মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরিআবেদনের সময় শেষ

এসএমই ফাউন্ডেশনে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)
পদসংখ্যা
১ জন
কর্মস্থল
ঢাকা
বিজ্ঞপ্তি প্রকাশ
১৩ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অফলাইনে
আবেদনের শেষ তারিখ
২৭ সেপ্টেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬সর্বশেষ হালনাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০২৬

এই বিজ্ঞপ্তির আবেদনের সময় ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেষ হয়েছে। তথ্যটি শুধু রেফারেন্সের জন্য রাখা হয়েছে — এখন আবেদন করা যাবে না।

সরকারি চাকরি: এখন আবেদন করা যায় এমন বিজ্ঞপ্তি →সংশ্লিষ্ট সক্রিয় চাকরি ↓পুরোনো বিজ্ঞপ্তির তালিকা

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

সংক্ষিপ্ত বিবরণ

শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)-এ 'ব্যবস্থাপনা পরিচালক' (Managing Director) পদে চুক্তিভিত্তিতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রধান নির্বাহী হিসেবে ব্যবস্থাপনা পরিচালক ফাউন্ডেশনের সংঘবিধি ও চাকরি বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং পরিচালনা পর্ষদের নিকট দায়বদ্ধ থাকবেন।

পদের বিবরণ ও বেতন কাঠামো

  • পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক (Managing Director)

  • পদ সংখ্যা: ০১ জন

  • নিয়োগের ধরণ: চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ৩ বছর; ৬ মাস কার্যক্রম মূল্যায়নের পর চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে)

  • বেতন ও সুবিধাদি: মাসিক সর্বসাকুল্যে ৩,৪৪,৯০০/- (তিন লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শত) টাকা। এছাড়া ফাউন্ডেশনের বিধি অনুযায়ী সার্বক্ষণিক গাড়ীসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

  • কর্মস্থল: ঢাকা (প্রধান কার্যালয়, আগারগাঁও)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাজীবনের সকল স্তরে কমপক্ষে দুটি প্রথম বিভাগ/শ্রেণিসহ সকল পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ মাস্টার্স বা সমমানের ডিগ্রি।

  • চাকরির অভিজ্ঞতা: প্রাইভেট সেক্টর এবং এসএমই সেক্টরে কাজের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির নির্বাহী হিসেবে কমপক্ষে ২০ (বিশ) বছর চাকুরীর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মান ও আয় বৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধি এবং শিল্পায়নে প্রার্থীর অবদানের বিষয় আবেদনপত্রে স্পষ্ট উল্লেখ করতে হবে।

  • বয়সসীমা: ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী ৫০ থেকে ৬০ বছর। বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা পরিচালনা পর্ষদ শিথিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র

চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে:

  • সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি

  • অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি

  • জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি

  • 'এসএমই ফাউন্ডেশন জেনারেল অ্যাকাউন্ট' এর অনুকূলে ১,০০০/- (এক হাজার) টাকার ব্যাংক পে-অর্ডার

যোগাযোগ ও আবেদন প্রেরণের ঠিকানা

চেয়ারপারসন
এসএমই ফাউন্ডেশন
পর্যটন ভবন (লেভেল ৬ ও ৭), ই-৫ সি/১, আগারগাঁও, ঢাকা-১২০৭।
ফোন: ৪১০২৪১০৮, ৪১০২৪১০৯, ৪১০২৪১১০
ওয়েবসাইট: www.smef.gov.bd

০২ যেভাবে আবেদন করবেন

আবেদনকারীকে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি এবং 'এসএমই ফাউন্ডেশন জেনারেল অ্যাকাউন্ট' এর অনুকূলে ১,০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার সংযুক্ত করতে হবে। আবেদনপত্র আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪:০০ টার মধ্যে পৌঁছাতে হবে। আবেদন প্রেরণের ঠিকানা: চেয়ারপারসন, এসএমই ফাউন্ডেশন, পর্যটন ভবন (লেভেল ৬ ও ৭), ই-৫ সি/১, আগারগাঁও, ঢাকা-১২০৭।

০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

এসএমই ফাউন্ডেশনে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১