মূল বিষয়ে যান
দৈনিক চাকরি

বিষয়ভিত্তিক প্রশ্ন

বাংলা ভাষা ও সাহিত্য

মোট ৩০টি প্রশ্ন · পৃষ্ঠা ১ / ২

প্রশ্ন ১বিগত পরীক্ষার প্রশ্ন

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ গ্রন্থটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?

  1. অসম ভালোবাসা
  2. আদিবাসীদের জীবনচিত্র
  3. ডোম সম্প্রদায়ের জীবন কাহিনিসঠিক উত্তর
  4. পঞ্চাশের মন্বন্তর

ব্যাখ্যা

• 'কবি' উপন্যাস সম্পর্কিত আলোচনা:- 'কবি' উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা দ্বাদশ উপন্যাস। এ উপন্যাসটি প্রকৃতপক্ষে তাঁর লেখা একটি পূর্ব-প্রকাশিত ছোটগল্পের বিস্তৃত রূপ।- রামানন্দ চট্টোপাধ্যায় এর সম্পাদনায় প্রকাশিত প্রবাসী মাসিকপত্রে গল্পটি ১৯৪১ সালে প্রথম প্রকাশিত হয়েছিল। গ্রন্থাকারে প্রকাশের আগে "কবি" উপন্যাসটি পাটনা থেকে প্রকাশিত প্রভাতী পত্রিকায় ধারাবাহিকভাবে ১৯৪২ সালে প্রথম প্রকাশিত হয়েছিল। কবি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৪৩ সালে।- এই উপন্যাসে ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবি রূপে প্রতিষ্ঠা এবং দুটি নারীর সঙ্গে তার সম্পর্ক বিষয়ক কাহিনি বর্ণিত হয়েছে।- উপন্যাসের প্রধান চরিত্র নিতাইচরণ। - এই উপন্যাসের 'জীবন এতো ছোট ক্যানে?' সংলাপটি ক্ল্যাসিক মর্যাদা পেয়েছে। • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়:- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন কথাসাহিত্যিক, রাজনীতিবিদ। তিনি ১৮৯৮ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক জমিদারবংশে জন্মগ্রহণ করেন।- তাঁর রচিত প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়।- তাঁর রচিত ত্রয়ী উপন্যাস - ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। - আদিবাসী সাঁওতাল বিদ্রোহ নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'অরণ্যবহ্নি' (১৯৬৬)।- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে রচিত তাঁর উপন্যাসের নাম 'একটি কালো মেয়ের কথা' (১৯৭১)।- তিনি 'পদ্মশ্রী' ও 'পদ্মভূষণ' উপাধি লাভ করেন।- ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসসমুহ: - চৈতালি ঘূর্ণি, ধাত্রীদেবতা, কালিন্দী, কবি, হাঁসুলী বাঁকের উপকথা, গণদেবতা, পঞ্চগ্রাম, আরগ্য নিকেতন, পঞ্চপুণ্ডলী, রাধা ইত্যাদি।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 'কবি' উপন্যাস এবং বাংলাপিডিয়া।

প্রশ্ন ২বিগত পরীক্ষার প্রশ্ন

কিশোর পত্রিকা ‘বালক’ প্রতিষ্ঠা কার অমর কীর্তি?

  1. স্বর্ণকুমারী দেবীসঠিক উত্তর
  2. সেলিনা হোসেন
  3. আল মাহমুদ
  4. কাদম্বরী দেবী

ব্যাখ্যা

• কিশোর পত্রিকা 'বালক' প্রতিষ্ঠা স্বর্ণকুমারী দেবীর অমর কীর্তি। • ‘বালক’ পত্রিকা:‘বালক’ ছিল কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত একটি পারিবারিক সচিত্র মাসিক শিশু-পত্রিকা। ১২৯২ বঙ্গাব্দের বৈশাখ মাসে পত্রিকাটি প্রকাশিত হয় জ্ঞানদানন্দিনী দেবী–র সম্পাদনায়। তিনি ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী ও রবীন্দ্রনাথ ঠাকুরের মেজোবৌঠাকুরানী। যদিও সম্পাদক ছিলেন জ্ঞানদানন্দিনী দেবী, পত্রিকার কার্যাধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।১২৯৩ বঙ্গাব্দে কার্য্যধ্যক্ষের পদ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর অবসর নেন। ফলে জ্ঞানদানন্দিনীর পক্ষে একা পত্রিকা দেখাশোনা অসম্ভব হয়ে উঠেছিল। সচিত্র মাসিক পত্রিকা 'বালক' তাই দীর্ঘায়ু হয়নি, মাত্র এক বছর চলেছিল।পরে এটি যুক্ত হয় ঠাকুরবাড়িরই বিখ্যাত পত্রিকা 'ভারতী'র সঙ্গে, যুগ্ম-পত্রিকার নাম হয় 'ভারতী ও বালক'। প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ১২৯৩ বঙ্গাব্দের বৈশাখ মাসে (ইংরাজী ১৮৮৬ খ্রিস্টাব্দে)। তৎকালীন 'ভারতী' পত্রিকার সম্পাদক স্বর্ণকুমারী দেবী 'বালক' পত্রিকার সম্পাদনা করেন। 'ভারতী'র সাথে যুগ্মভাবে 'বালক'-এর আয়ুষ্কাল ছিল সাত বছর এবং এই সাতবছরে শিশুসাহিত্য রচনার ক্ষেত্রে বাংলায় জাগরণ এনেছিলো 'বালক' পত্রিকা। ‘বালক’ পত্রিকায় ঠাকুরবাড়ির সদস্যদের পাশাপাশি তৎকালীন বহু খ্যাতনামা লেখকের রচনা প্রকাশিত হতো, যা বাংলা শিশুসাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।উৎস: ‘বালক’ পত্রিকা এবং বাংলাপিডিয়া।

