মূল বিষয়ে যান
দৈনিক চাকরি

বিষয়ভিত্তিক প্রশ্ন

বাংলাদেশ বিষয়াবলি

মোট ২৫টি প্রশ্ন · পৃষ্ঠা ১ / ২

প্রশ্ন ১বিগত পরীক্ষার প্রশ্ন

কোন বিষয়টি মুদ্রাপাচারের অন্তভুর্ক্ত নয়?

  1. রপ্তানি পণ্যের অবমূল্যায়ন
  2. আমদানি পণ্যের অধিক মূল্য নির্ধারণ
  3. আয়কর ফাঁকি দেওয়াসঠিক উত্তর
  4. অবৈধ চ্যানেলে বিদেশে টাকা পাঠানো

ব্যাখ্যা

♣ আয়কর ফাঁকি দেয়ার বিষয়টি মুদ্রাপাচারের অন্তর্ভুক্ত নয়।- এটি একটি পৃথক অপরাধ (আয়কর আইন, ২০২৩ অনুসারে), যা আয় গোপন করে কর এড়ানো।- যদিও কর ফাঁকির অর্থ পরবর্তীতে পাচার হতে পারে কিন্তু শুধু আয়কর ফাঁকি নিজে মুদ্রাপাচারের সংজ্ঞায় পড়ে না।♦ অর্থ পাচার:- বৈধ বা অবৈধ যেকোনো উপায়ে উপার্জিত টাকা বা সম্পদ গোপনে বিদেশে পাচার করা কিংবা এর আসল উৎস আড়াল করাকে মানি লন্ডারিং বলে।- কোনো অপরাধলব্ধ অর্থ বিদেশ থেকে বাংলাদেশে আনা বা পাঠানো যদি এর অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে করা হয়, তাহলেও সেটি মানি লন্ডারিং হিসেবে গণ্য হয়।⇒ মানি লন্ডারিং সাধারণত ৩টি ধাপে সম্পন্ন হয়। যথা:• প্লেসমেন্ট - এই ধাপে অবৈধভাবে অর্জিত অর্থ প্রথমবারের মতো বৈধ আর্থিক ব্যবস্থার মধ্যে জমা বা প্রবেশ করানো হয়।• লেয়ারিং - বিভিন্ন অপ্রয়োজনীয় লেনদেন ও হিসাবনিকাশের কৌশলের মাধ্যমে লেনদেনকে ছোট ছোট অংশে ভাগ করে টাকার আসল উৎস গোপন করা।• ইন্টিগ্রেশন - এই ধাপে আপাতদৃষ্টিতে বৈধ হয়ে যাওয়া অর্থ হিসাব থেকে তুলে নেওয়া হয় এবং অপরাধীরা তাদের ইচ্ছামতো কাজে তা ব্যবহার করে।♦ অর্থ পাচারের (মানি লন্ডারিং) পেছনে প্রধান কারণসমূহ:• দেশে বিনিয়োগের উপযুক্ত পরিস্থিতি না থাকা।• ব্যবসায়ীরা প্রতিযোগিতার চাপের মধ্যে টিকে থাকতে না পারা।• অবৈধ চ্যানেলে বিদেশে টাকা পাঠানো।• বাংলাদেশের ভবিষ্যতের প্রতি আস্থা না থাকা।• রপ্তানী পণ্যের অবমূল্যায়ন।• আমদানী পণ্যের অধিক মূল্য নির্ধারণ।• অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করার চেষ্টা।♦ উল্লেখ্য: মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী মানি লন্ডারিং অপরাধ তদন্তের জন্য নিম্নোক্ত সংস্থাগুলোকে ক্ষমতা প্রদান করা হয়েছে -• বাংলাদেশ পুলিশ-এর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID)।• দুর্নীতি দমন কমিশন (ACC)।• মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)।• পরিবেশ অধিদপ্তর।• বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)।তথ্যসূত্র - বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ওয়েবসাইট, বণিক বার্তা পত্রিকা রিপোর্ট ও সিপিডি ওয়েবসাইট।

প্রশ্ন ২বিগত পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে (Middle-Income Trap) পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত?

  1. কৃষি রপ্তানি হ্রাস
  2. নগর জনসংখ্যার উচ্চ ঘনত্ব
  3. প্রবাসী আয়ের ওপর নির্ভরতা বৃদ্ধি
  4. পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার (Total Factor Productivity) বৃদ্ধি ধীর গতির হওয়াসঠিক উত্তর

ব্যাখ্যা

→ পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার বৃদ্ধি ধীর গতির হওয়া বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকির সঙ্গে যুক্ত।♦ মধ্যম আয়ের ফাঁদ:- 'মধ্যম আয়ের ফাঁদ' শব্দটি এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে একটি দেশ দ্রুত আয় বৃদ্ধির অভিজ্ঞতা লাভ করে।- নিম্ন-আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর তার জন্য উচ্চ-আয়ের অবস্থানে যাওয়া কঠিন হয়ে পরে।- বিশ্বব্যাংক ২০০৭ সালে একটি প্রতিবেদনে 'মধ্যম আয়ের ফাঁদ' ধারণাটি দেয়।- সেই সময়ে এই শব্দটি মূলত ল্যাটিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিকে বর্ণনা করার জন্য ব্যবহৃত হত।♦ বাংলাদেশ ও মধ্যম আয়ের ফাঁদ:- বাংলাদেশ ২০১৫ সালে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।- বর্তমানে মাথাপিছু আয় ২,৮২০ মার্কিন ডলার।- সম্প্রতি শ্বেতপত্র কমিটি -এর প্রতিবেদন অনুযায়ী অর্থনীতিতে ছয়টি লক্ষণ দেখা যায় যা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের ফাঁদে ফেলে দিয়েছে।→ লক্ষণসমূহ:• শিল্প খাতে কর্মসংস্থান ও উৎপাদনের বিপরীতমুখী সম্পর্ক তৈরী হলে।• শিল্প খাতে উৎপাদন স্থবিরতা কিংবা হ্রাস হলে।• মোট দেশজ উৎপাদনে (জিডিপি) রপ্তানি খাতের অপর্যাপ্ত অবদান।• বেসরকারি বিনিয়োগে স্থবিরতা দেখা দিলে।• শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগের অপ্রতুলতা দেখা দিলে।• সুশাসনের অভাব হলে।→ ফাঁদ এড়ানোর উপায়:• প্রযুক্তি, দক্ষতা, উদ্ভাবনের উৎপাদনশীলতা বাড়ানো।• বৈচিত্র্যময় রপ্তানি ও শিল্পায়ন বৃদ্ধি করে।• মানবসম্পদ উন্নয়ন (শিক্ষা, স্বাস্থ্য) করা।• সুশাসন, দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রাতিষ্ঠানিক সংস্কার করা।তথ্যসূত্র - বিশ্ব ব্যাংক ওয়েবসাইট, প্রথম আলো ও বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার রিপোর্ট।

প্রশ্ন ৩বিগত পরীক্ষার প্রশ্ন

‘এপিকালচার’ কোন বিষয় নিয়ে আলোচনা করে?

