা)। যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি; টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি।

  5. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ১২টি পদ। গ্রেড-১৪ (বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০/- টাকা)। যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি; সাঁটলিপিতে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি।

  6. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৩টি পদ। গ্রেড-১৬ (বেতন স্কেল: ২১,৭০০-৫২,৪০০/- টাকা)। যোগ্যতা: এইচএসসি বা সমমান; টাইপিংয়ে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি।

  7. অফিস সহায়ক: ১০টি পদ। গ্রেড-২০ (বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/- টাকা)। যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

প্রার্থীর বয়সসীমা:

০১/১১/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

অনলাইনে আবেদন ও ফি জমাদান:

  • আবেদন শুরুর সময়: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা।

  • আবেদনের শেষ সময়: ০৯ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫:০০ টা।

  • আবেদন লিংক: tax18.teletalk.com.bd

  • পরীক্ষার ফি: ১ থেকে ৫ নম্বর পদের জন্য মোট ১১২/- টাকা এবং ৬ ও ৭ নম্বর পদের জন্য মোট ৫৬/- টাকা।

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা https://tax18.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করবেন। অনলাইনে আবেদন গ্রহণ শুরু ১৫/১১/২০২৬ সকাল ১০:০০ টা এবং শেষ ০৯/১২/২০২৬ বিকাল ৫:০০ টা। পরীক্ষার ফি: ক্রমিক ১ থেকে ৫ পদের জন্য মোট ১১২/- টাকা এবং ক্রমিক ৬ ও ৭ পদের জন্য মোট ৫৬/- টাকা (অনগ্রসর প্রার্থীদের জন্য সকল পদে ৫৬/- টাকা) পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে জমা দিতে হবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (৪ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

কর অঞ্চল-১৮ ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৬৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১
কর অঞ্চল-১৮ ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৬৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ২
পাতা ২
কর অঞ্চল-১৮ ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৬৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৩
পাতা ৩
কর অঞ্চল-১৮ ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৬৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৪
পাতা ৪

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।