মূল বিষয়ে যান
দৈনিক চাকরি

বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট ২৪টি প্রশ্ন · পৃষ্ঠা ১ / ২

প্রশ্ন ১বিগত পরীক্ষার প্রশ্ন

কোন জলবায়ু চুক্তির অধীনে ‘সবুজ জলবায়ু তহবিল’ বা Green Climate Fund প্রতিষ্ঠা করা হয়েছিল?

  1. ক্যানকুন চুক্তিসঠিক উত্তর
  2. প্যারিস চুক্তি
  3. কিয়োটো প্রোটোকল
  4. কোপেনহেগেন চুক্তি

ব্যাখ্যা

● সবুজ জলবায়ু তহবিল (Green Climate Fund – GCF) ২০১০ সালে মেক্সিকোর ক্যানকুনে অনুষ্ঠিত COP-16–এ গৃহীত ক্যানকুন চুক্তির অধীনে প্রতিষ্ঠিত হয়।Green Climate Fund: - গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) হলো বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু তহবিল।- এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল যা মূলত উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আর্থিক সহায়তা প্রদান করে। - শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হয়েছে।- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল।- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: কপ-১৬।- সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া।- এই ফান্ডের মূল লক্ষ্য হলো গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করা।উল্লেখ্য,- ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত ১৫তম কপ সমেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব রাখা হয় এবং ২০১০ সালে কানকুনে ১৬তম কপ সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।- এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়।- সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে।- গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।অন্যদিকে,- কোপেনহেগেন চুক্তি: কোপেনহেগেন চুক্তিতে GCF-এর ধারণা প্রথম উত্থাপিত হয়, কিন্তু আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয় ক্যানকুনে।- প্যারিস চুক্তি (২০১৫): প্যারিস চুক্তি পরবর্তীতে GCF-কে তার আর্থিক প্রক্রিয়ার একটি অংশ হিসেবে সেবা প্রদানের দায়িত্ব দেয়, কিন্তু এর অধীনে GCF প্রতিষ্ঠিত হয়নি।- কিয়োটো প্রোটোকলের সাথে GCF-এর কোনো সরাসরি সম্পর্ক নেই।উৎস: Green Climate Fund ওয়েবসাইট। [Link]

প্রশ্ন ২বিগত পরীক্ষার প্রশ্ন

কোন দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে (NATO) যোগদান করেছে, যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে?

  1. অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড
  2. ইউক্রেন এবং জর্জিয়া
  3. সুইডেন এবং ফিনল্যান্ডসঠিক উত্তর
  4. মলদোভা এবং বেলারুশ

ব্যাখ্যা

● সম্প্রতি এবং সর্বশেষ ফিনল্যান্ড (৪ এপ্রিল, ২০২৩) এবং সুইডেন (৭ মার্চ, ২০২৪) আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে (NATO) যোগদান করেছে, যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে।ন্যাটোর সদস্য দেশ:- ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।- বর্তমান সদস্য: ৩২টি (বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, গ্রীস, তুরস্ক, জার্মানি, স্পেন, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, ফিনল্যান্ড, সুইডেন)।⇒ NATO:- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।- দাপ্তরিকভাবে ন্যাটো গঠনের উদ্দেশ্য হচ্ছে "উত্তর আটল্যান্টিক অঞ্চলে স্থিতিশীলতা ও কল্যাণ" নিশ্চিত করে সদস্য রাষ্ট্রগুলোর 'স্বাধীনতা, অভিন্ন ঐতিহ্য এবং সভ্যতার' রক্ষাকবচ হিসেবে কাজ করা।• ন্যাটো প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি ধারার। ন্যাটোর গঠনতন্ত্র ও চুক্তিগুলো শুধু সদস্য দেশগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য।- ন্যাটোর মূল ভিত্তি ধরা হয় 'অনুচ্ছেদ ৫'-কে।- অনুচ্ছেদ - ৫ এ বলা হয়েছে - জোটভুক্ত কোনো দেশ যদি বিদেশি শক্তির দ্বারা আক্রমণের শিকার হয়, তাহলে জোটের সব সদস্যদেশ একযোগে তা প্রতিহত করবে। অর্থাৎ সদস্যদেশগুলো সম্মিলিতভাবে একে অপরকে সুরক্ষা দেবে।• ইউরোপের বাইরে NATO'র প্রথম সামরিক অভিযান আফগানিস্তানে ছিল।- ২০২৫ সালের ২৪-২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।- ২০২৬ সালের জুলাইতে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।উৎস: NATO ওয়েবসাইট। [link]

প্রশ্ন ৩বিগত পরীক্ষার প্রশ্ন

কোন প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম ‘ইন্দো-প্যাসিফিক’ (Indo-Pacific) শব্দটি জনপ্রিয় করেন?

  1. ডোনাল্ড ট্রাম্প
  2. শিনজো অ্যাবেসঠিক উত্তর
  3. বারাক ওবামা
  4. জর্জ ডব্লিউ বুশ