  1. গুটিপোকা এবং রেশম
  2. মৌমাছি এবং মধুসঠিক উত্তর
  3. মৎস্য চাষ
  4. তামাক চাষ

ব্যাখ্যা

♦ কালচার:- কালচার মানে হল চাষ, পালন, লালন-পালন বা বিজ্ঞানসম্মত উৎপাদন পদ্ধতি।♦ এপিকালচার:- এপিকালচারে মৌমাছি এবং মধু নিয়ে আলোচনা করা হয়।- বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন এবং মৌমাছির মধু সংগ্রহ করাকে এপিকালচার বলে।- মৌমাছি পালন প্রাণি পালনের সবচেয়ে প্রাচীন পদ্ধতিগুলোর একটি।- বর্তমানে কৃতিম উপায়ে মৌমাছি পালনের তথা এপিকালচার ব্যবস্থার প্রচলন শুরু হয়।- প্রথমদিকে মধু সংগ্রহ করতে হলে মৌমাছির বাসা ধ্বংস করতে হতো।- কিন্তু আধুনিক মৌমাছি পালকরা এক্সট্র্যাক্টর ব্যবহার করেন, যা মধুমাখা কোষগুলো থেকে মধু বের করে, কিন্তু কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় না।♣ মধু সংগ্রহের জন্য মৌমাছি পালকদের প্রয়োজন হয়:• নেট বা পর্দাযুক্ত হেলমেট, যা কামড় থেকে রক্ষা করে।• কোষ কাটা যন্ত্র।• স্মোকার, যা মৌমাছিকে শান্ত করে।♦ উল্লেখ্য:- সেরিকালচার: রেশম চাষ বিষয়ক বিদ্যা।- পিসিকালচার: মৎস্য চাষ বিষয়ক বিদ্যা।- প্রণকালচার: চিংড়ি চাষ বিষয়ক বিদ্যা।- হর্টিকালচার: উদ্যান বিষয়ক বিদ্যা।- এভিকালচার: পাখীপালন বিষয়ক বিদ্যা।- মেরিকালচার: সামুদ্রিক মৎস পালন বিষয়ক বিদ্যা।তথ্যসূত্র - Britannica.com

প্রশ্ন ৪বিগত পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশের সংবিধান কার্যকর হয় —

  1. ১৬ ডিসেম্বর, ১৯৭১
  2. ১৬ ডিসেম্বর, ১৯৭২সঠিক উত্তর
  3. ২৬ মার্চ, ১৯৭২
  4. ২৬ মার্চ, ১৯৭৩

ব্যাখ্যা

♦ সংবিধান:- গণপরিষদের মাধ্যমে বাংলাদেশের সংবিধান রচিত হয়।- হস্তলিখিত সংবিধানের মূল লেখক: আব্দুর রউফ।- মোট অনুচ্ছেদ: ১৫৩টি। - ভাগ বা অধ্যায়: ১১টি।- তফসিল: ৭টি।- প্রস্তাবনা: ১টি।- মূলনীতি: ৪টি।- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন করা হয়: ১১ এপ্রিল, ১৯৭২ সালে।- খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়: ১৭ এপ্রিল, ১৯৭২ সালে।- খসড়া সংবধিান প্রণয়ন কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন: ১১ অক্টোবর, ১৯৭২ সালে।- খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়: ১২ অক্টোবর, ১৯৭২ সালে।- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়: ৪ নভেম্বর, ১৯৭২ সালে।- সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৭২ সালে।- গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন: ১৪ ও ১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে।- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।♦ সংবিধান প্রণয়ন কমিটি:- মোট সদস্য ছিল ৩৪ জন।- আওয়ামী লীগ ছাড়া একমাত্র সদস্য: সুরঞ্জিত সেনগুপ্ত (ন্যাপ)।- কমিটির প্রধান বা সভাপতি: ড. কামাল হোসেন।- সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য: বেগম রাজিয়া বানু।তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।

প্রশ্ন ৫বিগত পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি?

  1. উপজেলা ও ইউনিয়ন পরিষদের মধ্যে দ্বৈত প্রশাসনিক কতৃর্ত্ব
  2. সংবিধানে আর্থিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিধান থাকা সত্ত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে অতিকেন্দ্রীভূতসঠিক উত্তর
  3. পৌরসভা পর্যায়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের অভাব
  4. দাতা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা

ব্যাখ্যা

♦ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা:- বর্তমান বাংলাদেশে শহুরে ও গ্রামীণ দুই ধরনের স্থানীয় সরকার কার্যকর রয়েছে।- বাংলাদেশে শহরের জন্য ২ স্তর বিশিষ্ট।- পল্লীর জন্য ৩ স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে।→ বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব সংবিধানে আর্থিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিধান থাকা সত্ত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে অতিকেন্দ্রীভূত।♦ স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতা:- সংবিধানের ৫৯নং ও ৬০নং অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় সরকারকে কর আরোপ, তহবিল সংগ্রহ ও ব্যয়ের ক্ষমতা দেওয়া হয়েছে।- কিন্তু বাস্তবে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর (ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা) নিজস্ব রাজস্বের পরিমাণ খুব সীমিত।- বেশিরভাগ উন্নয়ন বাজেট কেন্দ্র থেকে আসে এবং মন্ত্রণালয়, আমলাতন্ত্র ও এমপিদের নিয়ন্ত্রণে থাকে।- এতে নির্বাচিত প্রতিনিধিরা স্বাধীন সিদ্ধান্ত নিতে পারেন না, ফলে দায়বদ্ধতা ও কার্যকারিতা কমে যায়।- এই অতিকেন্দ্রীকরণ সরাসরি সাংবিধানিক লক্ষ্যের সাথে সাংঘর্ষিক।- দুর্নীতি, দ্বৈত কর্তৃত্ব, রাজনৈতিক হস্তক্ষেপ এর থেকেই উদ্ভূত হয়।তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান ও পৌরনীতি ও নাগরিকতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন ৬বিগত পরীক্ষার প্রশ্ন

কোন সংস্থা বাংলাদেশের GDP হিসাব করে?

