মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরিনতুন বিজ্ঞপ্তি২০ দিন বাকি

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ ক্যাটাগরিতে ১৫৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়
পদসংখ্যা
১৫৫ জন
কর্মস্থল
শেরেবাংলা নগর, ঢাকা
বিজ্ঞপ্তি প্রকাশ
১১ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
২ ডিসেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬সর্বশেষ হালনাগাদ: ১২ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় (Bangladesh Parliament Secretariat)

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত ১১ হতে ২০তম (পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণী) গ্রেডের ২৮টি ক্যাটাগরির মোট ১৫৫টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে (Online) আবেদন আহ্বান করা যাচ্ছে।

পদের বিবরণ, শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা:

  1. গাইড: ১ জন (গ্রেড-১১, বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ইংরেজি বিষয়ে অন্যূন স্নাতক (সম্মান) পাস।

  2. ক্যাটালগার: ৩ জন (গ্রেড-১১, বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা।

  3. লেজিসলেটিভ এ্যাসিস্ট্যান্ট: ১ জন (গ্রেড-১৩, বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রি।

  4. ফটোগ্রাফার স্টীল: ১ জন (গ্রেড-১৩, বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন স্নাতক ডিগ্রিসহ ফটোগ্রাফীর উপর সনদ অথবা এইচএসসি পাসসহ ফটোগ্রাফীতে ডিপ্লোমা।

  5. টেকনিশিয়ান (নেটওয়ার্ক): ১ জন (গ্রেড-১৩, বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০/-) — শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/নেটওয়ার্কিং/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা।

  6. টেকনিশিয়ান (হার্ডওয়্যার): ৫ জন (গ্রেড-১৩, বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০/-) — শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/হার্ডওয়্যারিং/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা।

  7. টিভি টেকনিশিয়ান: ২ জন (গ্রেড-১৩, বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন এইচএসসি পাস এবং ২ বৎসরের ট্রেড সার্টিফিকেটসহ বাস্তব অভিজ্ঞতা।

  8. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ২৩ জন (গ্রেড-১৩, বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন স্নাতক ডিগ্রি। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ; মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৪০ শব্দ। কম্পিউটার Word Processing, Spread Sheet, Database ও Presentation-এ দক্ষ হতে হবে।

  9. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ৫ জন (গ্রেড-১৪, বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন স্নাতক ডিগ্রি; Operator Standard Aptitude Test-এ উত্তীর্ণ এবং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২৫ শব্দ।

  10. গ্রন্থাগার সহকারী: ২ জন (গ্রেড-১৪, বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা।

  11. সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর: ১২ জন (গ্রেড-১৪, বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন স্নাতক ডিগ্রি এবং উচ্চতা পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি / মহিলা ৫ ফুট ২ ইঞ্চি ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

  12. এ্যাম্বুলেন্স ড্রাইভার: ২ জন (গ্রেড-১৫, বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন ৮ম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্স।

  13. ড্রাইভার: ৬ জন (গ্রেড-১৫, বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন ৮ম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্স।

  14. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ২২ জন (গ্রেড-১৬, বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন এইচএসসি পাস। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দ।

  15. আইন সহকারী: ১ জন (গ্রেড-১৬, বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন এইচএসসি পাস এবং কোনো আইনজীবীর সহকারী হিসেবে অন্যূন ৫ বছরের অভিজ্ঞতা।

  16. অফসেট প্রিন্টার্স টেকনিশিয়ান: ১ জন (গ্রেড-১৬, বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন এইচএসসি পাস ও অফসেট প্রিন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা।

  17. প্রটোকল এ্যাসিস্ট্যান্ট: ২ জন (গ্রেড-১৬, বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন এইচএসসি পাস এবং কম্পিউটার ইন্টারনেট ও ই-মেইল পরিচালনায় দক্ষতা।