ব্যাখ্যা

● জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে (Shinzo Abe) প্রথম 'ইন্দো-প্যাসিফিক' (Indo-Pacific) শব্দটি জনপ্রিয় করেন।ইন্দো-প্যাসিফিক:- প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে প্রথম 'ইন্দো-প্যাসিফিক' শব্দটিকে জনপ্রিয় করে তোলেন।- তিনি ২০০৭ সালে ভারতীয় সংসদে দেওয়া একটি ঐতিহাসিক ভাষণে 'Confluence of the Two Seas' ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মিলনস্থল হিসেবে এই ধারণা উপস্থাপন করেন এবং এটিকে একটি কৌশলগত অঞ্চল হিসেবে বর্ণনা করেন।- এই ভাষণের মাধ্যমে তিনি 'ইন্দো-প্যাসিফিক' ধারণাকে আধুনিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে প্রথমবারের মতো জনপ্রিয় ও প্রচলিত করেন যা পরবর্তীতে Quad (যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, অস্ট্রেলিয়া) এবং "Free and Open Indo-Pacific" কৌশলের ভিত্তি হয়ে ওঠে।উল্লেখ্য,- যদিও 'Indo-Pacific' শব্দটির উৎপত্তি ১৯২০-এর দশকে জার্মান ভূ-রাজনীতিবিদ Karl Haushofer-এর কাজে পাওয়া যায়, কিন্তু বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে (বিশেষ করে চীনের উত্থানের বিরুদ্ধে গণতান্ত্রিক দেশগুলোর কৌশল হিসেবে) এটিকে প্রথম জনপ্রিয় করেন শিনজো অ্যাবে।⇒ ইন্দো-প্যাসিফিক অঞ্চল:- ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে যেসব দেশ রয়েছে সেগুলোকে একত্রে ইন্দো-প্যাসিফিক অঞ্চল বলা হয়।- এই অঞ্চলে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশসহ আরও অনেক দেশ। - যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে ভারত মহাসাগর পর্যন্ত প্রসারিত ইন্দো-প্যাসিফিক বিশ্বের সবচেয়ে গতিশীল অঞ্চল।- ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারমাণবিক শক্তিধর দেশগুলোর পাশাপাশি রয়েছে অনেক উঠতি অর্থনৈতিক পরাশক্তির দেশ।- মার্কিন যুক্তরাষ্ট্র ২০২১ সালে যে ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি ঘোষণা করে, সেখানে তারা দেখিয়েছে ইন্দো-প্যাসিফিক দেশগুলোতে যে জনসংখা সেটা বৈশ্বিক জনসংখ্যার অর্ধেকেরও বেশি, যার ৫৮ শতাংশই আবার তরুণ। - এখানকার অর্থনৈতিক প্রবৃদ্ধি বৈশ্বিক অর্থনীতিরই দুই-তৃতীয়াংশ, জিডিপি’র পরিমাণ হচ্ছে বৈশ্বিক জিডিপি’র ৬০ শতাংশ।- এছাড়া বিশ্বে যে সমুদ্র আছে, তার ৬৫ শতাংশ পড়েছে ইন্দো-প্যাসিফিকে, ভূমির ক্ষেত্রে যেটা ২৫ শতাংশ। সবমিলিয়ে এই অঞ্চল হয়ে উঠছে বৈশ্বিক রাজনীতির ভরকেন্দ্র এবং আগ্রহের কারণ।উৎস: i) Britannica.ii) BBC.

প্রশ্ন ৪বিগত পরীক্ষার প্রশ্ন

কোন ভূ-রাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসাবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে?

  1. হার্টল্যান্ড তত্ত্বসঠিক উত্তর
  2. ডমিনো তত্ত্ব
  3. রিমল্যান্ড তত্ত্ব
  4. কন্টেইনমেন্ট তত্ত্ব

ব্যাখ্যা

● স্যার হালফোর্ড ম্যাকিন্ডারের বিখ্যাত 'হার্টল্যান্ড তত্ত্ব' ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসেবে সমর্থন করে।হার্টল্যান্ড তত্ত্ব (Heartland Theory):- বিখ্যাত ব্রিটিশ ভূগোলবিদ স্যার হ্যালফোর্ড জন ম্যাকিন্ডার (Sir Halford John Mackinder) ১৯০৪ সালে প্রথম হার্টল্যান্ড তত্ত্ব প্রস্তাব করেন।- তিনি লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিতে 'The Geographical Pivot of History' নামক প্রবন্ধে এই তত্ত্ব উপস্থাপন করেন।- পরবর্তীতে ১৯১৯ সালে তার বই 'Democratic Ideals and Reality'তে এটি আরও বিস্তারিত করা হয়। - এই তত্ত্ব অনুসারে, ইউরেশিয়ার কেন্দ্রীয় অংশের (হার্টল্যান্ড) নিয়ন্ত্রণই বিশ্ব আধিপত্যের চাবিকাঠি। - এটি ২০শ শতাব্দীর ভূ-রাজনীতির অন্যতম প্রভাবশালী ধারণা।⇒ ম্যাকিন্ডার ভূ-রাজনৈতিকভাবে বিশ্বকে তিনটি প্রধান অঞ্চলে ভাগ করেন। এগুলো হলো:• হার্টল্যান্ড (Heartland/Pivot Area): - হার্টল্যান্ড হলো ইউরেশিয়ার একটি বিশাল এলাকা যা উত্তর দিকে আর্কটিক মহাসাগর, দক্ষিণে হিমালয়, পশ্চিমে ভলগা নদী এবং পূর্বে পূর্ব সাইবেরিয়া পর্যন্ত বিস্তৃত। এটি ইউরোপ মহাদেশের দ্বিগুণেরও বেশি। • ইনার ক্রিসেন্ট (The Inner Crescent/Rimland):- এটি হার্টল্যান্ডকে ঘিরে থাকা উপকূলীয় অঞ্চল যা ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার অংশবিশেষ নিয়ে গঠিত। • আউটার ক্রিসেন্ট (The Outer Crescent):- এটি হার্টল্যান্ড ও ইনার ক্রিসেন্টের বাইরে থাকা মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ও মহাদেশসমূহ যেমন- আমেরিকা ও অস্ট্রেলিয়া।⇒ ম্যাকিন্ডারের হার্টল্যান্ড তত্ত্বের উক্তি:- Who rules East Europe commands the Heartland.- Who rules the Heartland commands the World-Island.- Who rules the World-Island commands the World. উল্লেখ্য,- হার্টল্যান্ড তত্ত্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্নায়ুযুদ্ধের কৌশলকে প্রভাবিত করেছিল তবে বর্তমানে এই তত্ত্বের গ্রহণযোগ্যতা কমেছে। হার্টল্যান্ড তত্ত্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক মডেল হিসেবে বিবেচিত হলেও, আধুনিক প্রযুক্তি, বিমানশক্তি, সমুদ্রনিয়ন্ত্রিত বাণিজ্য এবং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে এই তত্ত্বের কার্যকারিতা ও প্রাসঙ্গিকতা আজ অনেকাংশেই সীমিত।অন্যদিকে,- ডমিনো তত্ত্ব (Domino Theory): ডমিনো তত্ত্ব হলো স্নায়ুযুদ্ধের সময়কার মার্কিন পররাষ্ট্রনীতি যা ১৯৫৪ সালে মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার জনপ্রিয় করেণ। এই তত্ত্ব অনুযায়ী, একটি রাষ্ট্রে কমিউনিজমের উত্থান হলে তার আশেপাশের দেশগুলোও ডমিনোর মতো একটির পর একটি কমিউনিজমের কবলে পড়বে। ডমিনো তত্ত্ব ব্যবহার করেই যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছিল।- রিমল্যান্ড তত্ত্ব (Rimland Theory): এটি নিকোলাস স্পাইকম্যান প্রস্তাবিত। এই তত্ত্ব অনুসারে, হার্টল্যান্ডের চেয়ে ইউরেশিয়ার উপকূলীয় অঞ্চল অর্থাৎ রিমল্যান্ড নিয়ন্ত্রণ করা বেশি গুরুত্বপূর্ণ। রিমল্যান্ড স্থল ও সমুদ্র শক্তির সংযোগস্থল হওয়ায় এটি নিয়ন্ত্রণকারী শক্তি বিশ্ব নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা রাখে।- কন্টেইনমেন্ট তত্ত্ব (Containment Theory): এটি মার্কিন কূটনীতিক জর্জ কেনানের প্রস্তাবিত নীতি। শীতল যুদ্ধের সময় কন্টেইনমেন্ট নীতির লক্ষ্য ছিল ইউরোপ, এশিয়া এবং তার বাইরে সোভিয়েত প্রভাব সীমিত করে কমিউনিজমের বিস্তার রোধ করা।উৎস: i) Britannica. ii) Encyclopedia.com