  1. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসঠিক উত্তর
  2. বাংলাদেশ ব্যাংক
  3. অর্থ বিভাগ
  4. বাংলাদেশ পরিকল্পনা কমিশন

ব্যাখ্যা

♦ মোট দেশজ উৎপাদন (GDP):- GDP এর পূর্ণরূপ Gross Domestic Product.- একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয়, তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা GDP বলে।- কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য এবং উক্ত দেশে অবস্থানরত বিদেশিদের উপার্জিত আয় এর সমষ্টি (includes) থেকে বিদেশে অবস্থানকারী দেশীয় নাগরিক কর্তৃক বিদেশ হতে প্রেরিত অর্থ বাদ (excludes) দেয়ার পর অবশিষ্ট আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে।- মোট দেশজ উৎপাদন (GDP) সাধারণত ১ বছরের জন্য গণনা করা হয়।♦ বাংলাদেশে মোট দেশজ আয় পরিমাপ পদ্ধতি:- বাংলাদেশে জিডিপি গণনার দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।- পরিসংখ্যান ব্যুরো প্রতি বছর চলতি বাজার মূল্য ও স্থির মূল্যে দ্রব্য ও সেবার মূল্য পরিমাপ করে জিডিপি গণনা করে থাকে ।- এসব হিসাব করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে থাকে।- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি ব্যবহার করে জিডিপি গণনা করে।♦ মোট দেশজ উৎপাদন (GDP) এর অন্তর্ভূক্ত-• দেশের অভ্যন্তরীণ আয়।• দেশের অভ্যন্তরে বিদেশিদের আয়।• দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত সেবা।• বিদেশিদের দেশে বিনিয়োগ থেকে অর্জিত আয়।→ GDP = মোট জাতীয় উৎপাদন (GNP)+ উক্ত দেশে অবস্থানকারী বিদেশিদের অর্জিত আয় বিদেশে অবস্থানকারী দেশীয় নাগরিকদের আয়।♦ বর্তমান জিডিপি:- চলতি মূল্যে জিডিপি (GDP): ৫৫,৫২,৭৫৩ কোটি টাকা।- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।- স্থির মূল্যে জিডিপি (GDP): ৩৪,৭৯,০০১ কোটি টাকা।- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।♦ উল্লেখ্য:→ বাংলাদেশ ব্যাংক: বাংলাদেশ ব্যাংক (কেন্দ্রীয় ব্যাংক) মুদ্রানীতি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, ব্যাংকিং সেক্টর নিয়ন্ত্রণ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ইত্যাদি দায়িত্ব পালন করে।→ অর্থ বিভাগ: অর্থ বিভাগ (Ministry of Finance-এর অংশ) বাজেট প্রণয়ন, রাজস্ব সংগ্রহ, ব্যয় বরাদ্দ, ফিসকাল পলিসি নির্ধারণ করে। → বাংলাদেশ পরিকল্পনা কমিশন: পরিকল্পনা কমিশন (Planning Commission) পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রকল্প অনুমোদন, উন্নয়ন বাজেট বরাদ্দ ইত্যাদি করে।তথ্যসূত্র - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট, অর্থনীতি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন ৭বিগত পরীক্ষার প্রশ্ন

কোন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় না?

  1. অর্থ ঋণ আদালত
  2. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল
  3. সামরিক আদালতসঠিক উত্তর
  4. সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন

ব্যাখ্যা

♦ বাংলাদেশে সামরিক আদালত:- বাংলাদেশে সামরিক আদালত এর রায়ের বিরুদ্ধে সাধারণত কোনো সরাসরি আপিল করার সুযোগ নেই।- বাংলাদেশ আর্মি এ্যাক্ট, ১৯৫২ এর ধারা ১৩৩ এ স্পষ্টভাবে বলা হয়েছে যে, কোনো কোর্ট মার্শালের সিদ্ধান্তের বিরুদ্ধে এই আইনের অধীনে যা দেওয়া আছে তা ছাড়া কোনো প্রতিকার নেই।- এতে আরও স্পষ্ট করা হয়েছে যে, কোনো প্রক্রিয়া বা সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আদালতে আপিল বা আবেদন করা যাবে না।- এই বিধান সেনাবাহিনীর শৃঙ্খলা, দ্রুত বিচার ও স্বাধীনতা নিশ্চিত করার জন্য রাখা হয়েছে।- তবে আইনের মধ্যেই confirmation (নিশ্চিতকরণ) ও revision (পুনর্বিবেচনা) এর ব্যবস্থা রয়েছে।- মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুসারে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা যেতে পারে।- কিন্তু এটি কোনো আপিল নয়, বরং জুডিশিয়াল রিভিউ এর একটি সীমিত সুযোগ।- এই ব্যবস্থা সেনাবাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।♦ উল্লেখ্য:- অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ অনুসারে এই আদালতের রায় বা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়।- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এ্যাক্ট, ১৯৭৩ এর ধারা ২১ অনুসারে ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে আপিল করা যায়।- সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রায়, আদেশ বা ডিক্রির বিরুদ্ধে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে আপিল করা যায়।তথ্যসূত্র - সংবিধান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এ্যাক্ট, ১৯৭৩ এবং আর্মি এ্যাক্ট-১৯৫২।

প্রশ্ন ৮বিগত পরীক্ষার প্রশ্ন

প্রাচীন ‘হরিকেল জনপদটি’ কোন কোন বিভাগ সমন্বয়ে গঠিত?

