মূল বিষয়ে যান
দৈনিক চাকরি

বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট ১৫টি প্রশ্ন

প্রশ্ন ১বিগত পরীক্ষার প্রশ্ন

কোনটি সঠিক বানান?

  1. Gazete
  2. Gazzete
  3. Gaggete
  4. Gazetteসঠিক উত্তর

ব্যাখ্যা

সঠিক বানান: ঘ) Gazette• 'Gazette' শব্দের বাংলা পরিভাষা - ঘোষণাপত্র, সরকারি ইশতাহার, গেজেট।- এটি সাধারণত সরকারি সিদ্ধান্ত, প্রজ্ঞাপন ও আইনি নোটিশ প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।এছাড়াও,'License' শব্দের বাংলা পারিভাষা অনুজ্ঞাপত্র, লাইসেন্স।'Manifesto' শব্দের বাংলা পারিভাষা- ইশতেহার।'Manuscript' শব্দের বাংলা পারিভাষা- পাণ্ডুলিপি।উৎস: ১। বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা। ২। Accessible Dictionary. [link]

প্রশ্ন ২বিগত পরীক্ষার প্রশ্ন

সমান দৈর্ঘ্যের দুইটি দড়ির একটি দিয়ে আয়তক্ষেত্রাকার বেষ্টনী তৈরী করা হয় এবং অপরটি দিয়ে বর্গক্ষেত্রাকার বেষ্টনী তৈরী করা হয়। কোন তথ্যটি সত্য?

  1. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের চেয়ে বেশী
  2. বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে বেশীসঠিক উত্তর
  3. উভয়ের ক্ষেত্রফল সমান
  4. কোনটির ক্ষেত্রফল বেশী বা উভয়ের ক্ষেত্রফল সমান কিনা তা বর্ণিত তথ্য থেকে নির্ণয় করা সম্ভব নয়

ব্যাখ্যা

ধরি,দড়ি দুইটির দৈর্ঘ্য = ২০ মিটার।বর্গক্ষেত্রের ক্ষেত্রে:প্রতিটি বাহু = ২০/৪ = ৫ মিটার।∴ ক্ষেত্রফল = ৫ × ৫ = ২৫ বর্গমিটার।আয়তক্ষেত্রের ক্ষেত্রে: ধরি আয়তক্ষেত্রেরদৈর্ঘ্য ৬ ও প্রস্থ ৪ মিটার।∴ ক্ষেত্রফল = ৬ × ৪ = ২৪ বর্গমিটার।দেখা যাচ্ছে, একই পরিসীমার ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে বড় হয়।• জ্যামিতিক নিয়ম অনুযায়ী,- নির্দিষ্ট পরিসীমার মধ্যে আবদ্ধ ক্ষেত্রগুলোর মধ্যে সুষম বহুভুজ (যেমন বর্গক্ষেত্র) সবচেয়ে বেশি ক্ষেত্রফল দখল করে।- আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য যত বাড়বে, তার ক্ষেত্রফল তত কমতে থাকবে।- বর্গক্ষেত্র হলো আয়তক্ষেত্রের একটি বিশেষ রূপ যেখানে দৈর্ঘ্য ও প্রস্থ সমান, আর এই সাম্যাবস্থাই সর্বোচ্চ ক্ষেত্রফল নিশ্চিত করে।

প্রশ্ন ৩বিগত পরীক্ষার প্রশ্ন

একটি বাক্সের মধ্যে একটি পেন্সিল আছে। বাক্সটি একটি তাকের উপরে অবস্থান করছে। তাকটি জানালার নিচে অবস্থান করছে। তাহলে নিচের কোন বাক্যটি উপরের বর্ণনার জন্য প্রযোজ্য হবে?

  1. পেন্সিলটি জানালার নিচে আছেসঠিক উত্তর
  2. পেন্সিলটি জানালার উপরে আছে
  3. পেন্সিলটি জানালার মধ্যে অবস্থান করছে
  4. বাক্সটি পেন্সিলের নিচে অবস্থান করছে

ব্যাখ্যা

বর্ণনা অনুযায়ী অবস্থানের ক্রম হলো:১. সবার উপরে আছে জানালা।২. জানালার নিচে তাকটি অবস্থিত।৩. তাকের উপরে বাক্সটি অবস্থিত।৪. বাক্সের মধ্যে পেন্সিলটি অবস্থিত।যেহেতু তাকটি জানালার নিচে এবং পেন্সিলটি সেই তাকের উপরের বাক্সে আছে, তাই যুক্তিগতভাবে পেন্সিলটিও জানালার নিচেই অবস্থিত।

প্রশ্ন ৪বিগত পরীক্ষার প্রশ্ন

কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে?