প্রশ্ন ৩বিগত পরীক্ষার প্রশ্ন

‘পরমেশ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  1. পরম + এশ
  2. পরম + ঈশসঠিক উত্তর
  3. পরম + ইশ
  4. পরম+ ইস

ব্যাখ্যা

• স্বরসন্ধির নিয়ম:অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।যেমন-- অ + ই = এ; শুভ + ইচ্ছা = শুভেচ্ছা। - আ + ই = এ; যথা + ইষ্ট = যথেষ্ট।- অ + ঈ = এ; পরম + ঈশ = পরমেশ।- আ + ঈ = এ; মহা + ঈশ = মহেশ।এরূপ- ঢাকেশ্বরী, পূর্ণেন্দু, শ্রবণেন্দ্রিয়, সেচ্ছা, রমেশ, নরেন্দ্র ইত্যাদি।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

প্রশ্ন ৪বিগত পরীক্ষার প্রশ্ন

‘ই’ এর মাত্রার উপরের অংশের নাম কী?

  1. চৈতনসঠিক উত্তর
  2. আঁকড়ি
  3. পাগড়ি
  4. জোড় আঁকড়ি

ব্যাখ্যা

• বাংলা বর্ণের বিশেষ চিহ্ন : চৈতন; আঁকড়ি; পাগড়ি; জোড় আঁকড়ি সম্পর্কিত তথ্য- ১. চৈতন:চৈতন হলো বাংলা বর্ণের মাথার ওপর থাকা বাঁকানো চিহ্ন, যা দেখতে অনেকটা উড়ে বামুনদের মাথার টিকি বা চুলের গোছার মতো।- এই কারণে একে বলা হয় চৈতন।• চৈতনযুক্ত বর্ণ- চৈতন থাকে - ই, ঈ, উ, ঊ, ঐ, ঔ, ট, ঠ প্রভৃতি বর্ণের মাথায়।চৈতনের অন্যান্য নাম- - টিকি; উড়নি / উড়ানি / উড়না; শিখা।- ঘরোয়া ভাষায় একে অনেকে “হাঁসের গলা” বলেও চেনেন।চৈতনের কাজ ও উদাহরণ:ঢ-এর ওপর চৈতন দিলে → ট।ড-এর ওপর চৈতন দিলে → উ।২. আঁকড়ি:আঁকড়ি হলো বাংলা বর্ণের ডান পাশের বাঁকানো অংশ।অভিধান মতে,ক, ফ, ক্ষ, ক্ত প্রভৃতি বর্ণের ডান দিকের বাঁকানো অংশকে আঁকড়ি বলা হয়। আঁকড়ির ব্যবহার ও উদাহরণ:- ব + আঁকড়ি = ক।- ব-এর মাথার বাম পাশে উল্টো আঁকড়ি = ধ।৩. পাগড়ি:- বাংলা বর্ণমালায় ‘ঙ’ বর্ণের ওপরে যে বাঁকানো অংশ বা মাত্রা থাকে, তাকে কথ্য বা ব্যাকরণগতভাবে ‘পাগড়ি’ বলা হয়।৪. জোড়-আঁকড়ি:- ‘এ’-এর পিঠে দুটি (জোড়) আঁকড়ি দিলে হয় ঞ।তাই 'ঞ' - এর পিঠের এই দুটি আঁকড়িকে জোড়-আঁকড়ি বলা হয়।সংক্ষেপে মনে রাখার তালিকা:• চৈতন → বর্ণের মাথার চিহ্ন।• আঁকড়ি → বর্ণের ডান পাশের বাঁক।• জোড়-আঁকড়ি → ঞ-এর বিশেষ বৈশিষ্ট্য।• ঔ-কার → এ-কার + আ-কার-চৈতন।উৎস: "আঁকড়ি ইলেক চৈতন পাগড়ি টিকি জোড়-আঁকড়ি মাত্রা -কার -ফলা" - ড. মোহাম্মদ আমীন; বাংলা লেখার নিয়ম কানুন - ড. হায়াৎ মামুদ।

প্রশ্ন ৫বিগত পরীক্ষার প্রশ্ন

বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি?