প্রশ্ন ৫বিগত পরীক্ষার প্রশ্ন

আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উড&স (Bretton Woods) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

  1. নেদারল্যান্ডস
  2. নিউইয়র্ক
  3. নিউ হ্যাম্পশায়ারসঠিক উত্তর
  4. নিউ জার্সি

ব্যাখ্যা

● আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ঐতিহাসিক ব্রেটন উডস সম্মেলন ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত হয়েছিল। ব্রেটন উডস সম্মেলন (Bretton Woods Conference):- ব্রেটন উডস সম্মেলন আনুষ্ঠানিকভাবে United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।- ১৯৪৪ সালের ১ - ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস নামক স্থানে মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত হয়েছিল।- সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় বিধ্বস্ত বিশ্ব অর্থনীতিকে সচল করা। - এই সম্মেলনে ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশ নেন।- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব দ্য স্টেটের বিশেষ সহকারী হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।- ১৯৪৪-এর এ সম্মেলনের সূত্র ছিল ১৯৪১ সালের আটলান্টিক কনফারেন্সে।⇒ ১৯৪৪-এর জুনে আটলান্টিক শহরে একটি প্রাথমিক সম্মেলন হয় এবং ১ জুলাই বসে চূড়ান্ত ব্রেটন উডস কনফারেন্স।- এ সম্মেলনে দুটি প্রতিষ্ঠান জন্ম নেয়- IMF এবং IBRD।- IBRD শিগগিরই বিশ্বব্যাংকে পরিণত হয়।- IMF এবং IBRD যাত্রা শুরু করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।- শুরুতে আইএমএফের প্রধান কাজ নির্ধারণ করা হয়েছিল আমেরিকান ডলার ও স্বর্ণের ভিত্তিতে মুদ্রা বিনিময় হারে ভারসাম্য বজায় রাখা। অন্যদিকে আইবিআরডির দায়িত্ব ছিল যুদ্ধবিধ্বস্ত দেশগুলো পুনর্নির্মাণ এবং স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা। উল্লেখ্য,- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।- মোট ২৯টি দেশের অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।উৎস: i) World Bank Group ওয়েবসাইট।ii) U.S. Department of State (.gov) ওয়েবসাইট।

প্রশ্ন ৬বিগত পরীক্ষার প্রশ্ন

বিশ্ব অর্থনীতিতে ‘পেপার গোল্ড’ (Paper Gold) বলতে কী বোঝায়?

  1. বিশ্বব্যাংকের সুবিধালাভ
  2. বিশেষ উত্তোলন অধিকার (SDR)সঠিক উত্তর
  3. স্বর্ণের মানসম্পন্ন ভিত্তিতে মুদ্রা
  4. ঘাটতি অর্থায়ন

