মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরিনতুন বিজ্ঞপ্তি৪ দিন বাকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU)
পদসংখ্যা
৪ জন
কর্মস্থল
রাজশাহী
বিজ্ঞপ্তি প্রকাশ
১২ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
১ ডিসেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় — মনোবিজ্ঞান বিভাগ

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নং-০৩/২০২৬ (স্মারক তারিখ: ১১.১১.২০২৬; পোর্টালে প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬) অনুযায়ী মনোবিজ্ঞান বিভাগে মোট ০৪টি স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে:

পদের বিবরণ ও বেতন (মোট ০৪টি স্থায়ী পদ):

  1. সহকারী অধ্যাপক / প্রভাষক: ০৩টি স্থায়ী পদ। সহকারী অধ্যাপক বেতনক্রম: টাঃ ৭১,০০০–১,৩৪,০০০/- (জাতীয় বেতনস্কেল-২০২৬)।

  2. প্রভাষক: ০১টি স্থায়ী পদ। প্রভাষক বেতনক্রম: টাঃ ৪৪,০০০–১,০৫,৯০০/- (জাতীয় বেতনস্কেল-২০২৬)।

শিক্ষাগত যোগ্যতা:

  • প্রভাষক: মনোবিজ্ঞান বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর; উভয় পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম ৩.৫০ (৪ স্কেলে) বা ১ম শ্রেণি এবং মেধাতালিকায় ১ম হতে ৭ম স্থান (একটিতে ১ম স্থান হলে অন্যটির মেধাতালিকা শর্ত শিথিলযোগ্য)। থিসিস গ্রুপ অগ্রাধিকার।

  • সহকারী অধ্যাপক: মনোবিজ্ঞান বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরসহ সংশ্লিষ্ট বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি, সিজিপিএ ন্যূনতম ৩.৫০ ও মেধাতালিকায় ১ম–৭ম স্থান, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১ বছর শিক্ষকতা বা স্বীকৃত প্রতিষ্ঠানে ১ বছর গবেষণা/পোস্ট ডক্টরাল অভিজ্ঞতা এবং স্বীকৃত Clarivate ইমপ্যাক্ট ফ্যাক্টর/Q1–Q4 জার্নালে ন্যূনতম ৩টি প্রকাশনা (২টি First/Corresponding Author)।

আবেদন ফি ও শেষ তারিখ:

  • আবেদন ফি: ১,৫০০/- টাকা (সার্ভিস চার্জসহ, Pay Online)।

  • শেষ তারিখ ও সময়: ০১ ডিসেম্বর ২০২৬, বিকাল ৪:০০ টা।

০২ যেভাবে আবেদন করবেন

job.ru.ac.bd পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন ও ১,৫০০/- টাকা (সার্ভিস চার্জসহ) ফি পরিশোধ করে ০৬ সেট দরখাস্ত ০১ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪:০০ টার মধ্যে রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে। কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (২ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগ — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগ — মূল বিজ্ঞপ্তি, পাতা ২
পাতা ২

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।