  1. নূরনামা
  2. আমীর হামজাসঠিক উত্তর
  3. গুপি চন্দ্রের সন্ন্যাস
  4. মহুয়া

ব্যাখ্যা

• 'আমীর হামজা':- 'আমীর হামজা' মধ্যযুগের দোভাষী পুথিসাহিত্যের একটি জনপ্রিয় কাব্য।- এতে বীর যোদ্ধা আমীর হামজার যুদ্ধজয়ের কাহিনী বর্ণিত হয়েছে। মোট ৭০টি পর্বে এ বিশাল কাব্য সমাপ্ত হয়।- এর প্রথম অংশ গরিবুল্লাহ রচনা করেন আঠারো শতকের মধ্যভাগে, বাকি অংশ তাঁর শিষ্য সৈয়দ হামজা ১৭৯৪ সালে সমাপ্ত করেন।- কাব্যের কেন্দ্রীয় চরিত্র আমীর হামজা হযরত মুহাম্মদ (স.) -এর পিতৃব্য ছিলেন। তাঁর সঙ্গে ইরানের অধিপতি নওশেরোয়ানের বিরোধ ও যুদ্ধ কাব্যের প্রধান বিষয়বস্তু।• শাহ মুহম্মদ গরীবুল্লাহ:- শাহ গরীবুল্লাহ (আনু. ১৬৭০-১৭৭০) দোভাষী পুথি রচয়িতা। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাফেজপুরে তিনি জন্মগ্রহণ করেন।- তাঁর নামে প্রচলিত এ যাবৎ পাঁচখানি কাব্যের সন্ধান পাওয়া যায়।- সেগুলি হলো: ইউসুফ জোলায়খা, জঙ্গনামা, সোনাভান, সত্যপীরের কথা এবং আমীর হামজা (১ম খণ্ড)।- কিন্তু এ কাব্যগুলি বটতলার পুথি প্রকাশকদের দ্বারা নানা ব্যক্তির নামে প্রকাশিত হয়েছে।অন্যদিকে, • 'নূরনামা' একটি অনুবাদ কাব্য। এটি সতেরো শতকের বিশিষ্ট কবি আবদুল হাকিম রচিত একটি বিখ্যাত ও জনপ্রিয় মধ্যযুগীয় কাব্যগ্রন্থ, যা মূলত ফার্সি ‘নূরনামা’র ভাবানুবাদ। এই কাব্যে মহান আল্লাহতায়ালা আপন আলো থেকে বিশ্ব সৃষ্টির বর্ণনা ও আধ্যাত্মিক বিষয় ফুটে উঠেছে। • 'গুপি চন্দ্রের সন্ন্যাস' নাথ সাহিত্যের অন্তর্ভুক্ত একটু গ্রন্থ। শুকুর মাহমুদের রচিত কাব্যের নাম গুপিচন্দ্রের সন্নাস (১৭০৫)। কাব্যটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। গুপিচন্দ্রের সন্ন্যাসে বৌদ্ধ, নাথ ও সুফি ভাবধারার মিলনে এক মিশ্র তত্ত্বজ্ঞানের কথা বর্ণিত হয়েছে। এদিক থেকে কাব্যটি স্বতন্ত্র বৈশিষ্ট্যমন্ডিত। এতে চর্যাগীতির গভীর প্রভাব লক্ষণীয়।• ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত গানগুলোকে একত্রে মৈমনসিংহ গীতিকা বলা হয়। মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা ও রূপকথা স্থান পেয়েছে। এদের মধ্যে 'মহুয়া' পালাটিতে ময়মনসিংহ গীতিকার বৈশিষ্ট্য চমৎকারভাবে ফুটে উঠেছে। 'মহুয়া' পালাটির রচয়িতা- দ্বিজ কানাই। নমশূদ্রের ব্রাহ্মণ কবি দ্বিজ কানাই ১৬৫০ খিষ্ট্রাব্দের দিকে 'মহুয়া পালা' রচনা করেন বলে অধ্যাপক দীনেশচন্দ্রের ধারণা। এই পালার কাহিনীর সঙ্গে কবির ব্যক্তিগত প্রেমবঞ্চনার বেদনার সাদৃশ্য রয়েছে।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

প্রশ্ন ৬বিগত পরীক্ষার প্রশ্ন

‘স্বর্গ’ শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া কোনটি?

  1. হরিদশ্ব, বিবদান
  2. ক্ষিতি, উর্বী
  3. দিনমণি, দিন নাথ
  4. ত্রিদিব, সুরপুরসঠিক উত্তর

ব্যাখ্যা

• 'স্বর্গ' শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া- ত্রিদিব, সুরপুর। • সুরপুর (বিশেষ্য), - সংস্কৃত শব্দ। অর্থ:- স্বর্গ,- অমরা-বতী।• ত্রিদিব (বিশেষ্য), - সংস্কৃত শব্দ। অর্থ:- স্বর্গ, অমরাবতী, দেবলোক।- আকাশ।• 'স্বর্গ' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:দেবলোক, দেবপুরী, দেবালয়, স্বর্গলোক, স্বর্গধাম, স্বর্গরাজ্য, স্বর্গপুরী, দ্যুলোক, অমর্ত্যলোক, অমর্ত্যভুবন, অমরা, অমরাবতী, অমরালয়, অমরালোক, ত্রিদিব, ধ্রুবলোক, ইন্দ্রলোক, ইন্দ্রপুরী, পুণ্যলোক, অমৃতলোক, ঊর্ধ্বলোক, বেহেশত। অন্যদিকে, • সূর্যের সমার্থক শব্দ- দিনমণি, দিন নাথ, হরিদশ্ব। • পৃথিবী এর সমার্থক শব্দ- ক্ষিতি, উর্বী। উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

প্রশ্ন ৭বিগত পরীক্ষার প্রশ্ন

কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?

  1. মাছ আকাশে উড়ে।
  2. তাঁর খুব আনন্দ পেল।
  3. আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।সঠিক উত্তর
  4. সকল ছাত্রগণ পাঠে মনোযোগী।

ব্যাখ্যা

শুদ্ধ বাক্য- আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।অন্যান্য অপশনের বিশ্লেষণ:ক) মাছ আকাশে উড়ে। [প্রদত্ত বাক্যটিতে যোগ্যতা গুণের অভাব রয়েছে। বাক্যের অন্তর্গত পদ সমুহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলনের নামই যোগ্যতা। এই বাক্যে কোন বিশ্বাস যোগ্যতা নেই কারণ মাছ কখনো আকাশে উড়ে না। এটি প্রয়োগগতভাবে অশুদ্ধ।]খ) তাঁর খুব আনন্দ পেল।["আনন্দ পাওয়া" এভাবে প্রয়োগ করা অপ্রচলিত ও অশুদ্ধ।]শুদ্ধ রূপ: 'তাঁর খুব আনন্দ হলো' বা 'তিনি খুব আনন্দিত হলেন'।ঘ) সকল ছাত্রগণ পাঠে মনোযোগী।[বাক্যটি বাহুল্যদোষ দুষ্ট। "সকল" শব্দটিই বহুবচন বোঝায়, তাই আবার "ছাত্রগণ" যোগ করা ভুল। শুদ্ধ রূপ: সকল ছাত্র পাঠে মনোযোগী / ছাত্ররা পাঠে মনোযোগী।]উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

প্রশ্ন ৮বিগত পরীক্ষার প্রশ্ন

‘মা তাঁর সন্তানদের ভালোবাসেন’ — এটি কোন ধরনের বাক্য?

