বিভাগীয় কমিশনারের কার্যালয় ময়মনসিংহে বিভিন্ন পদে নিয়োগ
- পদসংখ্যা
- ৯ জন
- কর্মস্থল
- ময়মনসিংহ
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ১৫ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম
- অনলাইনে
- আবেদনের শেষ তারিখ
- ৬ অক্টোবর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
এই বিজ্ঞপ্তির আবেদনের সময় ৬ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হয়েছে। তথ্যটি শুধু রেফারেন্সের জন্য রাখা হয়েছে — এখন আবেদন করা যাবে না।
সরকারি চাকরি: এখন আবেদন করা যায় এমন বিজ্ঞপ্তি →সংশ্লিষ্ট সক্রিয় চাকরি ↓পুরোনো বিজ্ঞপ্তির তালিকা
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
সংক্ষিপ্ত বিবরণ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ এবং এর আওতাধীন সার্কিট হাউজে রাজস্ব খাতের নিম্নবর্ণিত গ্রেডভিত্তিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ জন
বেতন স্কেল: ১১,০০০ - ২৬,৫৯০/- (গ্রেড-১৩, জাতীয় বেতন স্কেল ২০১৫)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৮ জন
বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০/- (গ্রেড-১৬, জাতীয় বেতন স্কেল ২০১৫)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
ময়মনসিংহ বিভাগের স্থায়ী বাসিন্দা (ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা ও শেরপুর জেলা)। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ময়মনসিংহ বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা
১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আবেদন ও ফি জমার সময়সূচি
আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ সময়: ০৬ অক্টোবর ২০২৬, বিকাল ০৪:০০ টা
আবেদন ফি: ১১২/- টাকা (পরীক্ষার ফি ১০০/- ও টেলিটক চার্জ ১২/- টাকা)
আবেদনের ওয়েবসাইট: mymensinghdiv.teletalk.com.bd
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (২ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।


