মূল বিষয়ে যান
দৈনিক চাকরি

বিষয়ভিত্তিক প্রশ্ন

বাংলাদেশ বিষয়াবলি

মোট ২৫টি প্রশ্ন · পৃষ্ঠা ২ / ২

প্রশ্ন ২১বিগত পরীক্ষার প্রশ্ন

কোনটি UNESCO ‘Intangible Cultural Heritage’ এর অন্তর্ভুক্ত নয়?

  1. একুশে ফেব্রুয়ারিসঠিক উত্তর
  2. পহেলা বৈশাখ
  3. বাউল গান
  4. জামদানি বয়ন শিল্প

ব্যাখ্যা

অপশনগুলোর মধ্যে -• বাউল গান এবং জামদানি বুনন বা বয়ন শিল্প - এই দুটি সরাসরি ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।• পহেলা বৈশাখের 'মঙ্গল শোভাযাত্রা' ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ; শুধু পহেলা বৈশাখ নয়।• অন্যদিকে, একুশে ফেব্রুয়ারিকে ইউনেস্কো ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে। তবে এটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ নয়।প্রশ্নকর্তা সম্ভবত প্রশ্নটি করতে চেয়েছিলেন - কোনটি Intangible Cultural Heritage নয়। সেক্ষেত্রে উত্তর হতো - একুশে ফেব্রুয়ারি।যেহেতু প্রশ্নে একাধিক উত্তর রয়েছে, তাই এককভাবে সঠিক উত্তর রাখা সম্ভব হয় নি।♦ UNESCO 'Intangible Cultural Heritage':- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ'র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।» বর্তমানে দেশে ৬টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এগুলো হলো:১. বাউলগান (২০০৮),২. জামদানি বুননশিল্প (২০১৩),৩. মঙ্গল শোভাযাত্ৰা (২০১৬),৪. শীতলপাটি বুননশিল্পের (২০১৭),৫. ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র' (২০২৩)।৬. টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প (২০২৫)।তথ্যসূত্র - ইউনেস্কো ওয়েবসাইট, প্রথম আলো ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

প্রশ্ন ২২বিগত পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ সরকার এবং পিসিজেএসএস (PCJSS)—এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?

  1. ০৪ ডিসেম্বর, ১৯৯৫
  2. ০৬ নভেম্বর, ১৯৯৮
  3. ০২ ডিসেম্বর, ১৯৯৭সঠিক উত্তর
  4. ০৭ ডিসেম্বর, ১৯৯৮

ব্যাখ্যা

ব্যাখ্যা→ বাংলাদেশ সরকার এবং পিসিজেএসএস (PCJSS)-এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল - ২ ডিসেম্বর, ১৯৯৭ সালে।♦ পার্বত্য শান্তি চুক্তি:- বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চুক্তি।- পাহাড়ি জনগণের দাবি মেনে নিতে সরকারের ব্যর্থতার ফলে তাদের স্বার্থ রক্ষার লক্ষ্যে ১৯৭৩ সালের মার্চ মাসে লারমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে।- পরবর্তী সময়ে এর সঙ্গে যোগ হয় শান্তি বাহিনী নামে একটি সামরিক শাখা।- ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের মধ্যে শান্তি বাহিনী সামরিক দিক থেকে অধিকতর সংগঠিত হয়।- পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তির পথ সুগম হয়।তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

প্রশ্ন ২৩বিগত পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?

  1. ঢাকা উত্তর
  2. কুমিল্লা
  3. ময়মনসিংহসঠিক উত্তর
  4. রংপুর

ব্যাখ্যা

বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশন।♦ ময়মনসিংহ সিটি কর্পোরেশন:- ময়মনসিংহ শহর প্রতিষ্ঠিত হয়: ১৮১১ সালে।- ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠিত হয়: ২ এপ্রিল, ২০১৮ সালে।- এর আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গ কি.মি.।♦ অন্যান্য সিটি কর্পোরেশন:- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ২৪ আগস্ট, ১৯৮৩ সালে।- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: ২৪ আগস্ট, ১৯৮৩ সালে। - চট্টগ্রাম সিটি কর্পোরেশন: ১৬ সেপ্টেম্বর, ১৯৮২ সালে।- খুলনা সিটি কর্পোরেশন: ১০ ডিসেম্বর ১৯৮৪ সালে।- রাজশাহী সিটি কর্পোরেশন: ১৩ আগস্ট ১৯৮৭ সালে। - সিলেট সিটি কর্পোরেশন: ৯ এপ্রিল, ২০০১ সালে।- বরিশাল সিটি কর্পোরেশন: ২৫ জুলাই, ২০০২ সালে।- কুমিল্লা সিটি কর্পোরেশন: ১০ জুলাই, ২০১১ সালে।- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন: ৮ সেপ্টেম্বর, ১৮৭৬ সালে।- রংপুর সিটি কর্পোরেশন: ২০১২ সালের ২৮ জুন।- গাজীপুর সিটি কর্পোরেশন: ২০১৩ সালের ৭ জানুয়ারি।♦ উল্লেখ্য:- আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন।- আয়তনে দেশের ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন সিলেট।তথ্যসূত্র - ময়মনসিংহ সিটি কর্পোরেশন ওয়েবসাইট ও জাতীয় তথ্য বাতায়ন৷