  1. রাজশাহী ও রংপুর
  2. চট্টগ্রাম ও সিলেটসঠিক উত্তর
  3. রাজশাহী ও খুলনা
  4. খুলনা ও ঢাকা

ব্যাখ্যা

→ প্রাচীন 'হরিকেল জনপদটি' চট্টগ্রাম ও সিলেট বিভাগ সমন্বয়ে গঠিত।♦ প্রাচীন জনপদ:- প্রাচীন যুগে বাংলা বিভিন্ন জনপদে বিভক্ত ছিল এবং এই জনপদবাসীরাই স্ব-স্ব জনপদের নামেই পরিচিতি লাভ করে।- প্রাচীন কাল থেকে আরম্ভ করে আনুমানিক ষষ্ঠ ও সপ্তম শতক পর্যন্ত প্রাচীন বাংলা – বরেন্দ্র, পুন্ড্র, গৌড়, রাঢ়, সুহ্ম, তাম্রলিপ্ত, সমতট, বঙ্গ, চন্দ্রদ্বীপ ইত্যাদি জনপদে বিভক্ত ছিলো।- এই জনপদগুলো স্বতন্ত্র ও পৃথক, মাঝে মাঝে বিরোধ মিলনে একের সাথে অন্যের যোগাযোগের বিষয়টি লক্ষ করা যায় ৷♦ হরিকেল:- হরিকেল জনপদের কথা প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপিতে।- চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের কথা উল্লেখ আছে।- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত দুটি প্রাচীন গ্রন্থের পাণ্ডুলিপিতে হরিকোল (হরিকেল) ও বর্তমান সিলেট বিভাগ অভিন্ন উলিণ্ঢখিত হয়েছে।- বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর সংক্ষিপ্ত আলোচনা শেষে এ কথা বলা যায় যে, জনপদগুলোর নির্দিষ্ট সীমারেখা নির্ণয় করা বা যুগে যুগে তাদের সীমার বিস্তার ও সংকোচনের সঠিক তথ্য সংগ্রহ করা দুরূহ কাজ।- হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ।♦ অন্যান্য জনপদের অবস্থান:● পুণ্ড্র:- প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল বাংলার সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ জনপদ।- পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম পুন্ড্রনগর।- বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়।- এ রাজ্যের বিস্তৃতি বর্তমান - বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর পর্যন্ত ছিল ।● বঙ্গ:- বৃহত্তর ফরিদপুর, বিক্রমপুর, বাখেরগঞ্জ, পটুয়াখালীর নিচু জলাভূমি নিয়ে ‘বঙ্গ’ জনপদ গঠিত হয়েছিল।- এই অঞ্চলে বসবাসকারী ‘বঙ্গ’ জনগোষ্ঠী থেকে ‘বঙ্গ' নামের উৎপত্তি ঘটেছে বলে ধারণা করা হয় ৷● গৌড়:- বৃহত্তর রংপুর, দিনাজপুর ও রাজশাহীর অংশবিশেষ নিয়ে গঠিত ছিল।● রাঢ়:- রাঢ় জনপদের অবস্থান ছিলো বর্তমান পশ্চিমবঙ্গে।● সমতট:- বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল।● বরেন্দ্র:- বর্তমান রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল জুড়ে বিরাজমান ছিল।● চন্দ্ৰদ্বীপ:- বর্তমান বরিশাল অঞ্চলে চন্দ্রদ্বীপ নামক একটি জনপদের সৃষ্টি হয়েছিল। এ জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত।● তাম্রলিপ্ত:- বর্তমান ভারতের মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। সপ্তম শতক থেকে এটি দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে।তথ্যসূত্র -i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ii) বাংলাপিডিয়া। iii) প্রত্নতত্ত্ব বিভাগ ওয়েবসাইট।

প্রশ্ন ৯বিগত পরীক্ষার প্রশ্ন

কোন ফসলটি রপ্তানী বহুমুখীকরণে সম্ভাবনাময়?

  1. আউশ ধান
  2. তেলবীজ
  3. পাট
  4. আলুসঠিক উত্তর

ব্যাখ্যা

→ আলু রপ্তানী বহুমুখীকরনে সবচেয়ে সম্ভাবনাময় ফসল।♦ ফসল রপ্তানী বহুমুখীকরণ:- একটি দেশের রপ্তানি খাতে শুধুমাত্র এক বা কয়েকটি প্রধান ফসল এর ওপর অত্যধিক নির্ভরতা কমিয়ে নতুন, বৈচিত্র্যপূর্ণ ও উচ্চমূল্যের ফসল রপ্তানি বাড়ানোর প্রক্রিয়াকে ফসল রপ্তানী বহুমুখীকরণ বলে।- কৃষি পণ্যের মধ্যে বর্তমানে আলু সবচেয়ে বেশি সম্ভাবনাময় ফসল হিসেবে বিবেচিত হয়।- বর্তমানে দেশে প্রায় ১ কোটি ১২ লাখ টন আলু উৎপাদন হয়েছে।- যা চাহিদার তুলনায় প্রায় ২২ লাখ টন বেশি।- কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) আলুকে রপ্তানিমুখী ফসল হিসেবে প্রাধান্য দিয়ে বিশেষ রোডম্যাপ, প্রশিক্ষণ, গুণগত মান নিশ্চিতকরণ (GAP, Phytosanitary certificate) এবং আলু উৎসবের মতো কর্মসূচি চালাচ্ছে।- বাংলাদেশ বিশ্বের ৭ম বৃহত্তম আলু উৎপাদনকারী দেশ এবং এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান ৩য়।- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুসারে, বাংলাদেশ থেকে আলু রপ্তানি শুরু হয় ১৯৯৯ সালে।- বাংলাদেশ থেকে ১৪টি দেশে আলু রপ্তানি করা হয়।- সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ছাড়াও সিঙ্গাপুর, মালয়েশিয়া ও নেপালে আলু রপ্তানি করা হচ্ছে।- মোট রপ্তানিকৃত আলুর ৮০ শতাংশ রপ্তানি করা হয় মালয়েশিয়াতে।- ২০২৪ অর্থ বছরে সবোর্চ্চ ৬২ হাজার ১৩৫ টন আলু রপ্তানি হয়েছে।Img Source: The Financial Expressপাট কেন নয়?→ কারণ পাট রপ্তানিযোগ্য হলেও, এই প্রশ্নে মূলকথা হচ্ছে “রপ্তানি বহুমুখীকরণে (নতুন/উদীয়মান) সম্ভাবনাময় ফসল” - সেই দৃষ্টিতে আলু বেশি প্রাসঙ্গিক।→ পাট বাংলাদেশের ঐতিহ্যগত/প্রচলিত রপ্তানি খাত। এটা বহুমুখীকরনের নতুন পণ্য নয়; বরং পুরনো প্রতিষ্ঠিত পণ্য।→ পাট রপ্তানি আয় ক্রমহ্রাসমান। Img Source: The Daily Star ♦ উল্লেখ্য:- আউশ ধান: খাদ্য নিরাপত্তার ফসল। রপ্তানি প্রায় নেই।- তেলবীজ: এখনো আমদানি নির্ভরতা বেশি। রপ্তানির জন্য প্রস্তুত নয়।- পাট: ইতোমধ্যে রপ্তানি হয় (পাট ও পাটজাত পণ্য), নতুন বহুমুখীকরণের জন্য 'সম্ভাবনাময়' নয়।তথ্যসূত্র - কৃষি মন্ত্রণালয় ওয়েবসাইট, কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট ও বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার রিপোর্ট।

প্রশ্ন ১০বিগত পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সবোর্চ্চ কর্তৃপক্ষ কোনটি?