  1. প্রয়োজন
  2. প্রেষণাসঠিক উত্তর
  3. ইচ্ছা
  4. শারীরিক শক্তি

ব্যাখ্যা

• 'প্রেষণা' মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে। • প্রেষণা:- মনোবিজ্ঞানে প্রেষণা শব্দটিকে অত্যন্ত ব্যাপক অর্থে গ্রহণ করা হয়ে থাকে। প্রেষণা এমন একটি অবস্থাকে বুঝায় যা মানুষকে কোন আচরণ করতে উদ্বুদ্ধ করে থাকে বা তাকে ঐ আচরণের দিকে চালিত করে। আমাদের চাহিদা বা অভাববোধ থেকে মনের ভেতরে বা বাহিরে চাপ সৃষ্টি হয় এবং তার ফলে কোন লক্ষ্য অর্জনের জন্য মনে যে তাড়না, নোদনা বা উদ্যম সৃষ্টি হয় তাকেই প্রেষণা বা Motivation বলা হয়।- ই. হাল বলেন, "প্রেষণা হল উদ্দেশ্য হাসিলের ক্রমাগত প্রচেষ্টা"।- ক্রাইডার ও অন্যান্যের ভাষায়, “আকাঙ্ক্ষা, প্রয়োজন এবং আগ্রহ যা একটি প্রাণীকে সক্রিয় করে তোলে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে তাই প্রেষণা"।• প্রেষণা চক্র (Motivation Cycle):- প্রেষণা হচ্ছে একটি গতিশীল অবস্থা (Dynamic State)। এই অবস্থায় উদ্দেশ্য লাভের জন্য তীব্র আকাক্ষা বা অনুরাগ বা ইচ্ছার উদয় হয় এবং যতক্ষণ পর্যন্ত অভীষ্ট সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই গতীয় অবস্থা চলতে থাকে। প্রেষণা চক্রের আকারে আবর্তিত হয়। প্রেষণা চক্র বিশ্লেষণ করলে নিম্নলিখিত স্তরগুলি পাওয়া যায়:(১) অভাববোধ (Need)(২) তাড়না (Drive)(৩) করণ আচরণ (Instrumental Behavior)(৪) উদ্দেশ্য সাধন (Goal)উৎস:১। Philosophical and Psychological Foundation of Education, স্কুল অব এডুকেশন, এমএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।২। প্রেষণা ও আবেগ, চতুর্থ অধ্যায়, মনোবিজ্ঞান প্রথম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল।

প্রশ্ন ৫বিগত পরীক্ষার প্রশ্ন

জারিনের জন্ম ২৯ ফেব্রুয়ারি। তার জন্মগ্রহণের সাল কোনটি হতে পারে?

  1. ২০০২
  2. ২০০৪সঠিক উত্তর
  3. ২০০৬
  4. ২০১০

ব্যাখ্যা

ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় যখন বছরটি লিপ ইয়ার বা অধিবর্ষ হয়।- যদি বছরটি ৪ দ্বারা বিভাজ্য হয়, তবে সেটি অধিবর্ষ (লিপ ইয়ার)।- অপশনে প্রদত্ত সালগুলোর মধ্যে শুধুমাত্র ২০০৪ সালটি ৪ দ্বারা বিভাজ্য।- সুতরাং, ২০০৪ সালটি লিপ ইয়ার।অতএব,জারিনের জন্মগ্রহণের সাল হতে পারে ২০০৪।

প্রশ্ন ৬বিগত পরীক্ষার প্রশ্ন

এখন জানুয়ারি মাস হলে এখন থেকে ১০০ মাস পর কোন মাস হবে?

  1. মেসঠিক উত্তর
  2. মার্চ
  3. এপ্রিল
  4. ফেব্রুয়ারি

ব্যাখ্যা

বর্তমান মাস বা এখন জানুয়ারি মাস। যে কোনো মাস হতে ১২ মাস পর পর (১৩তম মাসে) একই মাস পাওয়া যায়।অর্থাৎ আগামী ১৩, ২৫, ৩৭, ৪৯, ৬১, ৭৩, ৮৫ এবং ৯৭ তম মাস হবে জানুয়ারি মাস। ৯৭ তম মাস হবে জানুয়ারি। ৯৮ তম মাস হবে ফেব্রুয়ারি। ৯৯ তম মাস হবে মার্চ। ১০০ তম মাস হবে এপ্রিল। ১০১ তম মাস হবে মে।সুতরাং ১০০ মাস পর হবে মে মাস।

প্রশ্ন ৭বিগত পরীক্ষার প্রশ্ন

যদি একটি গাড়ির গতি দ্বিগুণ করা হয়, তবে গাড়িটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে?