ব্যাখ্যা

● বিশ্ব অর্থনীতিতে 'পেপার গোল্ড' (Paper Gold) বলতে বোঝায় বিশেষ উত্তোলন অধিকার (SDR)।SDR:- SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights বা বিশেষ উত্তোলন অধিকার।- SDR হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা তৈরি একটি বিশেষ ধরনের মুদ্রা।- এটা কোনো দেশের স্থানীয় মুদ্রা নয় বরং একটি আন্তর্জাতিক "মুদ্রা ইউনিট" যা বিভিন্ন দেশ তাদের আর্থিক প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারে।- এটা এমনভাবে তৈরি হয়েছে যেন বিশ্বের দেশগুলো একে ব্যবহার করে তাদের অর্থনৈতিক সমস্যা সমাধান করতে পারে।⇒ বিশ্ব অর্থনীতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর Special Drawing Rights (SDR)-কে 'পেপার গোল্ড' (Paper Gold) বোঝানো হয়।- ১৯৬৯ সালে IMF SDR প্রবর্তন করে।- এটি একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে কাজ করে।- এটি কোনো বাস্তব মুদ্রা বা সোনা নয় বরং একটি কাগজের (paper-based) সম্পদ যা সোনার মতো রিজার্ভের ভূমিকা পালন করে বলে এর নামকরণ করা হয় "Paper Gold"।উল্লেখ্য,- প্রথমদিকে SDR-এর মূল্য নির্ধারিত হয়েছিল সোনার সাথে সম্পর্কিত (0.888671 গ্রাম বিশুদ্ধ সোনা = ১ SDR, যা তখন ১ মার্কিন ডলারের সমান ছিল)। - এটি সোনা ও ডলারের উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে এবং বিশ্বব্যাপী তারল্য (liquidity) বাড়াতে তৈরি করা হয়।- বর্তমানে SDR-এর মূল্য পাঁচটি প্রধান মুদ্রা যথা: মার্কিন ডলার (USD), ইউরো (EUR), চীনা রেনমিনবি (CNY), জাপানি ইয়েন (JPY) এবং ব্রিটিশ পাউন্ড (GBP)-এর ওপর নির্ভর করে।উৎস: i) IMF ওয়েবসাইট। ii) Investopedia ওয়েবসাইট।

প্রশ্ন ৭বিগত পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ ...... সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে।

  1. ১৯৮৫
  2. ১৯৮৪সঠিক উত্তর
  3. ১৯৮৬
  4. ১৯৮৩

ব্যাখ্যা

● বাংলাদেশ ১৯৮৪ সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে।গ্রীষ্মকালীন অলিম্পিকে বাংলাদেশ:- বাংলাদেশ ১৯৮৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথমবারের মতো অংশগ্রহণ করে।- এই আসরটি ১৯৮৪ সালের ২৮ জুলাই - ১২ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়।- বাংলাদেশের প্রতিনিধিদলে কেবল একজন অ্যাথলেটিক্স ক্রীড়াবিদ ছিলেন - সাইদুর রহমান ডন। তিনি দুটি ইভেন্টে, যথাক্রমে ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করেন, তবে কোনোটিতেই প্রাথমিক রাউন্ড অতিক্রম করতে পারেননি।⇒ অলিম্পিক গেমস: - অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।- অলিম্পিককে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'।- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।উল্লেখ্য,- ১৮৯৬ সালে আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় গ্রিসের এথেন্সে।- এর জনক ফ্রান্সের নাগরিক ব্যরন দ্য কুবার্তো।- ১৯১৪ সালে কুবার্তো দ্বারা উপস্থাপিত অলিম্পিক পতাকাটি হল প্রোটোটাইপ: এটির সাদা জমিনের কেন্দ্রে পাঁচটি আন্তঃসংলগ্ন রিং রয়েছে - নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল। এই রিংগুলি অলিম্পিকে একসাথে যোগদানকারী 'বিশ্বের পাঁচটি অংশ' প্রতিনিধিত্ব করে।এছাড়াও,- ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে।- ২০২৬ সালের ৬-২২ ফেব্রুয়ারি ২৫তম শীতকালীন অলিম্পিক ইতালির মিলান ও কর্টিনা ডি'অ্যামপেজো শহরে অনুষ্ঠিত হবে।- ২০২৮ সালে ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।উৎস: i) Olympics ওয়েবসাইট। ii) Britannica. iii) DW পত্রিকা।

প্রশ্ন ৮বিগত পরীক্ষার প্রশ্ন

অপারেশন ‘......’ লোহিত সাগরে হুথি (Houthi) হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ।

  1. ডেজার্ট স্টর্ম
  2. এন্ডিউরিং ফ্রিডম
  3. ব্লু হেলমেট
  4. প্রসপারিটি গার্ডিয়ানসঠিক উত্তর

ব্যাখ্যা

● অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা ও বাণিজ্যিক জাহাজ চলাচলের হুমকির জবাবে মার্কিন নেতৃত্বাধীন একটি বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ।অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান (Operation Prosperity Guardian):- অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ যা ২০২৩ সালের ডিসেম্বরে ঘোষণা করা হয়।- এটি লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলা, ড্রোন ও মিসাইল আক্রমণের জবাবে গঠিত হয়।- এর উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক নৌপথে স্বাধীন নেভিগেশন (freedom of navigation) নিশ্চিত করা এবং বৈশ্বিক বাণিজ্য ও সমুদ্রপথের নিরাপত্তা রক্ষা করা।⇒ এই অপারেশন Combined Maritime Forces (CMF)-এর অধীনে Task Force 153-এর নেতৃত্বে পরিচালিত হয়।- এতে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস, স্পেনসহ ২০টিরও বেশি দেশ অংশ নেয়।- এটি হুথিদের হামলার প্রত্যক্ষ প্রতিক্রিয়া হিসেবে গঠিত হয়। উল্লেখ্য, - গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের হামলা শুরুর পর থেকেই লোহিত সাগরে রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী- হুতি। - ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্যও হুমকি হয়ে উঠছে।অন্যদিকে,- ডেজার্ট স্টর্ম: অপারেশন ডেজার্ট স্টর্ম (Operation Desert Storm) হলো ১৯৯১ সালে ইরাকের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ৩৪টি দেশের যৌথ বাহিনী পরিচালিত একটি সামরিক অভিযান যা উপসাগরীয় যুদ্ধের মূল পর্যায় ছিল।- এন্ডিউরিং ফ্রিডম: অপারেশন এন্ডুরিং ফ্রিডম (OEF) হলো ২০০১ সালের ৭ অক্টোবর ৯/১১ হামলার জবাবে আফগানিস্তানে শুরু হওয়া মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযান। এটি আল-কায়েদা ও তালেবানকে ধ্বংস এবং ওসামা বিন লাদেনকে ধরার লক্ষ্যে শুরু হয়।- ব্লু হেলমেট: ব্লু হেলমেট (Blue Helmets) হলো জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্য যারা বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে।উৎস: i) Reuters. ii) BBC. iii) U.S. Department of War (.gov) ওয়েবসাইট।