  1. ইচ্ছাসূচক
  2. অনুজ্ঞাসূচক
  3. প্রশ্নবোধক
  4. অস্তিবাচকসঠিক উত্তর

ব্যাখ্যা

• 'মা তাঁর সন্তানদের ভালোবাসেন' এটি অস্তিবাচক বাক্যের উদাহরণ। [মূল প্রশ্নের অপশনে অস্তিবাচক বানানটি 'অস্থিবাচক' লেখা হয়েছে।] অর্থানুসারে বাক্যকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে-১. বর্ণনা বা বিবরণমূলক বাক্য: যে বাক্যের সাহায্যে কোনো কিছু বর্ণনা বা বিবৃত করা হয়, সে বাক্যকে বলা হয় বর্ণনামূলক বাক্য।যেমন-- পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। - লোকটি প্রতিদিন পুকুরে সাতার কাটে। - সে কবিতা লিখছে ইত্যাদি।এ বাক্যকে আবার অস্তিবাচক বা হ্যাঁসূচক বাক্য ও নেতিবাচক বা না-সূচক বাক্য- এ দুভাগে ভাগ করাহয়েছে।ক. অস্তিবাচক বাক্য:যে বাক্য দ্বারা কোনো কিছুর বর্ণনায় ইতিবাচক দিক তুলে ধরা হয়, সে বাক্যকে বলা হয় অস্তিবাচক বাক্য।যেমন-- আমি প্রত্যদিন সকালে হাটি।- ছাত্ররা নিয়মিত লেখাপড়া করে।- ভালো লোক ভালো কাজের পরামর্শ দেন।এরূপ- মা তাঁর সন্তানদের ভালোবাসেন। খ. নেতিবাচক বাক্য:যে বাক্যের সাহায্যে কোন কিছুর নেতিবাচক বর্ণনা দেয়া হয়, তাকে বলা হয় নেতিবাচক বাক্য।যেমন-- সে এখন আর গান গায় না।- ছেলেটির অসুখ এখনও ভালো হয়নি।- তিনি এবার গ্রামে যাবেন না ইত্যাদি।২. প্রশ্নবোধক বাক্য: যে বাক্যের সাহায্যে কোনো কিছু জিঞ্জাসা বা প্রশ্ন করা হয়, তাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য।যেমন:- তুমি কি লোকটিকে চিন?- সে কি আজ বাড়ি যাবে?- তুমি কি প্রতিদিন স্কুলে যাও ইত্যাদি।৩. অনুজ্ঞাসূচক বাক্য: যে বাক্যের সাহায্যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি প্রকাশিত হয় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। যেমন-আদেশ : এখান থেকে বিদায় হও।অনুরোধ : দয়া করে আমার কাজটি করে দাও।উপদেশ : অযথা সময় নষ্ট করো না।নিষেধ : অনুমতি ছাড়া কখনও তার ঘরে প্রবেশ করো না।প্রস্তাব : চল, খেলার মাঠে ফুটবল খেলি আসি ।৪. ইচ্ছাসূচক বাক্য: এ ধরনের বাক্যে শুভজনক প্রার্থনা, আশিস, আকাঙ্ক্ষা করা হয়।যথা-- তোমার মঙ্গল হোক।- পরীক্ষায় সফল হও।৫. বিস্ময়সূচক বাক্য: যে বাক্যে আশ্চর্যজনক কিছু বুঝায় তাকে বিস্ময়সূচক বাক্য বলে।যথা- হুররে, আমরা জিতেছি!উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন ৯বিগত পরীক্ষার প্রশ্ন

‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

  1. ১৯২০ সালে
  2. ১৯২৬ সালেসঠিক উত্তর
  3. ১৯২৫ সালে
  4. ১৯৩০ সালে

ব্যাখ্যা

মুসলিম সাহিত্য-সমাজ:• মুসলিম সাহিত্য-সমাজ ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।• ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য-সমাজ প্রতিষ্ঠিত হয়।• সংগঠনটির পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন, মুসলিম হলের ছাত্র এ.এফ.এম আবদুল হক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদির প্রমুখের ওপর। তারাই ছিলেন প্রথম কার্যনির্বাহী সংসদের সদস্য।• নেপথ্যে থেকে দায়িত্ব পালন করতেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ ও যুক্তিবিদ্যার অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর।এছাড়াও-• মুসলিম সাহিত্য-সমাজের বার্ষিক মুখপত্র শিখা প্রথম প্রকাশিত হয় ১৩৩৩ বঙ্গাব্দের চৈত্র মাসে।• শিখার মোট পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়েছিল।• প্রথম সংখ্যা আবুল হুসেন, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা কাজী মোতাহার হোসেন, চতুর্থ সংখ্যা মোহাম্মদ আবদুর রশিদ এবং পঞ্চম সংখ্যা আবুল ফজল সম্পাদনা করেন।• শিখার মুখবাণী ছিল -‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’।• মুসলিম সাহিত্য-সমাজের প্রধান লেখকরা হলেন-- আবুল হুসেন, মোতাহের হোসেন চৌধুরী, কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির, আবুল ফজল, আনোয়ারুল কাদির প্রমুখ।উৎস: বাংলাপিডিয়া।

প্রশ্ন ১০বিগত পরীক্ষার প্রশ্ন

কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ?

