মূল বিষয়ে যান
দৈনিক চাকরি

বিষয়ভিত্তিক প্রশ্ন

গাণিতিক যুক্তি

মোট ২০টি প্রশ্ন

প্রশ্ন ১বিগত পরীক্ষার প্রশ্ন

2, 3, 4 এবং 7 সংখ্যাগুলির গড় বিচ্যুতি কত?

  1. 0
  2. 2/3
  3. 3/2সঠিক উত্তর
  4. 4

ব্যাখ্যা

আমরা জানি, গড় = উপাত্তগুলোর সমষ্টি/ উপাত্তগুলোর সংখ্যা = (2 + 3 + 4 + 7)/4= 16/4= 4আমরা জানি, গড় বিচ্যুতি, MD = ∑|xi - x|/nঅর্থাৎ, গড় বিচ্যুতি = (বিচ্যুতিগুলির সমষ্টি)/(সংখ্যার পরিমাণ)= (|2 - 4| + |3 - 4| + |4 - 4| + |7 - 4|)/4= (2 + 1 + 0 + 3)/4= 6/4= 3/2সুতরাং, গড় বিচ্যুতি 3/2

প্রশ্ন ২বিগত পরীক্ষার প্রশ্ন

২/৫, ৩/৫ ও ৬/১৫ ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) হবে:

  1. ৭/৫
  2. ৬/৫সঠিক উত্তর
  3. ১/১৫
  4. ৬/১৫

ব্যাখ্যা

আমরা জানি, ভগ্নাংশের ল.সা.গু = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু) এখন, ভগ্নাংশগুলোর লব(2, 3, 6) এর ল.সা.গু = 6ভগ্নাংশগুলোর হর(5, 5, 15) এর গ.সা.গু = 5∴ ভগ্নাংশগুলোর ল.সা.গু = 6/5অতএব, (2/5), (3/5) ও (6/15) ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) হবে 6/5.

প্রশ্ন ৩বিগত পরীক্ষার প্রশ্ন

একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ x, x/2 ও 3x/2। ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে কত হবে?

  1. π/6সঠিক উত্তর
  2. π/3
  3. π/2
  4. 2π/3

ব্যাখ্যা

দেওয়া আছে, ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে, x, x/2 ও 3x/2এখনx + (x/2) + (3x/2) = 180° ⇒ (2x + x + 3x)/2 = 180° ⇒ 6x/2 = 180° ⇒ 3x = 180° ⇒ x = 180°/3∴ x = 60°সুতরাং তিনটি কোণের মান হবে যথাক্রমে,x = 60°, x/2 = 60°/2 = 30° এবং 3x/2 = (3 × 60°)/2 = 90°ক্ষুদ্রতম কোণ = 30° আমরা জানি, 1° = π/180 রেডিয়ান∴ 30° = 30° × (π/180)= π/6∴ ক্ষুদ্রতম কোণের মান π/6 রেডিয়ান হবে।

প্রশ্ন ৪বিগত পরীক্ষার প্রশ্ন

যদি logx324 = 4 হয়, তবে x এর মান হবে —

  1. 4
  2. 2√3
  3. 3√3
  4. 3√2সঠিক উত্তর

ব্যাখ্যা

দেওয়া আছে, logx324 = 4⇒ x4 = 324⇒ x4 = 81 × 4⇒ x4 = 34 × 22⇒ x4 = 34 × (√2)4⇒ x4 = (3√2)4∴ x = 3√2

প্রশ্ন ৫বিগত পরীক্ষার প্রশ্ন

40 থেকে 50 এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নেয়া হলে এটি মৌলিক (Prime) হওয়ার সম্ভাবনা কত?

