মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরিনতুন বিজ্ঞপ্তি১৯ দিন বাকি

বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড (বিসিএসএল)-এ ১৬ ক্যাটাগরিতে ২৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড (BCSL)
পদসংখ্যা
২৩ জন
কর্মস্থল
খুলনা
বিজ্ঞপ্তি প্রকাশ
৫ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
২৬ নভেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬সর্বশেষ হালনাগাদ: ৭ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড (বিসিএসএল)

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন শতভাগ সরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড (শিরোমণি শিল্প এলাকা, খুলনা-৯২০৬)-এর নিম্নবর্ণিত রাজস্বভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে:

পদ ও গ্রেডের বিবরণ:

  • ১। সহকারী ব্যবস্থাপক (উৎপাদন/রক্ষণাবেক্ষণ/উৎপাদন পরিকল্পনা) — ০৩টি

  • ২। সহকারী ব্যবস্থাপক (সমন্বয়) — ০১টি

  • ৩। সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) — ০১টি

  • ৪। প্রশাসনিক কর্মকর্তা — ০১টি

  • ৫। হিসাব রক্ষণ কর্মকর্তা (ক্যাশ) — ০১টি

  • ৬। উপসহকারী প্রকৌশলী (উৎপাদন) — ০১টি

  • ৭। অর্থ সহকারী / মূল্যায়ন সহকারী — ০১টি

  • ৮। অডিটর কাম-কম্পিউটার অপারেটর — ০১টি

  • ৯। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (ঢাকা সিটি অফিসের জন্য) — ০১টি

  • ১০। প্রকর্মী (ল্যাব) — ০২টি

  • ১১। মেশিন অপারেটর (চালক) — ০৫টি

  • ১২। ফিটার — ০১টি

  • ১৩। পাইপ সিন্ডি — ০১টি

  • ১৪। প্রকর্মী (মোটর গ্যারেজ) — ০১টি

  • ১৫। গাড়িচালক (ঢাকা সিটি অফিসের জন্য) — ০১টি

  • ১৬। সহকারী বাবুর্চি — ০১টি

সর্বমোট পদসংখ্যা: ১৬ ক্যাটাগরিতে ২৩টি।

বয়সসীমা: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৮ হতে ৩২/৩৫ বছর (পদভেদে সার্কুলার দ্রষ্টব্য)।

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা http://bcsl.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন শুরুর তারিখ ০৬ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা এবং আবেদনের শেষ সময় ২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টা। নির্ধারিত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার ফি (১ থেকে ৬ নং পদের জন্য মোট ২২৩ টাকা এবং ৭ থেকে ১৬ নং পদের জন্য মোট ১১২ টাকা) জমা দিতে পারবেন। বিস্তারিত তথ্য www.bcsl.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড (বিসিএসএল)-এ ১৬ ক্যাটাগরিতে ২৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।