মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরিনতুন বিজ্ঞপ্তি১৭ দিন বাকি

ঢাকা মেট্রোপলিটন পুলিশে ৫ ক্যাটাগরিতে ২০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ
পদসংখ্যা
২০ জন
কর্মস্থল
ঢাকা
বিজ্ঞপ্তি প্রকাশ
১১ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
৩০ নভেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬সর্বশেষ হালনাগাদ: ১৩ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (Dhaka Metropolitan Police)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারক নং- ৪৪.০০.০০০০.০৯৫.০২.০১৩.২১-৮৭, তারিখ: ২৪/০৬/২০২৬ খ্রি. অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) নন-পুলিশ কর্মচারীগণের (গ্রেড-১৩, ১৪, ১৬ ও ২০) ৫টি ক্যাটাগরির মোট ২০ (বিশ) টি শূন্যপদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের সকল জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে (http://dmp.teletalk.com.bd) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের বিবরণ, শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা:

  1. সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর: ১ জন (গ্রেড-১৩, বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপি ও টাইপিংয়ে নির্ধারিত গতি থাকতে হবে।

  2. কম্পিউটার অপারেটর: ৬ জন (গ্রেড-১৩, বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

  3. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ৩ জন (গ্রেড-১৪, বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

  4. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৮ জন (গ্রেড-১৬, বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

  5. অফিস সহায়ক: ২ জন (গ্রেড-২০, বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/-) — শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের যোগ্যতা ও জেলা কোটা:

বাংলাদেশের সকল জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দা ও নাগরিকগণ সকল পদে আবেদন করতে পারবেন।

বয়সসীমা:

০১/১১/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন পদ্ধতি ও পরীক্ষার ফি:

  • অনলাইনে আবেদনের ওয়েবসাইট: http://dmp.teletalk.com.bd

  • অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময়: ১২ নভেম্বর ২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।

  • আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ নভেম্বর ২০২৬ খ্রি. বিকাল ০৫:০০ ঘটিকা।

  • পরীক্ষার ফি: ১ হতে ৪ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি ও টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২/- (একশত বার) টাকা এবং ৫ নং ক্রমিকের পদের জন্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) ক্ষেত্রে সকল পদের জন্য ফি ৫৬/- টাকা।

যোগাযোগ ও কর্তৃপক্ষ:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স
৩৬, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা-১০০০।
অফিসিয়াল ওয়েবসাইট: https://dmp.gov.bd
ই-মেইল: [email protected]

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা http://dmp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে ১২ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা থেকে ৩০ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল হতে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি (১-৪ নং পদের জন্য ১১২/- টাকা এবং ৫ নং পদের জন্য ৫৬/- টাকা) জমা দিতে হবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (৩ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশে ৫ ক্যাটাগরিতে ২০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১
ঢাকা মেট্রোপলিটন পুলিশে ৫ ক্যাটাগরিতে ২০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ২
পাতা ২
ঢাকা মেট্রোপলিটন পুলিশে ৫ ক্যাটাগরিতে ২০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৩
পাতা ৩

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।