  1. 3/11সঠিক উত্তর
  2. 1/2
  3. 5/11
  4. 4/11

ব্যাখ্যা

40 থেকে 50 এর মধ্যে সংখ্যা আছে = 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49 = 9টি কারণ, 40 থেকে 50 এর মধ্যে উল্লেখ থাকায় 40 এবং 50 বাদ যাবে। এবং 40 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা হলো: 41, 43, 47 = 3টি ∴ সম্ভাবনা = (অনুকূল ফলাফলের সংখ্যা)/(মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা) = 3/9 = 1/3প্রশ্ন: 40 থেকে 50 পর্যন্ত একটি সংখ্যা দৈবভাবে নেয়া হলে এটি মৌলিক (Prime) হওয়ার সম্ভাবনা কত? সমাধান:40 থেকে 50 পর্যন্ত বলতে সাধারণত 40 থেকে 50 সহ সব স্বাভাবিক সংখ্যা বোঝায়।অর্থাৎ সংখ্যাগুলো হলো: 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50∴ মোট সংখ্যা = 11টি∴ 40 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা হলো: 41, 43, 47 = 3টি∴ সম্ভাবনা = (অনুকূল ফলাফলের সংখ্যা)/(মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা)= 3/11সুতরাং, 40 থেকে 50 পর্যন্ত একটি সংখ্যা দৈবভাবে নেয়া হলে এটি মৌলিক (Prime) হওয়ার সম্ভাবনা = 3/11.প্রশ্নের ভাষাগত ইস্যু আছে। প্রশ্নের ভাষা অনুযায়ী সঠিক উত্তর হয় = 1/3 কিন্তু অপশনে 1/3 অনুপস্থিত। অপশনে 1/3 না থাকায়, অপশন (ক) 3/11 কে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে।

প্রশ্ন ৬বিগত পরীক্ষার প্রশ্ন

যদি a/b = b/c = 2/3 হয়, তবে a : c এর মান কত হবে?

  1. 2 : 3
  2. 3 : 4
  3. 4 : 9সঠিক উত্তর
  4. 9 : 4

ব্যাখ্যা

দেওয়া আছে, (a/b) = (b/c) = (2/3)তাহলে, a/b = 2/3∴ a = (2/3) × b ......(1) এবং , b/c = 2/3∴ b = (2/3) × cএখন, b এর মান (1) নং এ বসিয়ে পাই, ⇒ a = (2/3) × (2/3) × c⇒ a = (4/9) × c⇒ a/c = 4/9∴ a : c = 4 : 9

প্রশ্ন ৭বিগত পরীক্ষার প্রশ্ন

x4 – 2x + 1 কে x – 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?

  1. 2
  2. 81
  3. 0
  4. 76সঠিক উত্তর

ব্যাখ্যা

ভাগশেষ উপপাদ্য অনুসারে, যদি কোনো বহুপদী p(x) কে (x - a) দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগশেষ = p(a) এখানে (x - 3) দিয়ে ভাগ করা হচ্ছে তাই, a = 3 এখানে,p(x) = x4 - 2x + 1⇒ p(3) = 34 - 2 × 3 + 1 ; [ভাগশেষ = p(3)] ⇒ p(3) = 81 - 6 + 1∴ p(3) = 76সুতরাং, ভাগশেষ 76

প্রশ্ন ৮বিগত পরীক্ষার প্রশ্ন

2x2 + 3x + 1 এর ক্ষুদ্রতম মান হবে:

  1. –3/4
  2. –1/8সঠিক উত্তর
  3. 1/8
  4. 3/4

ব্যাখ্যা

প্রদত্ত সমীকরণ,f(x) = 2x2 + 3x + 1এখন, f(x) = ax2 + bx + c এর সাথে তুলনা করে পাই, a = 2, b = 3 এবং c = 1যদি a > 0 হয়, তাহলে সমীকরণটির (দ্বিঘাত ফাংশনের) ক্ষুদ্রতম মান = c - (b2/4a)= 1 - {32/(4 × 2)}= 1 - (9/8)= (8 - 9)/8= - 1/8

প্রশ্ন ৯বিগত পরীক্ষার প্রশ্ন

A = {x : x স্বাভাবিক সংখ্যা এবং x = 5 হলে}, P(A) এর উপাদান সংখ্যা হবে -

  1. 64
  2. 32সঠিক উত্তর
  3. 16
  4. 8

ব্যাখ্যা

দেওয়া আছে, A = {x : x স্বাভাবিক সংখ্যা এবং x ≤ 5 হলে}A সেটের উপাদান হবে স্বাভাবিক সংখ্যা এবং 5 এর সমান বা 5 থেকে ছোট [স্বাভাবিক সংখ্যা সাধারণত শুরু হয় 1 থেকে।] ∴ A = {1, 2, 3, 4, 5}A-এর উপাদান সংখ্যা, n(A) = 5আমরা জানি, যেকোনো সেটের উপাদান সংখ্যা n হলে, তার শক্তি সেট (power set)-এর উপাদান সংখ্যা = 2n∴ P(A)-এর উপাদান সংখ্যা = 25 ; [এখানে n(A) = 5] = 32সুতরাং, P(A) এর উপাদান সংখ্যা 32.