  18. লাইনম্যান: ২ জন (গ্রেড-১৬, বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০/-) — শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার/ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল)-সহ এইচএসসি পাস; Standard Aptitude Test ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ।

  19. ক্যামেরাম্যান সহকারী: ১ জন (গ্রেড-১৭, বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন এইচএসসি পাস ও বাস্তব অভিজ্ঞতা।

  20. সিকিউরিটি এ্যাসিস্ট্যান্ট: ২৪ জন (গ্রেড-১৮, বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন এইচএসসি পাস; উচ্চতা পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি / মহিলা ৫ ফুট ২ ইঞ্চি এবং আনসার/ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত।

  21. মোয়াজ্জিন: ১ জন (গ্রেড-১৯, বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন আলিম এবং ক্বারীয়ানা পাস ও সুকণ্ঠের অধিকারী।

  22. মেকানিক গ্রেড-সি: ১ জন (গ্রেড-১৯, বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/-) — শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস অথবা অটোমোবাইলে ৬ মাসের প্রশিক্ষণসহ ৮ম শ্রেণি পাস।

  23. অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতা কর্মী: ৩ জন (গ্রেড-২০, বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন এসএসসি পাস।

  24. সহকারী ডেসপাচ রাইডার: ৩ জন (গ্রেড-২০, বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন এসএসসি পাস ও মোটরসাইকেল চালনায় বাস্তব অভিজ্ঞতা।

  25. কামরা পরিচারক/পরিচারিকা: ১৪ জন (গ্রেড-২০, বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন এসএসসি পাস।

  26. নিরাপত্তা প্রহরী: ১০ জন (গ্রেড-২০, বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন ৮ম শ্রেণি পাস ও শারীরিকভাবে উপযুক্ত।

  27. পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার): ৪ জন (গ্রেড-২০, বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/-) — শিক্ষাগত যোগ্যতা: পেশাদার ঝাড়ুদার হতে হবে।

  28. ক্লীনার/হেল্পার: ২ জন (গ্রেড-২০, বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্যূন ৮ম শ্রেণি পাস।

বয়সসীমা:

১২ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ হতে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন পদ্ধতি ও পরীক্ষার ফি:

  • অনলাইনে আবেদনের ওয়েবসাইট: https://bps.teletalk.com.bd

  • আবেদন শুরুর তারিখ ও সময়: ১২ নভেম্বর ২০২৬, রাত ১২:০১ টা (12.01 AM)।

  • আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ০২ ডিসেম্বর ২০২৬, রাত ১১:৫৯ টা (11.59 PM)।

  • পরীক্ষার ফি বাবদ ১–২ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১৬৮/- টাকা; ৩–১৮ নং পদের জন্য ১১২/- টাকা এবং ১৯–২৮ নং পদের জন্য ৫৬/- টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল গ্রেডের জন্য ফি ৫৬/- টাকা।

যোগাযোগ ও নিয়োগকারী কর্তৃপক্ষের ঠিকানা:
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়
মানব সম্পদ শাখা-২, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.parliament.gov.bd

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট https://bps.teletalk.com.bd-এ প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ১২ নভেম্বর ২০২৬ খ্রি. রাত ১২:০১ মিনিট (12.01 AM) থেকে এবং শেষ হবে ০২ ডিসেম্বর ২০২৬ খ্রি. রাত ১১:৫৯ মিনিট (11.59 PM) পর্যন্ত। অনলাইনে আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এসএমএসের মাধ্যমে নির্ধারিত পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (৬ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ ক্যাটাগরিতে ১৫৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ ক্যাটাগরিতে ১৫৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ২
পাতা ২
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ ক্যাটাগরিতে ১৫৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৩
পাতা ৩
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ ক্যাটাগরিতে ১৫৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৪
পাতা ৪
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ ক্যাটাগরিতে ১৫৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৫
পাতা ৫
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ ক্যাটাগরিতে ১৫৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৬
পাতা ৬

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।