  1. পরিকল্পনা কমিশন
  2. অর্থ মন্ত্রণালয়
  3. পরিকল্পনা মন্ত্রণালয়
  4. জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিসঠিক উত্তর

ব্যাখ্যা

♦ বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)।♦ ECNEC:- ECNEC এর পূর্ণরূপ - Executive Committee of the National Economic Council.- একনেক গঠিত হয়: ১৯৮২ সালে।- চেয়ারম্যান বা প্রধান: সরকার প্রধান বা প্রধানমন্ত্রী [বর্তমানে - প্রধান উপদেষ্টা]- বিকল্প সভাপতি: অর্থমন্ত্রী [বর্তমানে - অর্থ উপদেষ্টা]- সদস্য: পরিকল্পনা মন্ত্রী [বর্তমানে - পরিকল্পনা উপদেষ্টা]→ ভিশন: টেকসই, সময়াবদ্ধ ও কার্যকর আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন।→ মিশন: অংশগ্রহণমূলক জাতীয় উন্নয়ন পরিকল্পনা, নীতিমালা, কৌশল এবং কার্যকর সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের টেকসই সর্বাঙ্গীন উন্নয়ন।♦ ECNEC এর কাজ:• সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত নীতি ও কৌশল গ্রহণে দিক-নির্দেশনা দেয়।• দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি পরিকল্পনা করে।• বার্ষিক উন্নয়ন কর্মসূচি তৈরী করে।• সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও কর্মপন্থা চূড়ান্তকরণ এবং অনুমোদন প্রদান করে।• দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি পরিকল্পনা করে।• বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে।• আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও দিক-নির্দেশনা প্রদান করে।• জাতীয় অর্থনৈতিক পরিষদের দায়িত্ব পালনে সহায়ক বিবেচিত যে কোনো কমিটি গঠন করে।তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।

প্রশ্ন ১১বিগত পরীক্ষার প্রশ্ন

কোন এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধে ক্যাপ্টেন (অব:) আব্দুল হালিম চৌধুরীর দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ছিল না?

  1. ধামরাই
  2. কেরানীগঞ্জ
  3. কালিয়াকৈরসঠিক উত্তর
  4. সাভার

ব্যাখ্যা

→ কালিয়াকৈর এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধে ক্যাপ্টেন (অবঃ) আব্দুল হালিম চৌধুরীর দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ছিল না।♦ আঞ্চলিক বাহিনী:- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশে একাধিক আঞ্চলিক বাহিনী গড়ে উঠেছিল।- বেঙ্গল রেজিমেন্টের নিয়মিত বাহিনীর প্রশিক্ষিত ও সাব সেক্টরের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা যেভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন ঠিক তেমনি আঞ্চলিক বাহিনীর মুক্তিযোদ্ধারাও পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিটি যুদ্ধে অসীম বীরত্ব দেখিয়েছেন।♦ হালিম বাহিনী:- অবসরপ্রাপ্ত বাঙালি সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আবদুল হালিম চৌধুরীর নেতৃত্বে গড়ে ওঠা বাহিনীটি পরিচিত ছিল 'হালিম বাহিনী' নামে।- মুক্তিযুদ্ধকালীন সময়ে মানিকগঞ্জের সদর, সিঙ্গাইর, ঘিওর, শিবালয়, দৌলতপুর, হরিরামপুর, ঢাকার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, ধামরাই, সাভার, মুন্সিগঞ্জের শ্রীনগরসহ ২২টি থানার প্রায় ৮০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছিল হালিম বাহিনীর বিস্তৃতি।- মুক্তিযুদ্ধের পুরোটা সময়েই হালিম বাহিনীর স্বতন্ত্র গঠনতন্ত্র বজায় ছিল।- বাহিনী প্রধান ছিলেন ক্যাপ্টেন আবদুল হালিম চৌধুরী।- বাহিনীর সহযোগী পরিচালক ছিলেন আবদুল মতিন চৌধুরী (সার্বিক) ও অধ্যক্ষ আবদুর রউফ খান (অপারেশন)।- অতিরিক্ত পরিচালক ছিলেন আওলাদ হোসেন।♦ আঞ্চলিক বাহিনী:- কাদেরিয়া বাহিনী (টাঙ্গাইল)।- আফসার ব্যাটালিয়ন (ভালুকা, ময়মনসিংহ)।- বাতেন বাহিনী (টাঙ্গাইল)।- হেমায়েত বাহিনী (গোপালগঞ্জ, বরিশাল)।- আকবর বাহিনী (মাগুরা)।- লতিফ মীর্জা বাহিনী (সিরাজগঞ্জ, পাবনা)।- জিয়া বাহিনী (সুন্দরবন)।- এছাড়া ছিল ঢাকার গেরিলা দল, যা 'ক্র্যাক প্লাটুন' নামে পরিচিত। ঢাকা শহরের বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটায় ঢাকার ক্র্যাক প্লাটুনের গেরিলারা।তথ্যসূত্র - সংগ্রামের নোটবুক।