প্রশ্ন ৯বিগত পরীক্ষার প্রশ্ন

‘......’ ব্রিকস (BRICS) কতৃর্ক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।

  1. NDBসঠিক উত্তর
  2. ADB
  3. AIIB
  4. IMF

ব্যাখ্যা

● NDB ব্রিকস (BRICS) কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।New Development Bank:- New Development Bank (NDB) প্রথমে BRICS Development Bank নামে পরিচিত ছিল।- এটি ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।- প্রতিষ্ঠিত হয়: ৭ জুলাই, ২০১৫।- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।- বর্তমান সদস্য: ১১টি।- সদস্য দেশগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর, আলজেরিয়া, উজবেকিস্তান (জুলাই ২০২৫) এবং কলম্বিয়া (জুলাই ২০২৫)। [উরুগুয়ে এখনও সম্ভাব্য সদস্য হিসেবে রয়েছে]- দাপ্তরিক ভাষা: ইংরেজি।- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।- সদর দপ্তর: সাংহাই, চীন।- উদ্দেশ্য: BRICS সদস্য দেশসহ অন্যান্য উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের জন্য অর্থায়ন সংগ্রহ ও প্রদান করা। এটি বিশ্বব্যাংক ও IMF-এর মতো পশ্চিমা-নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের বিকল্প হিসেবে গড়ে উঠেছে, যাতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বাড়ানো যায় এবং ডলার-নির্ভরতা কমানো যায়।- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে New Development Bank-এর সদস্য পদ লাভ করে।উল্লেখ্য,- BRICS দেশগুলো (Brazil, Russia, India, China, South Africa) দ্বারা ২০১৪ সালে Fortaleza-এর BRICS সম্মেলনে এর চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে NDB প্রতিষ্ঠিত হয়।• ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত ৪র্থ ব্রিকস সম্মেলনে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমােহন সিং ব্রিকস জোটের একটি ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করে।- ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনে ব্রিকসের নেতারা একটি ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়।- ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত ব্রিকসের ষষ্ঠ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর হয়। আনুষ্ঠানিক এই চুক্তিটির নাম - Fortaleza Declaration এবং এই ঘোষণার মধ্য দিয়ে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।- ২০১৫ সালের ৭ জুলাই Fortaleza Declaration কার্যকর হয় এবং আনুষ্ঠানিকভাবে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।অন্যদিকে -- ADB (Asian Development Bank): এটি একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক যার মূল লক্ষ্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দারিদ্র্য বিমোচন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন।গ) AIIB (Asian Infrastructure Investment Bank): এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (AIIB) হলো বেইজিং-ভিত্তিক একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যা এশিয়া ও এর বাইরে টেকসই অবকাঠামো ও উৎপাদনশীল খাতে অর্থায়ন করে।ঘ) IMF (International Monetary Fund): আন্তর্জাতিক মুদ্রা তহবিল একটি প্রধান আন্তর্জাতিক আর্থিক সংস্থা, যা বিশ্বব্যাপী মুদ্রানীতি পর্যবেক্ষণ, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং সদস্য দেশগুলোর লেনদেনের ভারসাম্য সংকটে ঋণ সহায়তা প্রদান করে।উৎস: New Development Bank ওয়েবসাইট।

প্রশ্ন ১০বিগত পরীক্ষার প্রশ্ন

কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়?

  1. ইউনিসেফ
  2. ইউনেস্কো
  3. ডব্লিউটিওসঠিক উত্তর
  4. আইএলও

ব্যাখ্যা

● জাতিসংঘের প্রতিষ্ঠান নয়- ডব্লিউটিও।WTO:- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) হলো বিশ্বের একমাত্র আন্তর্জাতিক সংস্থা যা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য সংক্রান্ত নীতি ও আইন প্রণয়ন এবং বিরোধ নিষ্পত্তিতে কাজ করে।- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।- বর্তমান সদস্য দেশ: ১৬৬টি।- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).অন্যদিকে,• UNICEF: - জাতিসংঘ শিশু তহবিল UNICEF-এর পূর্ণরূপ: United Nations International Children's Emergency Fund.- এটি বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৪৬।- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।- বর্তমান নির্বাহী পরিচালক: ক্যাথরিন রাসেল (Catherine Russell)।- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টির ও বেশি দেশ ও অঞ্চলে কাজ করছে।- ১৯৫৩ সালে জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে।• UNESCO:- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.- সংস্থাটি বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে।- প্রতিস্থিত হয়: ১৬ নভেম্বর, ১৯৪৫।- কার্যকর হয়: ৪ নভেম্বর, ১৯৪৬।- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।- বর্তমান মহাপরিচালক: খালেদ এল-এনানি (Dr. Khaled El-Enany)।- বর্তমান সদস্য: ১৯৪টি।- সহযোগী সদস্য: ১২টি।• ILO:- আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO-এর পূর্ণরূপ: International Labour Organization.- প্রতিষ্ঠিত হয়: ১৯১৯ সালে (ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে)।- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।- বর্তমান সদস্য: ১৮৭টি।- বর্তমান মহাপরিচালক: গিলবার্ট হোংবো।- উদ্দেশ্য: শ্রমিক অধিকার রক্ষা, ন্যায্য শ্রম ও শান্তি প্রচার।- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।উৎস: i) World Trade Organization ওয়েবসাইট।ii) UN ওয়েবসাইট।

প্রশ্ন ১১বিগত পরীক্ষার প্রশ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘অ্যাকাস’ (AUKUS) চুক্তির প্রাথমিক লক্ষ্য কী?

