সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (CDIP)-এ ৪০০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
- পদসংখ্যা
- ৪০০ জন
- কর্মস্থল
- ঢাকা ও বিভিন্ন জেলা
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ৬ নভেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম
- ডাকযোগে
- আবেদনের শেষ তারিখ
- ২৮ নভেম্বর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (CDIP)
সিডিপ (মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদ নং-০০৩৪১-০০৭২৭-০০০৯৭) ১৯৯৫ সাল থেকে আর্থ-সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচনে ৩০টি জেলায় কাজ করছে। সিডিপ মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে মাঠ পর্যায়ে কাজ করার জন্য নিম্নবর্ণিত পদসমূহে দরখাস্ত আহ্বান করা হচ্ছে:
পদসমূহ ও বিবরণ:
১. ফিল্ড অফিসার (গ্রেড-১৫): ২০০ জন। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/সমমান (সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি বা সিজিপিএ ২.০৬/১.৬৫)। বেতন: ৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২৪,৫০০/- টাকা এবং স্থায়ীকরণের পর মোট ৩২,৩৮০/- টাকা। ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
২. ফিল্ড অফিসার (গ্রেড-১৬): ২০০ জন। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান (সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি বা সিজিপিএ ২.০৬/১.৬৫)। বেতন: ৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২২,৫০০/- টাকা এবং স্থায়ীকরণের পর মোট ২৯,৫১০/- টাকা। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে।
সুবিধাদি ও শর্তাবলী:
বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
১ মাস শিক্ষাধীন প্রশিক্ষণ (Apprenticeship Training) শেষে মূল্যায়নের ভিত্তিতে ৬ মাস শিক্ষানবিশ দায়িত্ব প্রদান করা হবে।
বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, উৎসাহ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা ও পেনশন সুবিধা।
সাপ্তাহিক ছুটি ২ দিন। ব্রাঞ্চ পর্যায়ে স্বল্প খরচে আবাসনের সুবিধা।
মোটরসাইকেল ব্যবহার সাপেক্ষে ২,১০০/- টাকা জ্বালানি ভাতা এবং ৫০০/- টাকা রক্ষণাবেক্ষণ ভাতা। মোটরসাইকেল ও আইটি ইকুইপমেন্ট ঋণ সুবিধা।
জামানত হিসেবে ৫,০০০/- টাকা জমা দিতে হবে যা লভ্যাংশসহ ফেরতযোগ্য।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর ও ই-মেইলসহ আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে যে জোনে কাজ করতে আগ্রহী সেই জোনের নির্ধারিত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে। খামের উপর পদের নাম ও জোনের নাম উল্লেখ করতে হবে।
জোনভিত্তিক ঠিকানা:
১. গাজীপুর জোন: বাড়ী নং-৫৪৬, উত্তর খাইলকৈর বটতলা রোড (জাতীয় বিশ্ববিদ্যালয় গেইটের উল্টো দিকে), বোর্ড বাজার, গাজীপুর সদর, গাজীপুর-১৭০৪।
২. ঢাকা জোন: বাসা নং-৫৪৫, রোড নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা।
৩. ব্রাহ্মণবাড়িয়া জোন: ১০৪৭ (ইয়াছিন চেয়ারম্যানের বাড়ি), ফুলবাড়িয়া পশ্চিম (বিরাসাস বাসস্ট্যান্ড), ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া-৩৪০০।
৪. চাঁদপুর জোন: খলীশাদুলি (হাজী বিল্লাল সাহেবের বাড়ি), পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত দিকে, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০।
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।
০৪ তথ্যের উৎস
সকল উৎসের তালিকা →পত্রিকা: দৈনিক প্রথম আলো · ৬ নভেম্বর ২০২৬ · পৃষ্ঠা ১৭ · ই-পেপার দেখুন
অফিসিয়াল ওয়েবসাইট: cdipbd.org
দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।