প্রশ্ন ১২বিগত পরীক্ষার প্রশ্ন

Habeas Corpus Writ দায়ের করা হয় সংবিধানে ...... অনুচ্ছেদ লঙ্ঘনের কারণে।

  1. ৩১
  2. ৩২
  3. ৩৪
  4. ৩৩সঠিক উত্তর

ব্যাখ্যা

→ Habeas Corpus writ দায়ের করা হয় সংবিধানের ৩৩ নং অনুচ্ছেদ লংঘনের কারনে। ♦ Habeas Corpus writ:- বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদের (২)(খ) অনুসারে Writ of Habeas Corpus-এর জন্য যে কোনো ব্যক্তি আবেদন করতে পারেন।- হেবিয়াস কর্পাস রিট বলতে বোঝায় আদালতের এমন একটি আদেশ, যার মাধ্যমে কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক বা বন্দি করে রাখা হয়েছে কি না তা যাচাই করা হয়।অর্থাৎ, Habeas Corpus Writ হলো সংবিধানিক ও মৌলিক অধিকারভিত্তিক রিট, যার মাধ্যমে অবৈধ আটক বা বেআইনি বন্দিত্বের বিরুদ্ধে আদালতের তৎক্ষণাৎ হস্তক্ষেপ চাওয়া হয়।- এই রিটের মাধ্যমে আদালত আটককারী কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আটক ব্যক্তিকে আদালতে হাজির করতে এবং কেন তাকে আটক রাখা হয়েছে তার আইনগত কারণ ব্যাখ্যা করতে।- যদি আটক বৈধ না হয়, তবে আদালত তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিতে পারেন।♦ বাংলাদেশের সংবিধানের ৩৩ অনুচ্ছেদ – 'গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ':(১) গ্রেপ্তারকৃত কোন ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করিয়া প্রহরায় আটক রাখা যাইবে না এবং উক্ত ব্যক্তিকে তাঁহার মনোনীত আইনজীবীর সহিত পরামর্শের ও তাঁহার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হইতে বঞ্চিত করা যাইবে না।(২) গ্রেপ্তারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে (গ্রেপ্তারের স্থান হইতে ম্যাজিস্ট্রেটের আদালতে আনয়নের জন্য প্রয়োজনীয় সময় ব্যতিরেকে) হাজির করা হইবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাঁহাকে তদতিরিক্তকাল প্রহরায় আটক রাখা যাইবে না।(৩) এই অনুচ্ছেদের (১) ও (২) দফার কোন কিছুই সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হইবে না,(ক) যিনি বর্তমান সময়ের জন্য বিদেশী শত্রু; অথবা(খ) যাঁহাকে নিবর্তনমূলক আটকের বিধান-সংবলিত কোন আইনের অধীন গ্রেপ্তার করা হইয়াছে বা আটক করা হইয়াছে।(৪) নিবর্তনমূলক আটকের বিধান-সংবলিত কোন আইন কোন ব্যক্তিকে ছয় মাসের অধিক কাল আটক রাখিবার ক্ষমতা প্রদান করিবে না যদি সুপ্রীম কোর্টের বিচারক রহিয়াছেন বা ছিলেন কিংবা সুপ্রীম কোর্টের বিচারকপদে নিয়োগলাভের যোগ্যতা রাখেন, এইরূপ দুইজন এবং প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত একজন প্রবীণ কর্মচারীর সমন্বয়ে গঠিত কোন উপদেষ্টা-পর্ষদ্ উক্ত ছয় মাস অতিবাহিত হইবার পূর্বে তাঁহাকে উপস্থিত হইয়া বক্তব্য পেশ করিবার সুযোগদানের পর রিপোর্ট প্রদান না করিয়া থাকেন যে, পর্ষদের মতে উক্ত ব্যক্তিকে তদতিরিক্ত কাল আটক রাখিবার পর্যাপ্ত কারণ রহিয়াছে।(৫) নিবর্তনমূলক আটকের বিধান-সংবলিত কোন আইনের অধীন প্রদত্ত আদেশ অনুযায়ী কোন ব্যক্তিকে আটক করা হইলে আদেশদানকারী কর্তৃপক্ষ তাঁহাকে যথাসম্ভব শীঘ্র আদেশদানের কারণ জ্ঞাপন করিবেন এবং উক্ত আদেশের বিরুদ্ধে বক্তব্য-প্রকাশের জন্য তাঁহাকে যত সত্বর সম্ভব সুযোগদান করিবেন:তবে শর্ত থাকে যে, আদেশদানকারী কর্তৃপক্ষের বিবেচনায় তথ্যাদি-প্ৰকাশ জনস্বার্থবিরোধী বলিয়া মনে হইলে অনুরূপ কর্তৃপক্ষ তাহা প্রকাশে অস্বীকৃতি জ্ঞাপন করিতে পারিবেন ।(৬) উপদেষ্টা-পর্ষদ কর্তৃক এই অনুচ্ছেদের (৪) দফার অধীন তদন্তের জন্য অনুসরণীয় পদ্ধতি সংসদ আইনের দ্বারা নির্ধারণ করিতে পারিবেন।♦ উল্লেখ্য:- অনুচ্ছেদ ৩১ - আইনের আশ্রয়-লাভের অধিকার।- অনুচ্ছেদ ৩২ - জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার-রক্ষণ।- অনুচ্ছেদ ৩৪ - জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ।তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।

প্রশ্ন ১৩বিগত পরীক্ষার প্রশ্ন

শ্রমনির্ভর অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কোনটি?

  1. শিল্পাঞ্চলের অভাব
  2. রাজনৈতিক অস্থিরতা
  3. দক্ষ মানবসম্পদের ঘাটতি এবং শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের অসামঞ্জস্যসঠিক উত্তর
  4. ক্ষুদ্রঋণের স্বল্পতা

ব্যাখ্যা

♦ শ্রমনির্ভর অর্থনীতি:- শ্রমনির্ভর অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে পণ্য ও সেবা উৎপাদনের প্রক্রিয়ায় মানুষের শ্রম মূলধন বা যন্ত্রপাতি এর তুলনায় অনেক বেশি ব্যবহার করা হয়।- উৎপাদন প্রক্রিয়ায় শ্রমের অনুপাত খুব বেশি থাকে।- যন্ত্রপাতি বা অটোমেশনের পরিবর্তে বেশি সংখ্যক শ্রমিক নিয়োগ করে কাজ করানো হয়।- এ ধরনের অর্থনীতিতে সস্তা ও প্রচুর শ্রমশক্তি থাকলে সুবিধা হয়, কারণ উৎপাদন খরচ কমে।♦ উৎপাদন ভিত্তিক অর্থনীতি:- উৎপাদন ভিত্তিক অর্থনীতি হল এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে।- উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে সস্তা শ্রমের পরিবর্তে মূল ভিত্তি হল দক্ষতা, প্রযুক্তি ও উৎপাদনশীলতা।♦ শ্রমনির্ভর অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর:- বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে শ্রমনির্ভর মডেলে (বিশেষ করে তৈরি পোশাক খাতে সস্তা শ্রমের সুবিধা নিয়ে) চলছে।- বর্তমানে উৎপাদনভিত্তিক বা জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর জরুরি, যাতে উচ্চমূল্যের পণ্য, প্রযুক্তি ও উৎপাদনশীলতা বাড়ে।- এই রূপান্তরের পথে সবচেয়ে বড় বাধা হলো দক্ষ মানবসম্পদের ঘাটতি এবং শিক্ষা-কর্মক্ষেত্রের গভীর অসামঞ্জস্য।- শিক্ষা ব্যবস্থা সার্টিফিকেট-কেন্দ্রিক, প্র্যাকটিক্যাল ও ইন্ডাস্ট্রি-রিলেটেড স্কিল তৈরিতে ব্যর্থ।- ফলে শিল্পপতিরা দক্ষ কর্মী না পেয়ে উৎপাদনশীলতা বাড়াতে পারছেন না।- উচ্চমূল্যের খাতে (আইটি, ফার্মা, ইলেকট্রনিক্স) প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে।তথ্যসূত্র - বিশ্ব ব্যাংক ওয়েবসাইট ও বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার রিপোর্ট।