প্রশ্ন ১০বিগত পরীক্ষার প্রশ্ন

|3x - 1| < 2 এর সমাধান সেট হবে:

  1. (-1, 1/3)
  2. (1/3, 1)
  3. (-1/3, 1)সঠিক উত্তর
  4. (-1, 1)

ব্যাখ্যা

দেওয়া আছে, |3x - 1| ⇒ - 2 ⇒ - 2 + 1 ⇒ - 1 ⇒ - 1/3 ∴ - 1/3 সমাধান সেট:x ∈ (- 1/3, 1)

প্রশ্ন ১১বিগত পরীক্ষার প্রশ্ন

মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে -

  1. 5.17%
  2. 6.17%
  3. 7.17%সঠিক উত্তর
  4. 8.17%

ব্যাখ্যা

ধরি,মূলধন = Pচক্রবৃদ্ধি হারে সুদের হার = r% বা r/100এবং সময় = 10 বছরআমরা জানি, A = P(1 + r/100)n⇒ 2P = P(1 + r/100)10 ; [এখানে A = 2P (দ্বিগুণ হচ্ছে) এবং n = 10] ⇒ 2 = (1 + r/100)10⇒ 1 + r/100 = 21/10⇒ 1 + r/100 = 1.0717 ; [21/10 = 1.0717]⇒ r/100 = 1.0717 - 1⇒ r/100 = 0.0717∴ r = 7.17সুতরাং, মুনাফার হার 7.17% হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে। প্রশ্ন ৭২. ক) পঞ্চম খ) সপ্তম গ) অষ্টম ঘ) নবম সঠিক উত্তর: গ) অষ্টম

প্রশ্ন ১২বিগত পরীক্ষার প্রশ্ন

(x^2 - 2 + 1/x^2)^7 এর বিস্তৃতিতে মধ্যপদ কততম পদটি?

  1. পঞ্চম
  2. সপ্তম
  3. অষ্টমসঠিক উত্তর
  4. নবম

ব্যাখ্যা

(x^2 - 2 + 1/x^2)^7 = {(x - 1/x)^2}^7 = {x - (1/x)}^14। এখানে মোট পদ সংখ্যা n + 1 = 14 + 1 = 15 টি। মোট পদ সংখ্যা বিজোড় হওয়ায় মধ্যপদ হবে (15 + 1)/2 = 8 তম পদ (অষ্টম)।

প্রশ্ন ১৩বিগত পরীক্ষার প্রশ্ন

x2 – (p + q)x + pq = 0 এর সমাধান সেট হবে —

  1. {p, q}সঠিক উত্তর
  2. {p, – q}
  3. {– p, q}
  4. {– p, – q}

ব্যাখ্যা

দেওয়া আছে, x2 - (p + q)x + pq = 0⇒ x2 - px - qx + pq = 0⇒ x(x - p) - q(x - p) = 0⇒ (x - p)(x - q) = 0হয়,x - p = 0∴ x = pঅথবা,x - q = 0∴ x = q∴ x = p, qসুতরাং সমাধান সেট = {p, q}

প্রশ্ন ১৪বিগত পরীক্ষার প্রশ্ন

K এর কোন মানের জন্য 5x + 4y – 1 = 0 এবং 2x + Ky – 7 = 0 সরলরেখা দুটি সমান্তরাল?

  1. 5/8
  2. 8/5সঠিক উত্তর
  3. 5/2
  4. –8/5

ব্যাখ্যা

দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হলো তাদের ঢাল সমান হতে হবে।দেওয়া আছে, প্রথম সরলরেখা, 5x + 4y - 1 = 0⇒ 4y = - 5x + 1⇒ y = (- 5/4)x + (1/4)∴ ঢাল m1 = - 5/4 ; [y = mx + c এর সাথে তুলনা করে পাই] আবার, দ্বিতীয় সরলরেখা, 2x + ky - 7 = 0⇒ ky = - 2x + 7 ⇒ y = (- 2/k)x + 7/k ; (যদি k ≠ 0 হয়)∴ ঢাল m2 = - 2/k ; [y = mx + c এর সাথে তুলনা করে পাই] ∴ সমান্তরাল হওয়ার শর্ত, m1 = m2⇒ - 5/4 = - 2/k⇒ 5/4 = 2/k⇒ 5k = 8∴ k = 8/5সুতরাং, k-এর মান 8/5 হলে দুটি সরলরেখা সমান্তরাল হবে।

প্রশ্ন ১৫বিগত পরীক্ষার প্রশ্ন

যদি 0 < x < 1 হয়, তবে নিচের কোনটি সবচেয়ে বড় হবে?

