0x 1234 সংখ্যার বাইনারিরূপ কোনটি?
- 001010011100
- 0010010010100
- 1110101111001011
- 0001001000110100সঠিক উত্তর
ব্যাখ্যা
• 0x লেখা হয় সংখ্যাটি হেক্সাডেসিমাল (base-16) বোঝানোর জন্য। বিভিন্ন সংখ্যা পদ্ধতি আলাদা করে চিনতে সুবিধার জন্য এই প্রিফিক্স ব্যবহার করা হয়। যেমন, সাধারণ দশমিক সংখ্যায় কোনো প্রিফিক্স থাকে না, কিন্তু বাইনারির জন্য 0b, অক্টালের জন্য 0০ এবং হেক্সাডেসিমালের জন্য 0x ব্যবহৃত হয়। এখানে × দ্বারা বোঝানো হয় "hexadecimal"। তাই 0x1234 মানে হলো 1234 সংখ্যাটি দশমিক নয়, বরং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে লেখা। এটি কম্পিউটার বিজ্ঞান ও প্রোগ্রামিংয়ে খুবই প্রচলিত।- 0 x 1234 সংখ্যার বাইনারিরূপ হচ্ছে: 0001001000110100 • হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি: - এই পদ্ধতির ভিত্তি হচ্ছে 16।- অর্থাৎ এই পদ্ধতিতে 16 টি মৌলিক অংক রয়েছে। এই সংখ্যাসমূহ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং অতঃপর A, B, C, D, E ও F।- বর্ণ (Alphabet) এবং সংখ্যা (Number) উভয়ের ব্যবহার থাকার কারণে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির আরেক নাম আলফানিউমেরিক সংখ্যা পদ্ধতি। - হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির A, B, C, D, E এবং F-এর সমতুল্য দশমিক হচ্ছে যথাক্রম 10, 11, 12, 13, 14 এবং 15.• 0 x 1234 সংখ্যার বাইনারিরূপ:0 x 1234 একটি hexadecimal সংখ্যা।Hex → Binary রূপান্তরের জন্য প্রতিটি hex digit = ৪ বিট বাইনারি:1 → 00012 → 00103 → 00114 → 0100সবগুলো একসাথে লিখলে:0 x 1234 = 00010010001101002সুতরাং সঠিক উত্তর হলো:ঘ) 0001001000110100সূত্র: IBM. [link]
