মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরিনতুন বিজ্ঞপ্তি৩০ দিন বাকি

সিভিল সার্জনের কার্যালয় সিলেটে ৮ ক্যাটাগরিতে ১৭৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

সিভিল সার্জনের কার্যালয়, সিলেট
পদসংখ্যা
১৭৮ জন
কর্মস্থল
সিলেট
বিজ্ঞপ্তি প্রকাশ
২৪ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
২৫ ডিসেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার — সিভিল সার্জনের কার্যালয়, সিলেট

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন সিভিল সার্জন, সিলেট ও এর নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের রাজস্ব খাতভুক্ত গ্রেড-১১ হতে গ্রেড-২০ পর্যন্ত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদভিত্তিক শূন্যপদ ও বেতন স্কেল:

  • ১. পরিসংখ্যানবিদ: ০২টি পদ (বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০/-, গ্রেড-১৪)। পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

  • ২. কোল্ড চেইন টেকনিশিয়ান: ০১টি পদ (বেতন স্কেল: ৯,৭০০ – ২৩,৪৯০/-, গ্রেড-১৫)। এইচএসসি বা সমমান পাস এবং রেফ্রিজারেশন বা এয়ারকন্ডিশনিং ট্রেডে সার্টিফিকেট।

  • ৩. কীটতত্ত্বীয় টেকনিশিয়ান: ০১টি পদ (বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/-, গ্রেড-১৬)। জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

  • ৪. স্বাস্থ্য সহকারী: ১৫৫টি পদ (বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/-, গ্রেড-১৬)। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

  • ৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০২টি পদ (বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/-, গ্রেড-১৬)। এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি।

  • ৬. স্টোর কিপার: ০১টি পদ (বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/-, গ্রেড-১৬)। এইচএসসি বা সমমান পাস।

  • ৭. ওয়ার্ড মাস্টার: ০১টি পদ (বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/-, গ্রেড-১৬)। এইচএসসি বা সমমান পাস।

  • ৮. অফিস সহায়ক: ১৫টি পদ (বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০/-, গ্রেড-২০)। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

জেলার যোগ্যতা:

শুধুমাত্র সিলেট জেলার স্থায়ী বাসিন্দাগণ এই নিয়োগে আবেদন করার সুযোগ পাবেন।

বয়সসীমা:

০১ নভেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৪ বছর।

আবেদন ফি ও জমাদান পদ্ধতি:

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ হতে ৭ নং পদের জন্য ২০০/- টাকা ও টেলিটক চার্জ ২৩/- টাকাসহ মোট ২২৩/- টাকা এবং ৮ নং পদের জন্য ১০০/- টাকা ও টেলিটক চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদে ফি ৫৬/- টাকা।

অনলাইনে আবেদনের সময়সূচি:

আবেদন শুরুর সময়: ২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদন জমার শেষ সময়: ২৫ ডিসেম্বর ২০২৬ বিকাল ৪:০০ টা।

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা cssylhet.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা হতে ২৫ ডিসেম্বর ২০২৬ বিকাল ৪:০০ টা পর্যন্ত। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

সিভিল সার্জনের কার্যালয় সিলেটে ৮ ক্যাটাগরিতে ১৭৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →
  • পত্রিকা: দৈনিক আমার দেশ · ২৪ নভেম্বর ২০২৬

    অফিসিয়াল ওয়েবসাইট: cssylhet.teletallk.com.bd

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।