মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
NGO ও শিক্ষানতুন বিজ্ঞপ্তি১২ দিন বাকি

পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)-তে ৫ ক্যাটাগরিতে ৪৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (POPI)
পদসংখ্যা
৪৮০ জন
কর্মস্থল
ঢাকা ও বিভিন্ন জেলা
বিজ্ঞপ্তি প্রকাশ
৫ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
ডাকযোগে
আবেদনের শেষ তারিখ
১৯ নভেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬সর্বশেষ হালনাগাদ: ৭ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (POPI)

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)-এর ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৫টি ক্যাটাগরিতে মোট ৪৮০ জন দক্ষ ও আগ্রহী জনবল নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে:

পদসমূহের বিবরণ:

  • ১. কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদ সংখ্যা ০৫টি। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/সমমান। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১৫টি শাখা পরিচালনার ০২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতা। বয়স: সর্বোচ্চ ৪৮ বছর। বেতন: প্রবেশনকালে ৬৬,৮৬২/- এবং স্থায়ীকরণের পর ৭৩,৮০৩/- টাকা।

  • ২. সহকারী কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদ সংখ্যা ২৫টি। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/সমমান। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ০৪টি শাখা পরিচালনার ০২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম ০৭ বছরের অভিজ্ঞতা। বয়স: সর্বোচ্চ ৪৭ বছর। বেতন: প্রবেশনকালে ৫২,২৯৬/- এবং স্থায়ীকরণের পর ৫৭,৭৭৪/- টাকা।

  • ৩. শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদ সংখ্যা ৭৫টি। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/সমমান। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ০১ বছরের অভিজ্ঞতাসহ কম্পিউটার পরিচালনার মৌলিক (Basic) ধারণা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৪৩ বছর। বেতন: প্রবেশনকালে ৪৩,৭২৮/- এবং স্থায়ীকরণের পর ৫০,৮৮২/- টাকা (লাঞ্চ ভাতাসহ)।

  • ৪. সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদ সংখ্যা ৭৫টি। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য ন্যূনতম স্নাতক। সংশ্লিষ্ট পদে ন্যূনতম ০১ বছরের কাজের অভিজ্ঞতাসহ MS Word, MS Excel, Email ও Internet Browsing সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। বেতন: প্রবেশনকালে ৩৩,১২০/- এবং স্থায়ীকরণের পর ৩৯,১৩০/- টাকা (লাঞ্চ ভাতাসহ)।

  • ৫. মাঠ কর্মকর্তা (ঋণ কার্যক্রম): পদ সংখ্যা ৩০০টি। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/সমমান। অভিজ্ঞতার প্রয়োজন নাই। বয়স: ২২-৩৫ বছর। বেতন: প্রবেশনকালে ২৫,৫৭২/- এবং স্থায়ীকরণের পর ৩০,৭৬৮/- টাকা (লাঞ্চ ভাতাসহ)।

অন্যান্য সুযোগ-সুবিধা:

সংস্থার নীতিমালা অনুযায়ী একক আবাসন সুবিধা (৩, ৪ ও ৫ নং পদের জন্য), সহজ শর্তে মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও জ্বালানি/রক্ষণাবেক্ষণ বিল, মোবাইল বিল, বৈশাখী ভাতাসহ বছরে ২টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি প্রাপ্য হবেন।

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা ও অভিজ্ঞতার সনদপত্র, পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে), বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (১, ২ ও ৩ নং পদের জন্য), সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির (যাদের মধ্যে অবশ্যই একজন শিক্ষক) নাম, ঠিকানা, মোবাইল নম্বর উল্লেখপূর্বক A4 সাইজের পেপারে আবেদনপত্র আগামী ১৯/১১/২০২৬ তারিখের মধ্যে 'মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭' ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে অথবা সরাসরি প্রধান কার্যালয়ে পৌঁছাতে হবে। আবেদনপত্রে পদের নাম, নিজস্ব মোবাইল নম্বর ও ই-মেইল আইডি উল্লেখ করতে হবে। মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা সোনালী ব্যাংক লিমিটেড, ধানমন্ডি কর্পোরেট শাখার অনুকূলে হিসাব নম্বর-৪৪১৫৬০৩০০০০০৭১-এ জমা করে জমা রশিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। এছাড়া Facebook Page (popibd86) ও ওয়েবসাইট (www.popibd.org)-এ বিস্তারিত জানা যাবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)-তে ৫ ক্যাটাগরিতে ৪৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →
  • পত্রিকা: দৈনিক প্রথম আলো · ৫ নভেম্বর ২০২৬ · পৃষ্ঠা ৯ · ই-পেপার দেখুন

    অফিসিয়াল ওয়েবসাইট: popibd.org

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।