  1. অর্থনৈতিক সহযোগিতা
  2. সামরিক সহযোগিতাসঠিক উত্তর
  3. পরিবেশ সুরক্ষা
  4. মহাকাশ গবেষণা সহযোগিতা

ব্যাখ্যা

● মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন 'অ্যাকাস' (AUKUS) চুক্তির প্রাথমিক লক্ষ্য সামরিক সহযোগিতা।AUKUS চুক্তি:- AUKUS চুক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি ত্রিদেশীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা জোট।- এই চুক্তির প্রাথমিক লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান সামরিক প্রভাব ও উচ্চাকাঙ্ক্ষা প্রতিহত করা।- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন অকাস গঠনের কথা ঘোষণা করেন।- চুক্তিটি কার্যকর হয়: ১৫ সেপ্টেম্বর, ২০২১।• উদ্দেশ্য: আনুষ্ঠানিকভাবে Aukus গঠনের উদ্দেশ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমন্বিত নিরাপত্তা ও উন্নতি নিশ্চিতের পাশাপাশি মূল্যবোধের সুরক্ষা। অকাস চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে।• লক্ষ্য: মূলত বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব মোকাবেলার জন্যই এই জোট গঠন করা হয়েছে। এই অঞ্চলে বহু বছর ধরেই সংকট বিরাজ করছে এবং এর জের ধরেই বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোই প্রধান লক্ষ্য। এছাড়াও জোটটি পারমাণবিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, সাইবার অপারেশন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সম্পর্কিত প্রযুক্তির গবেষণা এবং প্রয়োগের সমন্বয় সাধন করে।⇒ AUKUS চুক্তির দুটি প্রধান স্তম্ভ বা পিলার রয়েছে। এগুলো হলো:- পিলার -১: পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন সরবরাহ এবং সরবরাহ সম্পর্কে।- পিলার -২: পিলার ২ মিত্রদের তাদের “উন্নত ক্ষমতা” নিয়ে সহযোগিতা করার কথা বলে। এর মধ্যে রয়েছে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, সমুদ্রের নীচে রোবোটিক্স এবং এআই-এর মতো ক্ষেত্রে সামরিক দক্ষতা ভাগাভাগি করা।উল্লেখ্য,- তিন পক্ষের নির্ধারিত সময়সীমা অনুসারে, ২০২৭ সাল থেকে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলি অস্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় স্থাপিত হবে। উৎস: i) U.S. Department of Defense (.gov). ii) Britannica.

প্রশ্ন ১২বিগত পরীক্ষার প্রশ্ন

মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল?

  1. ১৮৪৬
  2. ১৮৬৭সঠিক উত্তর
  3. ১৮৯৮
  4. ১৯০৫

ব্যাখ্যা

● মার্কিন যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালের ৩০শে মার্চ রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল। আলাস্কা ক্রয়:- যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ভূখণ্ড ক্রয় করে যা 'আলাস্কা ক্রয়' (Purchase of Alaska) নামে পরিচিত।- স্বাক্ষরিত হয়: ৩০ মার্চ, ১৮৬৭।- মূল্য: ৭.২ মিলিয়ন মার্কিন ডলার (প্রতি একর প্রায় ২ সেন্ট বা ০.০২ ডলার)।- স্বাক্ষরকারী: যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম এইচ. সেওয়ার্ড এবং রাশিয়ার পক্ষে রুশ দূত এদুয়ার্ড ডি স্টোয়েকল।- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম এইচ. সেওয়ার্ড এই চুক্তির প্রধান উদ্যোক্তা। অনেকে এ ভূখণ্ড কেনাকে ‘সিওয়ার্ডের বোকামি’ বা ‘সিওয়ার্ডের বরফবক্স’ বলে উপহাস করেছিলেন।উল্লেখ্য,• ১৭২৫ সালে রুশ সম্রাট পিটার দ্য গ্রেট ডেনিশ নাবিক ভিটাস বেরিংকে অনুসন্ধানের জন্য আলাস্কার উপকূল পাঠান। তখন থেকেই রাশিয়ার ওই অঞ্চলে আগ্রহ ছিল। সেখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে সমুদ্র ওটারের দামি পশম ছিল। - ১৭৯৯ সালে সম্রাট পল প্রথম ‘রাশিয়ান-আমেরিকান কোম্পানিকে’ আলাস্কার শাসনের একচেটিয়া অধিকার দেন। এ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি সেখানে বসতি গড়ে তোলে। যেমন ১৮০৪ সালে স্থানীয় লিঙ্গিট উপজাতিকে দমন করে সিটকাকে রুশ উপনিবেশের রাজধানী করা হয়।- ১৮৬০-এর দশকের শুরুতে জার আলেকসান্দার দ্বিতীয় সিদ্ধান্ত নেন, আলাস্কা বিক্রি করলে টাকা পাওয়া যাবে এবং ব্রিটেনের হাত থেকে রক্ষা পাবে। যুক্তরাষ্ট্র তখন মহাদেশজুড়ে প্রসারিত হচ্ছিল। যুক্তরাষ্ট্রও তখন আলাস্কা কিনতে রাজি ছিল। - ১৮৬৫ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেন। যুক্তরাষ্ট্র প্রায় ১৫ লাখ বর্গকিলোমিটার জমি পায়। আলাস্কা ভূখণ্ড কেনার ফলে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের উত্তর প্রান্তে প্রবেশাধিকার সহজ ও নিশ্চিত হয়।⇒ আলাস্কা:- আলাস্কা যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য।- এটি রাশিয়ার সবচেয়ে কাছের আমেরিকান অঙ্গরাজ্য।- ৩ জানুয়ারি, ১৯৫৯ সালে আলাস্কা যুক্তরাষ্ট্রের ৪৯তম রাজ্য হিসেবে যোগ হয়।উৎস: i) BBC. ii) Britannica. iii) Al Jazeera.