  1. মৃত্যুক্ষুধা
  2. সিন্ধু হিন্দোল
  3. যুগবাণীসঠিক উত্তর
  4. অগ্নিবীণা

ব্যাখ্যা

‘যুগবাণী' প্রবন্ধগ্রন্থ:• কাজী নজরুল ইসলামের প্রবন্ধের গ্রন্থ ‘যুগবাণী' ১৯২২ খ্রিষ্টাব্দের অক্টোবরে প্রকাশিত হয়।• এটি নজরুলের প্রথম প্রবন্ধের বই।• প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গে (২৩শে নভেম্বর, ১৯২২) সরকার বইটি নিষিদ্ধ করে। ১৯৪৭ খ্রিষ্টাব্দে নিষেধাজ্ঞা ওঠে যায়।• এই প্রবন্ধগ্রন্থের অন্তর্ভুক্ত প্রবন্ধগুলো হলো: নবযুগ, ধর্মঘট, সত্য-শিক্ষা, ভাব ও কাজ, জাতীয় শিক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, জাগরণী ইত্যাদি উল্লেখযোগ্য প্রবন্ধ।• প্রবন্ধগুলোতে স্বদেশি চিন্তাচেতনা ও ব্রিটিশ বিরোধিতা প্রকাশিত।কাজী নজরুল ইসলাম রচিত অন্যান্য প্রবন্ধগ্রন্থ হলো:- দুর্দিনের যাত্রী, যুগবাণী, রুদ্র মঙ্গল।অন্যদিকে, • ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস: - ১৯৩০ সালে প্রকাশিত হয়েছিল কাজী নজরুল ইসলামের রাজনৈতিক উপন্যাস মৃত্যুক্ষুধা। - কাজী নজরুল ইসলাম 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন।- ১৯২৭ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত সময়কালে তিনি মৃৎশিল্পের কেন্দ্রভূমি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের ছিলেন।- এ কৃষ্ণনগরের চাঁদসড়কের দরিদ্র হিন্দু-মুসলিম-খ্রিষ্টান সম্প্রদায়ের দারিদ্র ও দুঃখ ভরা জীবন নিয়ে উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে।• 'সিন্ধু হিন্দোল' কাব্যগ্রন্থ:- কজী নজরুল ইসলামের 'সিন্ধু হিন্দোল' হলো প্রেমের কাব্য।- এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কিছু কবিতা হলো- গোপন প্রিয়া; অনামিকা; বিদায়-স্মরণে; পথের স্মৃতি; উন্মনা; দারিদ্র্য; বাসন্তী; ফাল্গুনী; বধূ-বরণ; রাখী-বন্ধন; চাঁদনী রাতে; মাধবী-প্ৰলাপ ইত্যাদি।• 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ:- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।- এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'। 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী কবি' হিসাবে পরিচিত হন।- কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস। 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ‘যুগবাণী’ প্রবন্ধগ্রন্থ।

প্রশ্ন ১১বিগত পরীক্ষার প্রশ্ন

‘কাআ তরুবর পঞ্চ বি ডাল’ — পদটির রচয়িতা কে?

  1. লুইপাসঠিক উত্তর
  2. ভুসুকুপা
  3. শবরপা
  4. কাহ্নপা

ব্যাখ্যা

• কাআ তরুবর পাঞ্চ বি ডাল।চঞ্চল চীএ পৈঠা কাল।।- পদটির রচয়িতা 'লুইপা'। এটি চর্যাপদের প্রথম পদ।• চর্যার কবি 'লুইপা':- লুইপা প্রবীণ বৌদ্ধসিদ্ধাচার্য ও চর্যাপদের একজন কবি।- 'লুইপা' রচিত চর্যার পদ সংখ্যা দুইটি। লুইপা চর্যাপদের ১ ও ২৯ নং পদ রচনা করেন।- মুহাম্মদ শহীদুল্লার অনুমান: ৭৩০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দের মধ্যে লুইপা জীবিত - ছিলেন। হরপ্রসাদ শাস্ত্রীর মতে, লুইপা রাঢ় অঞ্চলের লোক।- 'চয্যাচর্যবিনিশ্চয়'-এর প্রথম কবি লুইপা। তিব্বতি ঐতিহ্যে প্রাপ্ত চুরাশি জন সিদ্ধাচার্যের নামের তালিকায় লুইয়ের নাম আদিতম। অনেক পণ্ডিত লুইপাকে ও প্রথম চর্যাগীতি রচয়িতা বলে মনে করেন। তাঁর জীবৎকাল ৭৩০-৮১০ খ্রিষ্টাব্দের মধ্যে। সে সময় ছিল রাজা ধর্মপালের রাজত্বকাল। হিন্দিভাষীরা লুইপাকে মগধ বা বিহারের অধিবাসী বলে দাবি করেন।লুইপা রচিত চর্যাপদের প্রথম পদ-'কাআ তরুবর পাঞ্চ বি ডাল।চঞ্চল চীএ পৈঠা কাল।।'বাংলা অর্থ: দেহ গাছের মত, এর পাঁচটি ডাল।চঞ্চল মনে কাল প্রবেশ করে।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

