মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরিনতুন বিজ্ঞপ্তি২৬ দিন বাকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসে সিকিউরিটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়
পদসংখ্যা
১ জন
কর্মস্থল
ঢাকা
বিজ্ঞপ্তি প্রকাশ
২৩ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অফলাইনে
আবেদনের শেষ তারিখ
২১ ডিসেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়

রেজিস্ট্রারের দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের রাজস্বখাতভুক্ত নিম্নলিখিত স্থায়ী শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

পদের বিবরণ:

  • পদের নাম: সিকিউরিটি অফিসার (এস্টেট অফিস)

  • পদ সংখ্যা: ০১ (এক) টি (স্থায়ী)

  • বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড-৯ (৪৪,০০০-১,০৫,৯০০/- টাকা) এবং বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • প্রার্থীকে এস.এস.সি ও এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫ অথবা সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.০০ সহ স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।

  • সরকারী বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ (ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

  • শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার প্রশিক্ষণ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

  • অভ্যন্তরীণ প্রার্থীর গোপনীয় প্রতিবেদন সন্তোষজনক সাপেক্ষে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

প্রার্থীর বয়সসীমা:

২১ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য।

আবেদন ফরম ও ফি জমাদান:

  • নির্ধারিত আবেদন ফরম ৫০/- টাকার বিনিময়ে রেজিস্ট্রারের দপ্তর হতে সংগ্রহ করতে হবে।

  • রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।

  • সকল প্রশংসাপত্র ও সনদের সত্যায়িত কপিসহ ৮ (আট) প্রস্থ দরখাস্ত আগামী ২১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রারের (২০৩ নং কক্ষ) নিকট পৌঁছাতে হবে।

০২ যেভাবে আবেদন করবেন

প্রার্থীকে ৫০/- (পঞ্চাশ) টাকার বিনিময়ে রেজিস্ট্রারের দপ্তরে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার প্রশিক্ষণ ও অন্যান্য সনদের সত্যায়িত প্রতিলিপিসহ মোট ৮ (আট) প্রস্থ দরখাস্ত আগামী ২১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রারের (২০৩ নং কক্ষে) নিকট সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসে সিকিউরিটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।