মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরিনতুন বিজ্ঞপ্তি১৫ দিন বাকি

সমাজসেবা অধিদপ্তরের SSPIRIT প্রকল্পে কনসালট্যান্ট নিয়োগ বিজ্ঞপ্তি

সমাজসেবা অধিদপ্তর (DSS)
পদসংখ্যা
২ জন
কর্মস্থল
ঢাকা
বিজ্ঞপ্তি প্রকাশ
৪ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
ইমেইলে
আবেদনের শেষ তারিখ
২২ নভেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬সর্বশেষ হালনাগাদ: ৭ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

সমাজসেবা অধিদপ্তর — সমাজকল্যাণ মন্ত্রণালয়

সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন বিশ্বব্যাংক অর্থায়িত 'Strengthening Social Protection for Improved Resilience, Inclusion, and Targeting (SSPIRIT)' শীর্ষক প্রকল্পে সম্পূর্ণ চুক্তিভিত্তিক মেয়াদে নিম্নবর্ণিত পরামর্শক (Individual Consultant) পদের জন্য যোগ্য ও অভিজ্ঞ বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে:

পদসমূহ:

  • ১. প্রকিউরমেন্ট স্পেশালিস্ট (Senior Procurement Specialist): ০১ জন (Package SD-01)। যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং/অর্থনীতি/বাণিজ্যে স্নাতকোত্তর এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী বা সরকারি প্রকল্পে প্রকিউরমেন্টে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা।

  • ২. ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট (Financial Management Specialist): ০১ জন (Package No. SD-02)। যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্সে স্নাতকোত্তর বা সিএ/সিএমএ এবং দাতা সংস্থা অর্থায়িত প্রকল্পে আর্থিক ব্যবস্থাপনায় ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা।

মেয়াদ: প্রকল্পের মেয়াদকালীন সময় পর্যন্ত। আকর্ষণীয় ও আন্তর্জাতিক মানসম্মত কনসালটেন্সি ফি প্রদান করা হবে।

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (EOI), বিস্তারিত সিভি ও সংশ্লিষ্ট অভিজ্ঞতার প্রমাণপত্রসহ আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে 'প্রকল্প পরিচালক, এসএসপিআইআরআইটি (SSPIRIT) প্রকল্প, সমাজসেবা অধিদপ্তর, ২১/১ ও ২১/২ বীর উত্তম এ.এন.এম. নুরুজ্জামান সড়ক, শ্যামলী স্কয়ার (৯ম তলা), শ্যামলী, ঢাকা-১২০৭' বরাবর সরাসরি/ডাকযোগে অথবা ই-মেইলে ([email protected]) পাঠাতে পারবেন। ই-মেইলের সাবজেক্টে বা খামের উপর স্পষ্টাক্ষরে 'Expressions of Interest for the position of (...পদের নাম...)' উল্লেখ করতে হবে। বিস্তারিত টিওআর (TOR) www.dss.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

সমাজসেবা অধিদপ্তরের SSPIRIT প্রকল্পে কনসালট্যান্ট নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →
  • পত্রিকা: দৈনিক প্রথম আলো · ৪ নভেম্বর ২০২৬ · পৃষ্ঠা ১৩ · ই-পেপার দেখুন

    অফিসিয়াল ওয়েবসাইট: dss.gov.bd

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।