বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশালে ৪ ক্যাটাগরিতে ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পদসংখ্যা
- ১১ জন
- কর্মস্থল
- বরিশাল
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২ নভেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম
- অনলাইনে
- আবেদনের শেষ তারিখ
- ২৪ ডিসেম্বর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল (সংস্থাপন-২ শাখা)
স্মারক নং: ০৫.১০.০০০০.০০০.০০২.০৩.০০০৩.২৬.১৭২, তারিখ: ২২ নভেম্বর ২০২৬। বরিশাল বিভাগের আওতাধীন জেলাসমূহের (বরিশাল/পটুয়াখালী/ভোলা/পিরোজপুর/বরগুনা/ঝালকাঠি) স্থায়ী বাসিন্দাদের নিকট হতে রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত অস্থায়ী শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদের বিবরণ ও যোগ্যতা:
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৫ (পাঁচ) টি। বেতন গ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০/-)। যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস; ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-এ দক্ষতা ও নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ।
অফিস সহায়ক: ০৩ (তিন) টি। বেতন গ্রেড-২০ (২০,০০০-৪৮,৪০০/-)। যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।
নিরাপত্তা প্রহরী: ০১ (এক) টি। বেতন গ্রেড-২০ (২০,০০০-৪৮,৪০০/-)। যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী।
পরিচ্ছন্নতাকর্মী: ০২ (দুই) টি। বেতন গ্রেড-২০ (২০,০০০-৪৮,৪০০/-)। যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। মোট পদের ৮০% জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ (না পাওয়া গেলে সাধারণ প্রার্থী)।
বয়সসীমা ও শর্তাবলি:
২৫-১১-২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
একজন প্রার্থী শুধুমাত্র ১ (এক) টি পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা ও ফি:
আবেদন শুরু: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা।
আবেদন লিংক: http://divcombsl.teletalk.com.bd
ফি: ১নং পদের জন্য ১১২/- টাকা এবং ২-৪নং পদের জন্য ৫৬/- টাকা।
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (৫ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।
০৪ তথ্যের উৎস
সকল উৎসের তালিকা →- মূল বিজ্ঞপ্তি দেখুন
অফিসিয়াল ওয়েবসাইট: বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল (barisaldiv.gov.bd) · ২২ নভেম্বর ২০২৬
দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।