প্রশ্ন ২৪বিগত পরীক্ষার প্রশ্ন

সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চ কক্ষে ...... টি আসন প্রস্তাব করে।

  1. ২৫
  2. ৫০
  3. ৭৫
  4. ১০০সঠিক উত্তর

ব্যাখ্যা

→ সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চ কক্ষে ১০০টি আসন প্রস্থাব করে।♦ সংবিধান সংস্কার কমিশন:- বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করার জন্য বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল।- কমিশন গঠনের পেছনের প্রেক্ষাপট ছিল ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতি।- অতীতের সাংবিধানিক ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করে একটি নতুন, শক্তিশালী এবং জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত সংবিধান প্রণয়নের জন্য রোডম্যাপ তৈরি করার সিদ্ধান্ত গৃহীত হয়।- এর পরিপ্রেক্ষিতেই ৬ অক্টোবর, ২০২৪ সালে সংবিধান সংস্কার কমিশন গঠিত হয়।- কমিশনের উল্লেখযোগ্য সুপারিশের মধ্যে রয়েছে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ।• নিম্নকক্ষ (জাতীয় সংসদ) এবং• উচ্চকক্ষের (সিনেট)।● নিম্নকক্ষ:- মোট ৪০০ আসন নিয়ে নিম্নকক্ষ গঠিত হবে।- ৩০০ জন সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি নির্বাচিত হবেন।- আরো ১০০ জন নারী সদস্য সারা দেশের নির্ধারিত ১০০টি নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি নির্বাচিত হবেন।● উচ্চকক্ষ:- মোট ১০৫ জন সদস্য সমন্বয়ে গঠিত হবে।- রাজনৈতিক দলগুলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation - PR) পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষের নির্বাচনের জন্য ১০০ জন প্রার্থী মনোনীত করবে।- অবশিষ্ট ৫টি আসন পূরণের জন্য রাষ্ট্রপতি নাগরিকদের মধ্য থেকে (যারা কোনো কক্ষেরই সদস্য নন) ৫ জন প্রার্থী মনোনীত করবেন।♦ উল্লেখ্য:- সংবিধান সংস্কার কমিশন -- গঠিত হয়- ৬ অক্টোবর, ২০২৪।- কমিশনের প্রধান- অধ্যাপক আলী রীয়াজ।- মোট সদস্য- ৯ জন।তথ্যসূত্র - সংবিধান সংস্কার কমিশন ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

প্রশ্ন ২৫বিগত পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে?

  1. প্রধান বিচারপতিসঠিক উত্তর
  2. প্রধানমন্ত্রী
  3. সেনাবাহিনী প্রধান
  4. রাষ্ট্রপতি

ব্যাখ্যা

→ বাংলাদেশের সংবিধানের রক্ষক হল বাংলাদেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিমকোর্ট।- সুপ্রিমকোর্টের আপিল বিভাগের প্রধান হিসেবে সংবিধানের রক্ষাকর্তা হলেন প্রধান বিচারপতি।♦ সংবিধানের রক্ষক:- সুপ্রীম কোর্ট সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক ।- তাই এর ক্ষমতা ও কার্যাবলী অপরিসীম।- সর্বোচ্চ আদালত হিসেবে সুপ্রীম কোর্ট দেশের সকল আদালতের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।- সংবিধান বহির্ভূত সব কিছুকেই সুপ্রীম কোর্ট অবৈধ ঘোষণা করতে পারে।- সুপ্রীম কোর্ট জনগণের মৌলিক অধিকারের সংরক্ষক ও সংবিধানের রক্ষক।♦ উল্লেখ্য:- গণপরিষদের মাধ্যমে বাংলাদেশের সংবিধান রচিত হয়।- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় ।- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল একটি কমিটি গঠন করা হয় ।- এই কমিটির মোট সদস্য ছিল ৩৪ জন।- এই কমিটির প্রধান বা সভাপতি ছিলেন ড. কামাল হোসেন।- সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান ও বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ স্টাডিজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।আন্তর্জাতিক বিষয়াবলি