প্রশ্ন ১৩বিগত পরীক্ষার প্রশ্ন

কোনটি ব্রিকস (BRICS)-এর প্রধান লক্ষ্য?

  1. ন্যাটোর সম্প্রসারণে সহায়তা প্রদান
  2. বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষাসঠিক উত্তর
  3. ইউরোপের জন্য একক মুদ্রা প্রতিষ্ঠা করা
  4. জি-৭ এর সদস্য সংখ্যা বৃদ্ধি

ব্যাখ্যা

● ব্রিকস (BRICS)-এর প্রধান লক্ষ্য বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা।ব্রিকস (BRICS):- ব্রিকস (BRICS) হলো বিশ্বের উদীয়মান প্রধান অর্থনীতিগুলোর একটি শক্তিশালী আন্তঃরাষ্ট্রীয় জোট।- এটি মূলত বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে পাশ্চাত্য দেশগুলোর আধিপত্য কমিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।- বর্তমান সদস্য: ১০টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া)।- প্রথমে ২০০৬ সালে BRIC (Brazil, Russia, India, China) গঠিত হয়। ২০১০ সালে South Africa যোগ দিলে BRICS নাম হয়।- সদরদপ্তর: নেই।- বর্তমান সভাপতি দেশ: ভারত।• BRICS-এর ধারণা প্রদান করেন আমেরিকান বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান শ্যাক্স (Goldman Sachs)-এর অর্থনীতিবিদ জিম 'নিল (Jim O'Neill)। তিনি "BRICS" শব্দটি ব্যবহার করে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার উজ্জ্বল অর্থনৈতিক সম্ভাবনাকে তুলে ধরেছিলেন। তার মতে, এই দেশগুলোর দ্রুত বৃদ্ধি এবং ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে।- মূল লক্ষ্য: বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে উন্নয়নশীল ও উদীয়মান দেশগুলোর ভূমিকা ও প্রভাব বাড়ানো এবং বিশ্বব্যাংক, আইএমএফ (IMF) এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক পশ্চিমা-নেতৃত্বাধীন সংস্থাগুলোর সংস্কার করা এবং একটি বহুমুখী শ্বব্যবস্থা গড়ে তোলা।উল্লেখ্য,- বিশ্বের জিডিপির প্রায় ৪০% এই জোটভুক্ত দেশগুলো থেকে আসে।- ব্রিকস দেশগুলো বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক (৪৯.৫%) এবং বাণিজ্যের প্রায় ২৬ শতাংশ নিয়ন্ত্রণ করে।এছাড়াও, - ৬ - ৭ জুলাই, ২০২৫ তারিখে ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়। ব্রাজিল এই বৈঠকে সভাপতিরাষ্ট্রের দায়িত্ব পালন করে।- জানুয়ারি, ২০২৬-এ ভারত এই জোটের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ব্রিকস জোটের শীর্ষ সম্মেলন ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে। উৎস: i) BRICS ওয়েবসাইট। [link] ii) Britannica.

প্রশ্ন ১৪বিগত পরীক্ষার প্রশ্ন

‘বিশ্ব বাণিজ্য সংস্থা’ (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল ...... চুক্তির মাধ্যমে।

  1. ব্রেটন উডস
  2. লিসবন
  3. জেনেভা
  4. মারাকেশসঠিক উত্তর

ব্যাখ্যা

● 'বিশ্ব বাণিজ্য সংস্থা' (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল মারাকেশ চুক্তির মাধ্যমে।মারাকেশ চুক্তি:- 'বিশ্ব বাণিজ্য সংস্থা' (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল মারাকেশ চুক্তির (Marrakesh Agreement Establishing the World Trade Organization) মাধ্যমে।- এই চুক্তিটি ১৯৯৪ সালের ১৫ এপ্রিল মরক্কোর মারাকেশ (Marrakesh) শহরে স্বাক্ষরিত হয়।- এই চুক্তিটি GATT চুক্তির সর্বশেষ রাউন্ড 'উরুগুয়ে রাউন্ড' আলোচনার সমাপ্তি চিহ্নিত করে।- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৫ সালের ১ জানুয়ারি।- এর মাধ্যমে GATT (General Agreement on Tariffs and Trade)-এর উত্তরসূরি হিসেবে WTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।• বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO):- বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.- বিশ্ব বাণিজ্য সংস্থা হলো বিশ্বব্যাপী বাণিজ্যের নিয়মাবলী নিয়ন্ত্রণকারী একটি আন্তর্জাতিক সংস্থা।- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।- বর্তমান সদস্য দেশ: ১৬৬টি (সর্বশেষ ১৬৬তম দেশ পূর্ব তিমুর)।- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।- মূল নীতি: Most-Favoured-Nation (MFN)।- ১ জানুয়ারি, ১৯৯৫ তারিখে বাংলাদেশ WTO-এর সদস্যপদ লাভ করে।⇒ WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা হলো Ministerial conferences। মন্ত্রী পরিষদের অধিবেশন (Ministerial conference) সকল সদস্য নিয়ে গঠিত। এটি বিশ্ব-বাণিজ্য সংস্থার কার্যকরী বিভাগ।- WTO-এর "Ministerial Conference" প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।- সর্বশেষ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৩ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (মিনিস্ট্রিয়াল সম্মেলন) অনুষ্ঠিত হয় ২০২৪ সালের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।- পরবর্তী ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) ২০২৬ সালের ২৬ থেকে ২৯ মার্চ ইয়াউন্দে, ক্যামেরুন-এ অনুষ্ঠিত হবে।উল্লেখ্য,- বিশ্ববাণিজ্যের ৯০ শতাংশের বেশি বাণিজ্য এখন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে হয়ে থাকে।- বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কাজ হচ্ছে: বাণিজ্য চুক্তি প্রয়োগ ও পরিচালনা, নতুন বাণিজ্য আলোচনার ফোরাম, বাণিজ্য বিরোধ নিষ্পত্তি, উন্নয়নশীল দেশগুলোকে টেকনিক্যাল সহায়তা প্রদান।উৎস: World Trade Organization ওয়েবসাইট।