  1. ০.৫
  2. ২
  3. ০.২৫
  4. ৪সঠিক উত্তর

ব্যাখ্যা

গতিশক্তির সূত্র হলো: K.E = (1/2)mv2গতি দ্বিগুণ করলে, নতুন গতি হবে: vnew = 2v∴ নতুন গতিশক্তি: K.Enew = (1/2)m(2v)2= (1/2)m(4v2)= 4 × [(1/2)mv2)]= 4 × K.Eসুতরাং, গাড়ীটির গতিশক্তি পূর্বের গতিশক্তির চার গুণ হবে।

প্রশ্ন ৮বিগত পরীক্ষার প্রশ্ন

একটি কঠিন ঘনক অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে ভাসছে। আপনি যদি ঘনকটি পানির মধ্যে ২ সে.মি. গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন, তাহলে কি ঘটবে?

  1. ঘনকটি পানির ২ সে.মি. গভীরে থাকবে
  2. ঘনকটি সম্পূর্ণভাবে ডুবে যাবে
  3. ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবেসঠিক উত্তর
  4. ঘনকটি প্রথমে যতটুকু ভেসে ছিল তার চেয়ে উপরে উঠবে

ব্যাখ্যা

• আর্কিমিডিসের নীতি অনুযায়ী,- একটি বস্তু যখন স্থিরভাবে ভাসছে, তখন তার ওজন এবং পানির ঊর্ধ্বমুখী বল বা প্লবতা সমান থাকে।- যখন ঘনকটিকে ২ সে.মি. নিচে ঠেলে দেওয়া হয়, তখন এটি আরও বেশি আয়তনের পানি অপসারিত করে। ফলে এর ওপর প্রযুক্ত প্লবতা বল বস্তুর ওজনের চেয়ে বেড়ে যায়।- যখনই হাত সরিয়ে নেয়া হবে, এই অতিরিক্ত ঊর্ধ্বমুখী বল ঘনকটিকে আবার ওপরের দিকে ঠেলে দেবে এবং এটি দুলতে দুলতে পুনরায় তার আগের সাম্যাবস্থায় (অর্ধেক নিমজ্জিত অবস্থা) ফিরে আসবে।অন্যান্য অপশন:ক) ঘনকটি পানির ২ সে.মি. গভীরে থাকবে: অতিরিক্ত প্লবতা বল বিদ্যমান থাকায় এটি সেখানে স্থির হয়ে থাকতে পারবে না।খ) ঘনকটি সম্পূর্ণভাবে ডুবে যাবে: ঘনকের ঘনত্ব পানির চেয়ে কম হওয়ায় তা নিজে থেকে কখনোই সম্পূর্ণ নিমজ্জিত হবে না।ঘ) ঘনকটি প্রথমে যতটুকু ভেসে ছিল তার চেয়ে উপরে উঠবে: বস্তুর ওজন অপরিবর্তিত থাকায় এটি তার আদি সীমার ওপরে স্থির হতে পারবে না।

প্রশ্ন ৯বিগত পরীক্ষার প্রশ্ন

কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ?

  1. সারথী, নিরীহ, নীরোগ
  2. প্রমান, অঙ্গন, দর্পণ
  3. অনাথা, সুকণ্ঠী, অনুস্টেয়
  4. একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনীসঠিক উত্তর

ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী• বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে, একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী বানানগুলো শুদ্ধ।- একত্রিত: একত্র করা হয়েছে এমন।- স্থায়িত্ব: স্থিতিশীলতা, স্থায়ী অবস্থা।- অর্ধাঙ্গিনী: পত্নী, স্ত্রী, সহধর্মিণী।অন্যান্য অপশন:অপশন 'ক' এর অশুদ্ধ বানান হলো: সারথী- শুদ্ধ বানানগুলো হলো: সারথি, নিরীহ, নীরোগ।অপশন 'খ' এর অশুদ্ধ বানান হলো: প্রমান- শুদ্ধ বানানগুলো হলো: প্রমাণ, অঙ্গন, দর্পণ।অপশন 'গ' এর অশুদ্ধ বানান হলো: অনুস্টেয়- শুদ্ধ বানানগুলো হলো: অনাথা, সুকণ্ঠী, অনুষ্ঠেয়।উৎস: বাংলা একাডেমি অভিধান।

প্রশ্ন ১০বিগত পরীক্ষার প্রশ্ন

এহসান টেবিলের উপর চায়ের কাপের হ্যাণ্ডেলটি পূর্বদিকে করে রাখল। সে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে চায়ের কাপটি ১৮০° ঘোরালো। এখন চায়ের কাপের হ্যাণ্ডেলটি থাকবে —