প্রশ্ন ১৪বিগত পরীক্ষার প্রশ্ন

ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাব কী?

  1. বিদেশে বিনিয়োগে উৎসাহ প্রদান
  2. তারল্য সংকট কাটিয়ে উঠা
  3. খেলাপী ঋণের পরিমাণ কমিয়ে আনা
  4. রপ্তানি বাড়ানোসঠিক উত্তর

ব্যাখ্যা

→ ডলারের বিপরীতে টাকার অবমুল্যায়নের অন্যতম প্রভাব রপ্তানী বাড়ানো।♦ মুদ্রার অবমূল্যায়ন:- মুদ্রার অবমূল্যায়ন হলো ডলারের বিপরীতে কোন দেশের মুদ্রার মান কমিয়ে দেওয়া।- মুদ্রা ইস্যুকারী সরকার একটি মুদ্রার অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেয়।- মুদ্রার অবমূল্যায়নের ফলে বিদেশী ক্রেতারা সমপরিমাণ ডলার দিয়ে পূর্বাপেক্ষা কম দামে অধিক পণ্য ক্রয় করতে পারে।- অবমূল্যায়নের ফলে আমদানি ব্যয়বহুল হয় কারণ একই পরিমাণ বিদেশী পণ্য কিনতে আরও বেশি স্থানীয় মুদ্রার প্রয়োজন হয়।- আমদানিকৃত কাঁচামাল, জ্বালানি এবং যন্ত্রপাতির উপর নির্ভরশীল দেশগুলিতে, এটি সরাসরি উৎপাদন খরচ বৃদ্ধি করে, যার ফলে মুদ্রাস্ফীতি ঘটে।- ফলশ্রুতিতে বাণিজ্য ঘাটতি হ্রাস পায় ৷তথ্যসূত্র - অর্থনীতি, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন ১৫বিগত পরীক্ষার প্রশ্ন

‘......’ জেলায় রেল যোগাযোগ নেই।

  1. জামালপুর
  2. পটুয়াখালীসঠিক উত্তর
  3. নাটোর
  4. নেত্রকোণা

ব্যাখ্যা

→ পটুয়াখালী জেলায় রেল যোগাযোগ নেই।♦ রেল যোগাযোগ ব্যবস্থা:- দেশে বর্তমানে ৪৯টি জেলায় রেলপথ রয়েছে।- রেল যোগাযোগব্যবস্থাকে বিশ্বমানের করে গড়ে তুলতে নানা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।- দেশেরে ৬৪ জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে ৩০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যানের কাজ চলমান রয়েছে।- ২০২৩ সালের অক্টোবরের শুরুতেও রেল নেটওয়ার্কের আওতায় ছিল দেশের ৪৩টি জেলা।- ২০২৩ সালের ১০ অক্টোবর পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধনে রেল নেটওয়ার্কে যুক্ত হয় আরও ৩টি জেলা (মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর)।- ২০২৩ সালের ১ নভেম্বর খুলনা-মোংলা রেলপথ উদ্বোধনের মধ্যে ৪৭তম জেলা হিসেবে পুনরায় যুক্ত হয়েছে বাগেরহাট।- ২০২৩ সালের ১২ নভেম্বর ৪৮ তম জেলা হিসেবে দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে পর্যটন নগরী কক্সবাজার সংযুক্ত হয় রেল নেটওয়ার্কে।- সর্বশেষ ২০২৪ সালের ২৪ ডিসেম্বর দেশের ৪৯ তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে যুক্ত হয় নড়াইল।♦ উল্লেখ্য:- দেশে ১৫টি জেলায় এখনো রেলপথ স্থাপন করা হয়নি।- মাস্টারপ্ল্যান অনুযায়ী ২০৪৫ সালের মধ্যে এই ১৫টি জেলাকেও রেলপথের আওতায় আনা হবে।- জেলাগুলো হলো: সাতক্ষীরা, মেহেরপুর, মাগুরা, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, শেরপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি।তথ্যসূত্র - Railway Technology ওয়েবসাইট বণিক বার্তা।

প্রশ্ন ১৬বিগত পরীক্ষার প্রশ্ন

সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার?

  1. ব্যক্তিগত
  2. সামাজিকসঠিক উত্তর
  3. রাষ্ট্রীয়
  4. নীতিগত

ব্যাখ্যা

→ সংবাদপত্রের স্বাধীনতা সামাজিক অধিকার।♦ সামাজিক অধিকার:- যে সকল অধিকার সভ্য সমাজে বাস করার জন্য প্রয়োজন তাকে সামাজিক অধিকার বলে।- সামাজিক অধিকারসমূহ নিম্নরূপ :• জীবনের অধিকার,• ব্যক্তি স্বাধীনতার অধিকার,• চিন্তা ও মত প্রকাশের অধিকার,• সভা- সমিতির অধিকার,• চলাফেরার অধিকার,• চুক্তি সম্পাদনের অধিকার,• আইনের চোখে সমানাধিকার,• সম্পত্তির অধিকার,• ধর্মের অধিকার,• পরিবার গঠনের অধিকার,• অর্থনৈতিক ও সামাজিক সুবিচার লাভের অধিকার,• শিক্ষার অধিকার ইত্যাদি।♦ উল্লেখ্য:● ব্যক্তিক অধিকার:- ব্যক্তি জীবনের পবিত্রতা এবং ব্যক্তিত্বের বিকাশ ও রক্ষার জন্য ব্যক্তি যে সব অধিকার লাভ তাকে ব্যক্তিক অধিকার বলে।- ব্যক্তিক অধিকার সমূহ -• জীবনের নিরাপত্তা লাভ,• নির্বিঘ্নে জীবন যাপন,• নিজ ধর্ম নির্ভয়ে পালন,• নিজের রুচি সংরক্ষণ,• গৃহের গোপনীয়তা রক্ষা,• চিঠি-পত্রের গোপনীয়তা রক্ষা,• নিজের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ,• জামিন লাভের অধিকার ব্যক্তিগত অধিকার।তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক ও পৌরনীতি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়৷

প্রশ্ন ১৭বিগত পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশের উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য কোনটি?

