মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
NGO ও শিক্ষাআবেদনের সময় শেষ

সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রে ১০০ জন নিয়োগ

সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র
পদসংখ্যা
১০০ জন
কর্মস্থল
ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী
বিজ্ঞপ্তি প্রকাশ
১১ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
৩০ সেপ্টেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬

এই বিজ্ঞপ্তির আবেদনের সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেষ হয়েছে। তথ্যটি শুধু রেফারেন্সের জন্য রাখা হয়েছে — এখন আবেদন করা যাবে না।

NGO ও শিক্ষা: এখন আবেদন করা যায় এমন বিজ্ঞপ্তি →সংশ্লিষ্ট সক্রিয় চাকরি ↓পুরোনো বিজ্ঞপ্তির তালিকা

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

সংক্ষিপ্ত বিবরণ

সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র জাতীয় পর্যায়ের একটি অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা (এমআরএ সনদ নং ০১১০১-০২০৯৬-০০০৬৩)। ১৯৯১ সাল থেকে সংস্থাটি নারী উন্নয়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পিকেএসএফ এবং ব্যাংকের আর্থিক সহায়তায় ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনা করে আসছে। বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য ১০০ জন কমিউনিটি অর্গানাইজার (ফিল্ড অফিসার) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের বিবরণ ও গ্রেডভিত্তিক বেতন কাঠামো

পদবি ও গ্রেডশিক্ষাগত যোগ্যতাশিক্ষানবিস বেতন (৬ মাস)স্থায়ীকরণের পর বেতন
সিও : এক্সিকিউটিভস্নাতক / স্নাতকোত্তর (বাণিজ্য)২৫,০০০/- টাকা৩০,০০০/- টাকা
সিও : গ্রেড - ১স্নাতকোত্তর / সমমান২৬,০০০/- টাকা২৯,০০০/- টাকা
সিও : গ্রেড - ২স্নাতক / সমমান২৪,০০০/- টাকা২৮,০০০/- টাকা
সিও : গ্রেড - ৩এইচএসসি / সমমান২২,০০০/- টাকা২৭,০০০/- টাকা

সাধারণ যোগ্যতা ও বয়সসীমা

  • মোট পদসংখ্যা: ১০০ জন।

  • অভিজ্ঞতা: অভিজ্ঞ ও অনভিজ্ঞ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সনদের কপি সংযুক্ত করতে হবে।

  • বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর।

  • কর্মস্থল: ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার বিভিন্ন শাখা কার্যালয় (মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে)।

সুযোগ-সুবিধাদি ও শর্তাবলি

  • চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী নিয়মিত বেতন কাঠামো।

  • যাতায়াত ভাতা, মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা ও অতিরিক্ত মেডিকেল ভাতা ৫০০/- টাকা।

  • প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি সুবিধা।

  • বছরে ২টি ঈদ বোনাস (ঈদুল ফিতরে পূর্ণ বোনাস, ঈদুল আজহায় অর্ধেক)।

  • আবাসন সুবিধা (মহিলা কর্মীদের জন্য অতিরিক্ত ২,০০০/- টাকা আবাসন ভাতা)।

  • কোনো প্রকার জামানত প্রয়োজন নেই।

আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র

আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্রসহ আবেদন করতে হবে:

  • স্বহস্তে লিখিত বা টাইপকৃত আবেদনপত্র।

  • সদ্য তোলা ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের (NID) অনুলিপি।

  • ২ জন শনাক্তকারীর তথ্যবহুল পূর্ণ জীবনবৃত্তান্ত ও সচল মোবাইল নম্বর।

ডাক/কুরিয়ারে পাঠানোর ঠিকানা: ম্যানেজার (এইচ.আর.ডি), সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ৮৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫। (খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে)।

অনলাইনে আবেদনের ঠিকানা: সংস্থার ওয়েবসাইট shevabd.org অথবা সরাসরি গুগল ফর্ম লিংক https://forms.gle/PJXPGVExB1hdvQoR7 এ গিয়ে আবেদন ফরম পূরণ করা যাবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং ২ জন সনাক্তকারীর তথ্যবহুল পূর্ণ জীবনবৃত্তান্ত ও মোবাইল নম্বরসহ আবেদনপত্র ম্যানেজার (এইচ.আর.ডি) বরাবর পাঠাতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। ডাক/কুরিয়ার ঠিকানা: ম্যানেজার (এইচ.আর.ডি), সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ৮৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫। অথবা অনলাইনে shevabd.org ওয়েবসাইট বা গুগল ফর্ম https://forms.gle/PJXPGVExB1hdvQoR7 এর মাধ্যমে আবেদন সম্পন্ন করা যাবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রে ১০০ জন নিয়োগ — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১