  1. পশ্চিম দিকেসঠিক উত্তর
  2. দক্ষিণ দিকে
  3. উত্তর দিকে
  4. পূর্ব দিকে

ব্যাখ্যা

প্রাথমিকভাবে হ্যান্ডেলটির অবস্থান = পূর্ব দিক।কাপটিকে ১৮০° ঘোরানো হলো।আমরা জানি, কোনো বস্তুকে ১৮০° ঘোরানো হলে তা তার বর্তমান অবস্থানের ঠিক বিপরীত দিকে চলে যায় (অর্থাৎ সম্পূর্ণ উল্টো দিকে)।পূর্ব দিকের ঠিক বিপরীত দিক হলো পশ্চিম দিক, তাই হ্যান্ডেলটি এখন পশ্চিম দিকে থাকবে।

প্রশ্ন ১১বিগত পরীক্ষার প্রশ্ন

3 + 3/2 + 3/4 + ...... + 3/64 ধারাটিতে মোট কতটি পদ আছে?

  1. 5
  2. 6
  3. 7সঠিক উত্তর
  4. 8

ব্যাখ্যা

প্রথম পদ, a = 3সাধারণ অনুপাত, r = (3/2)/3= (3/2) × (1/3)= 1/2 মনেকরি n তম পদ = 3/64আমরা জানি n তম পদ = arn - 1বা, 3/64 = 3 × (1/2)n - 1বা, 1/64 = (1/2)n - 1 বা, (1/2)6 = (1/2)n - 1 বা, 6 = n - 1বা, n = 6 + 1∴ n = 7

প্রশ্ন ১২বিগত পরীক্ষার প্রশ্ন

ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা একদিনে কতবার মিলিত হয়?

  1. ১২
  2. ১৮
  3. ২২সঠিক উত্তর
  4. ২৪

ব্যাখ্যা

ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা ১২ ঘণ্টায় ১১ বার মিলিত হয়। [ কারণ ১১ টা থেকে ১ টা এই দুই ঘণ্টায় ১ বার মিলিত হয়]∴ ২৪ ঘণ্টায় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা ১১ × ২ = ২২ বার মিলিত হবে। এছাড়া ⋅ প্রতি ঘণ্টায় দুইবার ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘণ্টার কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে।⋅ প্রতি এক ঘণ্টায় ১ বার ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা পরস্পর ১৮০° কোণে অবস্থান করে।

প্রশ্ন ১৩বিগত পরীক্ষার প্রশ্ন

একটি আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে পৃষ্ঠের লম্ব বরাবর সেকেন্ডে ১০ সে.মি. বেগে চলতে শুরু করল। ৪ সেকেন্ড পর বস্তুটি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে?

  1. ৪০ সে.মি.
  2. ১৬০ সে.মি.
  3. ৮০ সে.মি.সঠিক উত্তর
  4. ০ সে.মি.

ব্যাখ্যা

দেওয়া আছে, বেগ: v = 10 cm/sসময়: t = 4বস্তু চলে গেছে:s = v × t = 10 × 4 = 40 cmআয়নার ক্ষেত্রে, প্রতিবিম্বের দূরত্ব দ্বিগুণ হয়:দূরত্ব (বস্তু ↔ প্রতিবিম্ব) = 2 × s = 2 × 40 = 80 cm∴ 4 সেকেন্ড পর বস্তুটি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 80 সে.মি.।

প্রশ্ন ১৪বিগত পরীক্ষার প্রশ্ন

০.৫ × ০.০৫ × ০.০০৫ = ?

  1. ০.১২৫
  2. ০.০১২৫
  3. ০.০০১২৫
  4. ০.০০০১২৫সঠিক উত্তর

ব্যাখ্যা

০.৫ × ০.০৫ × ০.০০৫ = ০.০০০১২৫যে সংখ্যাগুলো গুণ করতে হবে সেসব সংখায় দশমিকের পর মোট যত ঘর আছে গুনফলেও দশমিকের পর ঠিক তত ঘর থাকবে।

প্রশ্ন ১৫বিগত পরীক্ষার প্রশ্ন

লামিয়া একটি শ্রেণীর সামনে থেকে নবম এবং পিছন থেকে ৩৬তম হলে শ্রেণীতে শিক্ষার্থী কতজন?

  1. ৪৪সঠিক উত্তর
  2. ৪৫
  3. ৪৬
  4. ৪৮

ব্যাখ্যা

লামিয়া শ্রেণির সামনে থেকে নবমঅর্থাৎ লামিয়ার সামনে আছে ৮ জন লামিয়া শ্রেণির পিছন থেকে ৩৬তমঅর্থাৎ লামিয়ার পিছনে আছে ৩৫ জন ঐ শ্রেণিতে মোট শিক্ষার্থী আছে = (৮ + ১ + ৩৫) জন = ৪৪ জন।কম্পিউটার ও তথ্য প্রযুক্তি