প্রশ্ন ১২বিগত পরীক্ষার প্রশ্ন

জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

  1. তত্ত্ববোধিনী
  2. ধূমকেতু
  3. কালি ও কলম
  4. কল্লোলসঠিক উত্তর

ব্যাখ্যা

• 'কবর' কবিতা:- 'কবর' কবিতাটি কবি জসীম উদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭) এর অন্তর্ভুক্ত।- কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় 'কল্লোল' পত্রিকায়। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮টি পঙ্‌ক্তি আছে।- কাহিনিধর্মী এই কবিতাটিতে সহজ সরল ভাষায় এক গ্রামীণ বৃদ্ধের জীবনের প্রিয়জন হারানোর বেদনার স্মৃতি বর্ণিত হয়েছে। জীবনের শেষ প্রান্তে বৃদ্ধ যে তাঁর আপনজনদের হারিয়ে ক্ষতবিক্ষত হৃদয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, তারই বর্ণনা কবি গভীর সহানুভূতি দিয়ে ফুটিয়ে তুলেছেন।• 'রাখালী' কাব্যগ্রন্থ:- জসীম উদ্‌দীন রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে।- বইটিতে মোট ১৯টি কবিতা আছে। এই কাব্যের প্রথম কবিতা হচ্ছে 'রাখালী'।- তাঁর বিখ্যাত 'কবর' কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত।'কবর' কবিতাটি সংক্ষেপে দেয়া হলো-কবর-জসীম উদ্‌দীনএইখানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।• জসীম উদ্‌দীন রচিত রচিত কাব্যগ্রন্থসমূহ:- রাখালী, নক্সীকাঁথার মাঠ, সুচয়নী, সোজন বাদিয়ার ঘাট, এক পয়সার বাঁশি, বালুচর, ধানক্ষেত, রূপবতী, মা যে জননী কান্দে, মাটির কান্না।• তাঁর রচিত নাটক:পদ্মাপার, বেদের মেয়ে, পল্লীবধূ ইত্যাদি।• তার রচিত আত্মকথা:যাদের দেখেছি, ঠাকুর বাড়ির আঙ্গিনায়, জীবন কথা ইত্যাদি।• তাঁর ভ্রমণ কাহিনি:চলে মুসাফির, হলদে পরির দেশে, যে দেশে মানুষ বড় ইত্যাদি।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া এবং দ্বাদশ শ্রেণি সাহিত্য পাঠ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন ১৩বিগত পরীক্ষার প্রশ্ন

‘বিষণ্ণ’ শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি?

  1. বিষাদসঠিক উত্তর
  2. বিষণ্ণ
  3. বিষাক্ত
  4. বিষয়

ব্যাখ্যা

[বিষণ্ন এর শুদ্ধ বিশেষ্য-রূপ- বিষণ্নতা; তবে এটি অপশনে না থাকায় অর্থঘনিষ্ঠ বিশেষ্য হিসেবে বিষাদ গ্রহণযোগ্য।]• বিষণ্ন শব্দের বিশেষ্য পদ- বিষাদ। •বিষণ্ন (বিশেষণ পদ), অর্থ:- বিষাদ- যুক্ত; দুঃখিত; ক্ষুণ্ণ। - স্নান, মলিন। • বিষাদ (বিশেষ্য পদ),অর্থ: - দুঃখ; বিষণ্ণতা। - আশাভঙ্গজনিত খেদ বা ক্ষোভ।অন্যদিকে, • বিষাক্ত (বিশেষণ পদ), অর্থ:- বিষযুক্ত,- বিষমিশ্রিত। • বিষয় (বিশেষ্য পদ),অর্থ:- যা ইন্দরিয়-সমূহকে আকষ্ট করে,- ভোগ্য বস্তু। উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

প্রশ্ন ১৪বিগত পরীক্ষার প্রশ্ন

কোনটি ‘ভাত’ এর প্রতিশব্দ?

  1. অলিপিক
  2. প্রভঞ্জন
  3. মহি
  4. তণডুলসঠিক উত্তর

ব্যাখ্যা

• 'ভাত' এর প্রতিশব্দ- তণ্ডুল। [মূল প্রশ্নে শব্দটি 'তণডুল' দেয়া আছে। তবে অপশন অনুসারে 'তণডুল' শব্দটিই সঠিক উত্তর হিসেবে গ্রহণ করা হলো।]• তণ্ডুল 'বিশেষ্য পদ'।অর্থ:- খোসাছাড়ানো ধান, চাল।• 'ভাত' এর প্রতিশব্দ শব্দ: রাঁধা চাল; খাওয়ার যোগ্য সিদ্ধ করা চাল; অন্ন।অন্যদিকে, • প্রভঞ্জন (বিশেষ্য ও বিশেষণ উভয় পদ হিসেবে ব্যবহৃত হয়):অর্থ:- ঝড়ঝাপটা, বায়ু।- পবনদেব।- নাশক, ভঞ্জনকারী।• মহি (বিশেষ্য পদ):অর্থ:- পৃথিবী, ধরণি।• অভিধান অনুসারে 'অলিপিক' বানানটি অশুদ্ধ। উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং অভিগম্য অভিধান।