  1. জনসংখ্যা বৃদ্ধির স্থবিরতা সত্ত্বেও জিডিপি’র দ্রুত প্রবৃদ্ধি
  2. শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থাসঠিক উত্তর
  3. রেমিট্যান্স বৃদ্ধি কিন্তু শ্রম অভিবাসন হ্রাস
  4. রপ্তানি বৃদ্ধি কিন্তু শিল্পায়ন কমে যাওয়া

ব্যাখ্যা

→ বাংলাদেশের উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য হল শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা।♦ বাংলাদেশের উন্নয়ন ধারা:- গত দুই-তিন দশকে বাংলাদেশ ৫-৭% জিডিপি প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, রপ্তানি বৃদ্ধি, রেমিট্যান্স আয় বাড়ানো এবং সামাজিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।- বিশ্বব্যাংক এই অর্জনকে 'Bangladesh Paradox' বলে অভিহিত করেছে।- World Governance Indicators-এ বাংলাদেশ নিম্নস্থানে থাকলেও অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত ছিল।♦ বাংলাদেশের উন্নয়ন ধারার কাঠামোগত বৈপরীত্য:• দুর্বল প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা,• প্রতিযোগিতামূলক রাজনীতি,• RMG-নির্ভর রপ্তানি বৃদ্ধি কিন্তু শিল্প বহুমুখীকরণের অভাব,• যুব বেকারত্ব, উচ্চ প্রবৃদ্ধি সত্ত্বেও বৈষম্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ঘাটতি।তথ্যসূত্র - বাংলাদেশ প্যারাডক্স, বিশ্ব ব্যাংক ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

প্রশ্ন ১৮বিগত পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশে রপ্তানী আয়ের প্রধান উৎস কোনটি?

  1. জনশক্তি রপ্তানী
  2. তৈরি পোশাক রপ্তানীসঠিক উত্তর
  3. জাতিসংঘ শান্তি মিশনে শান্তিরক্ষী প্রেরণ
  4. চামড়া জাতীয় পণ্য রপ্তানী

ব্যাখ্যা

→ বাংলাদেশে রপ্তানী আয়ের প্রধান উৎস তৈরি পোশাক।♦ রপ্তানি আয়:- ২০২৪-২৫ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত নীটওয়্যার।- এর মধ্যে নীটওয়্যার: ৪৩.৮১% বা ২১,১৬২ মিলিয়ন মার্কিন ডলার।- দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক: ৩৭.৬৫%।- তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয়: পাট ও পাটজাত পণ্য থেকে (১.৫৮%)।- পাটজাত পণ্য থেকে আয় আসে ৭৬১ মিলিয়ন মার্কিন ডলার।♦ উল্লেখ্য:- প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে: 'কৃষিজাত পণ্য' (১.৭৯%)।- দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: হিমায়িত খাদ্য' (০.৯২%)।- তৃতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: কাচাপাট (০.৩১%)।♦ দেশ ভিত্তিক রপ্তানি:- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার ১৮.০০%।- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি।- জার্মানিতে রপ্তানি হার ১০.৯৬%।- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।- যুক্তরাজ্যে রপ্তানি হার ৯.৫৭%।● এশিয়া:- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে জাপানে।- জাপানে রপ্তানি হার ২.৯২%।তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

প্রশ্ন ১৯বিগত পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশের বাইরে প্রথম শহিদ মিনার স্থাপিত হয় -

  1. যুক্তরাজ্যেসঠিক উত্তর
  2. যুক্তরাষ্ট্রে
  3. ভারতে
  4. পাকিস্তানে

ব্যাখ্যা

♦ শহীদ মিনার:- বাংলাদেশের বাইরে প্রথম শহিদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যের লন্ডনে।- গ্রেট মেনচেস্টারের ওল্ডহ্যামের ওয়েস্টহুড নেবারহুডে নির্মাণ করা হয় এই শহীদ মিনার।- ১৯৯৭ সালের ৫ অক্টোবর সেখানকার ‘বাংলাদেশি কালচারাল অ্যান্ড হিস্ট্রি ইন ওল্ডহ্যাম' সে দেশে শহীদ মিনার নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।♦ উল্লেখ্য:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০০৫ সালে জাপানের টোকিওতে শহীদ মিনার নির্মিত হয়।- জাপান বাংলাদেশ সোসাইটির যৌথ উদ্যোগে প্রতিবছর বৈশাখি মেলা অনুষ্ঠিত হওয়ার সূত্র ধরে বাংলাদেশ সরকার এই শহীদ মিনারটিনির্মাণ করে।তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

প্রশ্ন ২০বিগত পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশের উচ্চফলনশীল (উফশী) জাতের ধান ও গমের নাম যথাক্রমে -

  1. হরিধান, রূপালী
  2. ইরাটম, বর্ণালী
  3. ব্রি-শাইল, বলাকাসঠিক উত্তর
  4. হীরা, উত্তরণ

ব্যাখ্যা

→ বাংলাদেশের উচ্চফলনশীল (উফশী) জাতের ধান ও গমের নাম যথাক্রমে ব্রি-শাইল ও বলাকা।♦ বিভিন্ন ফসলের উন্নত জাত:● উচ্চ ফলনশীল ধানের জাত:- বিপ্লব, হীরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান,ব্রি-শাইল, নারিফা, সুফলা, প্রগতি।● উচ্চ ফলনশীল গমের জাত:- কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব, বলাকা।● উচ্চ ফলনশীল কলার জাত:- সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী।● উচ্চ ফলনশীল আলুর জাত:- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।● উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত:- সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।● উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:- গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।●উচ্চ ফলনশীল আমের জাত:- মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ প্রভৃতি।● উচ্চ ফলনশীল ভুট্টার জাত:- বর্ণালি, শুভ্রা, খই, মোহর।তথসূত্র - কৃষি তথ্য সার্ভিস।