  1. x
  2. 2x
  3. x^2
  4. x + 1সঠিক উত্তর

ব্যাখ্যা

দেওয়া শর্তে,0 ধরি,x = 0.5 (0 থেকে 1-এর মধ্যে যেকোনো মান নিলেই একই ফলাফল আসবে)অপশন ক) x = 0.5অপশন খ) 2x = 2 × 0.5 = 1.0অপশন গ) x2 = (0.5)2 = 0.25অপশন ঘ) x + 1 = 0.5 + 1 = 1.5তুলনা করে পাই, 1.5 > 1.0 > 0.5 > 0.25⇒ x + 1 > 2x > x > x2তরাং, ঘ) x + 1 সবচেয়ে বড় হবে।প্রশ্ন ৭৬. ক) - 2/3 খ) - 3/2 গ) 2/3 ঘ) 3/2সঠিক উত্তর: ক) - 2/3

প্রশ্ন ১৬বিগত পরীক্ষার প্রশ্ন

-1 + 1/2 - 1/4 + 1/8 - 1/16 + ...... অসীম ধারাটির যোগফল হবে:

  1. -2/3সঠিক উত্তর
  2. -3/2
  3. 2/3
  4. 3/2

ব্যাখ্যা

এটি একটি অসীম গুণোত্তর ধারা। প্রথম পদ a = -1 এবং সাধারণ অনুপাত r = (1/2)/(-1) = -1/2। যেহেতু |r| < 1, তাই অসীম ধারার সমষ্টি S = a / (1 - r) = -1 / (1 - (-1/2)) = -1 / (3/2) = -2/3।

প্রশ্ন ১৭বিগত পরীক্ষার প্রশ্ন

যদি x + 1/x = 0 হয়, তবে √x + 1/√x এর মান কত?

  1. 0
  2. 1
  3. 2
  4. √2সঠিক উত্তর

ব্যাখ্যা

দেওয়া আছে, x + (1/x) = 0ধরি, y = √x + (1/√x)⇒ y2 = {√x + (1/√x)}2⇒ y2 = (√x)2 + 2 × √x × (1/√x) + (1/√x)2 ; [(a + b)2 = a2 + 2ab + b2]⇒ y2 = x + 2 + (1/x)⇒ y2 = x + (1/x) + 2⇒ y2 = 0 + 2⇒ y2 = 2∴ y = ± √2∴ √x + (1/√x) = √2

প্রশ্ন ১৮বিগত পরীক্ষার প্রশ্ন

সেট {2, 3, 4} এর প্রকৃত উপসেট কয়টি —

  1. 3
  2. 7সঠিক উত্তর
  3. 8
  4. 9

ব্যাখ্যা

প্রকৃত উপসেট (proper subset): কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন, A = {3, 4, 5, 6} এবং B = {3, 5} দুইটি সেট।এখানে, B এর সব উপাদান A সেটে বিদ্যমান এবং B সেটের উপাদান সংখ্যা A সেটের উপাদান সংখ্যা থেকে কম।∴ B, A এর একটি প্রকৃত উপসেট এবং B ⊂ A লিখে প্রকাশ করা হয়।দেওয়া সেট, A = {2, 3, 4}A এর উপাদান সংখ্যা, n(A) = 3আমরা জানি, প্রকৃত উপসেট = 2n - 1= 23 - 1= 8 - 1= 7সুতরাং, সেট {2, 3, 4} এর প্রকৃত উপসেট 7টি।

প্রশ্ন ১৯বিগত পরীক্ষার প্রশ্ন

ABSCISSA শব্দটির বর্ণগুলিকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়?

  1. 10080
  2. 6720
  3. 3360সঠিক উত্তর
  4. 3359

ব্যাখ্যা

'ABSCISSA' শব্দটিতে মোট বর্ণ সংখ্যা = 8টিযার মধ্যে A আছে 2 বার, S আছে 3 বার এবং অন্য বর্ণগুলো আছে একবার করে। ∴ বিন্যাস সংখ্যা = 8!/(2! × 3!)= (8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2)/(2 × 3 × 2)= 8 × 7 × 6 × 5 × 2= 56 × 60= 3360সুতরাং, 'ABSCISSA' শব্দটির বর্ণগুলিকে নিয়ে 3360 প্রকারে বিন্যাস করা যায়।

প্রশ্ন ২০বিগত পরীক্ষার প্রশ্ন

একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে, এর ক্ষেত্রফল হবে:

  1. 8√3
  2. 8√5
  3. 16√3সঠিক উত্তর
  4. 16

ব্যাখ্যা

দেওয়া আছে,সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a = 8 মিটার।আমরা জানি,সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × a2= (√3/4) × 82= (√3/4) × 64= 16√3 বর্গ মিটারসুতরাং, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ মিটার। মানসিক দক্ষতা