প্রশ্ন ১৫বিগত পরীক্ষার প্রশ্ন

মুক্তিযুদ্ধকে উপজীব্য করে ‘যাত্রা’ উপন্যাসটি লিখেছেন —

  1. শওকত ওসমান
  2. শহিদুল জহির
  3. শওকত আলীসঠিক উত্তর
  4. সেলিনা হোসেন

ব্যাখ্যা

• ‘যাত্রা’ উপন্যাস নিয়ে কিছু কথা:- শওকত আলীর ‘যাত্রা’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। উপন্যাসে ১৯৭১ সালের ২৫শে মার্চের ভয়াল কালরাতের কাহিনি বর্ণিত হয়েছে।- পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর আক্রমণের পর ঢাকার সাধারণ মানুষের প্রাণরক্ষার তাগিদে অনিশ্চিত গন্তব্যের দিকে ছুটে চলার করুণ ও ভয়াবহ অভিজ্ঞতা উপন্যাসে তুলে ধরা হয়েছে।- উপন্যাসটিতে মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়কালের ঘটনাপ্রবাহ ডায়েরি বা দৈনন্দিন দিনপঞ্জির আদলে বর্ণিত হয়েছে। - উপন্যাসে নগরবাসীর আত্মরক্ষার্থে পলায়ন, আশ্রয়ের সন্ধান, উদ্বাস্তু জীবনের অসহায়ত্ব এবং সেই যাত্রাপথেই ধীরে ধীরে প্রতিরোধের চেতনায় উজ্জীবিত হয়ে ওঠার চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে।- যুদ্ধের ধ্বংসলীলা, মানুষের ভয়–হতাশা–আশা এবং টিকে থাকার আপ্রাণ সংগ্রামের মনস্তাত্ত্বিক দিকগুলো মিলিয়ে ‘যাত্রা’ বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে এক গভীরভাবে মর্মস্পর্শী ও গুরুত্বপূর্ণ সংযোজন।• শওকত আলী:- শওকত আলী ছিলেন সামরিক কর্মকর্তা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আইনজীবী ও রাজনীতিবিদ। - তিনি ১৯৩৬ সালের ১২ই জানুয়ারি, দিনাজপুরে জন্মগ্রহণ করেন।- তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘যাত্রা’।- তাঁর রচিত ত্রয়ী উপন্যাস - দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন।- ১৯৭৭ সালে বাংলাদেশ লেখক শিবির তাঁকে হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার প্রদান করে।- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৯), একুশে পদক (১৯৯০) লাভ করেন।- তিনি ২০১৮ সালের ২৫শে জানুয়ারি মৃত্যুবরণ করেন।শওকত আলী রচিত উল্লেখযোগ্য উপন্যাস :- পিঙ্গল আকাশ, প্রদোষে প্রাকৃতজন, দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন, যেতে চাই, ওয়ারিশ, বাসর মধুচন্দ্রিমা, উত্তরের খেপ, বসত, হিসাবনিকাশ, দলিল, উত্তরের ছাপ ইত্যাদি।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

প্রশ্ন ১৬বিগত পরীক্ষার প্রশ্ন

একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলে —

  1. অভিশ্রম্নতি
  2. অপিনিহিতি
  3. সমীভবন
  4. স্বরসঙ্গতিসঠিক উত্তর

ব্যাখ্যা

• স্বরসঙ্গতি:একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।যেমন:- দেশি > দিশি,- বিলাতি > বিলিতি,- মুলা > মুলো ইত্যাদি।অন্যদিকে,• অপিনিহিতি:পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।যেমন-- আজি > আইজ,- সাধু > সাউধ,- মারি > মাইর ইত্যাদি।• সমীভবন:শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।যেমন:- জন্ম > জন্ম;- কাদনা > কান্না ইত্যাদি।• অভিশ্রুতি:বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি।যেমন:করিয়া থেকে অপিনিহিতির ফলে 'কইরিয়া' কিংবা বিপর্যয়ের ফলে 'কইরা' থেকে অভিশ্রুতিজাত 'করে'।এরূপ -- শুনিয়া > শুনে,- বলিয়া > বলে,- হাটুয়া > হাউটা > হেটো,- মাছুয়া > মেছো ইত্যাদি।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

প্রশ্ন ১৭বিগত পরীক্ষার প্রশ্ন

‘ফিকা কমলা রং’ — এখানে ফিকা অর্থ কী?

  1. অনুজ্জ্বলসঠিক উত্তর
  2. উজ্জ্বল
  3. তীব্র
  4. ঝাঁঝালো

ব্যাখ্যা

• ফিকা (বিশেষণ পদ), - এটি একটি দেশি শব্দ। অর্থ:- অনুজ্জ্বল, ফ্যাকাশে। অসার, বাজ্জে। উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

প্রশ্ন ১৮বিগত পরীক্ষার প্রশ্ন

কোনটি বাউল গানের বৈশিষ্ট্য?

  1. বীরত্বগাথা ও ভক্তিমূলক
  2. মানবিক আবেগ ও দৈনন্দিন জীবন
  3. আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধানসঠিক উত্তর
  4. পল্লি জীবনের সুখ—দুঃখ

ব্যাখ্যা

• সঠিক উত্তর- আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান। বাউল গান: সংক্ষিপ্ত সারসংক্ষেপ-বাউল গান হলো বাউল সম্প্রদায়ের আধ্যাত্মিক লোকসংগীত। বাউলরা একটি লৌকিক ধর্মীয় সম্প্রদায়, যারা দেহতত্ত্ব ও আত্মসাধনাভিত্তিক এক বিশেষ ধর্মমত পালন করেন। এই ধর্মের কোনো লিখিত শাস্ত্র বা গ্রন্থ নেই; সবকিছু মৌখিক ধারায় গানের মাধ্যমে প্রকাশ পায়। বাউলরা ধর্মীয় তত্ত্ব ও দর্শন, জীবনবোধ ও আদর্শের কথা গানের ভাষায় প্রকাশ করে সাহিত্যে। বাউল গানের মূল ভাবধারা:• দেহকে মন্দির মনে করে দেহসাধনার মাধ্যমে মানবাত্মা ও পরমাত্মার মিলন সাধন করা।• পরমাত্মাকে বিভিন্ন প্রতীকী ভাষায় অভিহিত করা হয় - যেমন: মানুষ, মনের মানুষ, অচিন পাখি, মনুরায় ইত্যাদি।• সাধনা গুরু-নির্ভর; গুরুর দীক্ষা নিয়ে যোগসাধনা, আচার-অনুষ্ঠান ও প্রেম-ভক্তির মাধ্যমে এই মিলন সম্ভব।• বাউল গানে প্রধানত স্থান পায়: আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, গুরুতত্ত্ব, প্রেমতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, মানুষতত্ত্ব।বাউল গানের প্রধান স্রষ্টা: লালন শাহ (১৭৭৪–১৮৯০)- • জন্ম: কুষ্টিয়ার ভাড়রা গ্রাম (মতান্তরে যশোরের হরিশপুর)• সাধনাস্থল: কুষ্টিয়ার ছেঁউড়িয়া (এখানেই তাঁর আস্তানা ও সমাধি)• অবদান: আনুমানিক ২০০০–২৫০০টি বাউল গান রচনা করেন।• নিজে গাইতেন এবং শিষ্যদের মাধ্যমে ধারাটি ছড়িয়ে দেন।প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর বিশ্লেষণ:ক) বীরত্বগাথা ও ভক্তিমূলক:[বাউল গানে বীরত্বগাথা (যুদ্ধ-বীরত্বের কাহিনী) নেই। ভক্তিমূলক উপাদান আছে, কিন্তু এটি প্রধান বৈশিষ্ট্য নয়। বাউল গান মূলত দেহতত্ত্ব, আত্মানুসন্ধান ও অধ্যাত্মিক প্রেম-কেন্দ্রিক।]খ) মানবিক আবেগ ও দৈনন্দিন জীবন:[মানবিক আবেগ (প্রেম, বিরহ, মানবতা) আছে, কিন্তু দৈনন্দিন জীবনের সাধারণ বর্ণনা বাউল গানের মূল লক্ষ্য নয়। এগুলো প্রতীকী ভাষায় (যেমন অচিন পাখি, মনের মানুষ) আধ্যাত্মিক অনুসন্ধানের জন্য ব্যবহৃত হয়।]গ) আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান:[এটিই সবচেয়ে সঠিক ও প্রধান বৈশিষ্ট্য। বাউল গান দেহ-কেন্দ্রিক আধ্যাত্মিক সাধনা, পরমাত্মার সাথে মানবাত্মার মিলন, আধ্যাত্মিক প্রেম (ভক্তি-রাগ), গুরুতত্ত্ব, প্রেমতত্ত্ব, আত্মতত্ত্ব ইত্যাদি নিয়ে গড়ে ওঠে। লালন শাহের গানে এই অন্তর্গত অনুসন্ধান (অন্তর্মুখী খোঁজ, মনের মানুষের সন্ধান) স্পষ্ট। UNESCO-ও Baul songs-কে spiritual liberation ও God-এর সাথে সম্পর্কের অনুসন্ধান হিসেবে বর্ণনা করে।ঘ) পল্লী জীবনের সুখ দুঃখ:[পল্লী/গ্রামীণ জীভনের সুখ-দুঃখ অনেক লোকগানে (যেমন ভাটিয়ালি, ভাওয়াইয়া) থাকে, কিন্তু বাউল গানের মূল বিষয় নয়। বাউলরা যাযাবর, দেহ-আত্মা-পরমাত্মার রহস্য নিয়ে গান করে, দৈনন্দিন দুঃখ-সুখের বর্ণনা গৌণ।]উৎস: বাংলাপিডিয়া।

প্রশ্ন ১৯বিগত পরীক্ষার প্রশ্ন

‘ময়দান, মুনাফা, বই’ শব্দ তিনটি কোন ভাষা থেকে আগত?

  1. উর্দু
  2. ফারসি
  3. আরবিসঠিক উত্তর
  4. পতুর্গিজ

ব্যাখ্যা

• ময়দান (আরবি ভাষার শব্দ), - শব্দটি বিশেষ্য পদ। অর্থ: মাঠ, প্রান্তর। • মুনাফা (আরবি ভাষার শব্দ), - শব্দটি বিশেষ্য পদ।অর্থ: লাভ; লভ্যাংশ।• বই (আরবি ভাষার শব্দ), - শব্দটি বিশেষ্য পদ। অর্থ: একসঙ্গে গেঁথে সেলাই করা (বা আঠা দিয়ে জোড়া) এবং মোড়কে আবৃত লিখিত বা মুদ্রিত পৃষ্ঠার সংকলন, পুস্তক। আরবি ভাষার আরো কিছু শব্দ হলো:এলাকা, এলাহি, কয়েদ, কসাই, কসরত, খারাবি, খারাপ, খারিজ, খাসমহল, খাসলত, খালাস, খাসদখল, খাসমহল, খাসলত, তুফান, তকদির, ময়না, মুমিন, মুনিব, মুনশি ইত্যাদি।উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

প্রশ্ন ২০বিগত পরীক্ষার প্রশ্ন

‘রাজপথ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

  1. রাজা ও পথ
  2. রাজার পথ
  3. বিশাল পথ
  4. পথের রাজাসঠিক উত্তর

ব্যাখ্যা

• 'রাজপথ'-এর ব্যাসবাক্য - পথের রাজা।• তৎপুরুষ সমাস:- সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লােপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।- এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।বিভক্তি লােপ পাওয়া কিছু তৎপুরুষ সমাসের উদাহরণ:• দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত;• ছেলেকে ভুলানাে = ছেলে-ভুলানাে;• মামার বাড়ি = মামাবাড়ি;• ধানের খেত = ধানখেত;• পথের রাজা = রাজপথ;• গােলায় ভরা = গােলাভরা;• গাছে পাকা = গাছপাকা;• অকালে মৃত্যু = অকালমৃত্যু।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- নবম ও দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ); ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।