প্রশ্ন ১৫বিগত পরীক্ষার প্রশ্ন

মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA) কোন সংস্থার অংশ?

  1. বিশ্বব্যাংক গ্রুপসঠিক উত্তর
  2. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  3. জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি
  4. এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)

ব্যাখ্যা

● মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA) বিশ্বব্যাংক গ্রুপ-এর অংশ।বিশ্বব্যাংক গ্রুপ:- বিশ্বব্যাংক গ্রুপ ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। প্রতিষ্ঠানগুলো হলো:১. International Bank for Reconstruction and Development (IBRD).২. International Finance Corporation (IFC).৩. Multilateral Investment Guarantee Agency (MIGA).৪. International Center for Settlement of Investment Disputes (ICSID).৫. International Development Association (IDA).• MIGA:- মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি সদস্য প্রতিষ্ঠান।- এটি উন্নয়নশীল দেশগুলোতে বিদেশি সরাসরি বিনিয়োগ (FDI) প্রচার ও সুরক্ষিত করার জন্য কাজ করে।- প্রতিষ্ঠিত হয়: ১২ এপ্রিল, ১৯৮৮।- বর্তমান সদস্য: ১৮২টি।- সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।- উদ্দেশ্য: বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে থাকে।- লক্ষ্য: বিদেশী বিনিয়োগকারীদের রাজনৈতিক ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া, উন্নয়নশীল দেশগুলিতে টেকসই বিনিয়োগ বৃদ্ধি করা অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস।- MIGA-এর গ্যারান্টি সাধারণত ৩-১৫ বছর মেয়াদী হয়, তবে ঋণ/প্রকল্পের মেয়াদ এবং ঝুঁকি বিশ্লেষণ এর ভিত্তিতে ২০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব। ন্যূনতম ৩ বছর মেয়াদ আবশ্যিক।এছাড়াও,• IDA-এর কাজ: বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোকে স্বল্প সুদ বা বিনা সুদে ঋণ প্রদান।• IFC-এর কাজ: উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি খাতের (private sector) প্রবৃদ্ধি, বিনিয়োগ, এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কাজ করে। এটি সরাসরি বিনিয়োগ, ঋণ প্রদান, এবং প্রযুক্তিগত পরামর্শের মাধ্যমে টেকসই ব্যবসায়িক প্রকল্প ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে।• ICSID-এর কাজ: আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি- সরকার ও বিদেশি বিনিয়োগকারীর মধ্যে বিরোধ মধ্যস্থতা।• IBRD-এর কাজ: এর প্রধান কাজ হলো মধ্যম আয়ের এবং ঋণ পরিশোধে সক্ষম নিম্ন আয়ের দেশগুলোকে দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ঋণ, গ্যারান্টি ও ঝুঁকি ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করা, যা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও জলবায়ু পরিবর্তনের মতো খাতগুলোতে সহায়তা করে। উৎস: World Bank ওয়েবসাইট।

প্রশ্ন ১৬বিগত পরীক্ষার প্রশ্ন

২০২৩ সালের এপ্রিল থেকে কোন বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত?

  1. আল শাবাব
  2. জান জাউইদ
  3. ফ্রি সুদান মুভমেন্ট
  4. র‌্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)সঠিক উত্তর

ব্যাখ্যা

● ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনীর (SAF) বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠীটি হলো র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)। র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF):- র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) হলো সুদানের একটি শক্তিশালী আধা-সামরিক বাহিনী।- এটি সুদানের দারফুর-ভিত্তিক আধাসামরিক গোষ্ঠী।- এই গোষ্ঠী মূলত জানজাবিদ মিলিশিয়া থেকে তৈরি হয়েছিল।- সুদানের বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করার জন্য সরকার ২০১৩ সালে RSF প্রতিষ্ঠা করা হয়। - এরা দারফুর অঞ্চলের বিদ্রোহ দমন করতে গিয়ে অনেক মানুষ হত্যা ও নির্যাতন করেছিল।- এদের নেতা ছিলেন জেনারেল মহম্মদ হামদান দাগালো ('হেমেডটি' নামে পরিচিত)। - মূল্য লক্ষ্য: RSF-এর মূল লক্ষ্য হলো সুদানের নিরাপত্তা সেক্টরের নিয়ন্ত্রণ নেওয়া এবং বিদ্যমান সেনাবাহিনীকে (SAF) প্রতিস্থাপন করে একটি নতুন বাহিনী প্রতিষ্ঠা করা।উল্লেখ্য,- ২০২৩ সালের এপ্রিল মাসে জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান RSF-কে একটি বিদ্রোহী বাহিনী হিসেবে ঘোষণা করেন।- ১৫ এপ্রিল, ২০২৩ সাল থেকে RSF এবং SAF (Sudanese Armed Forces) আধিপত্য বিস্তারের জন্য গৃহযুদ্ধ শুরু হয়।- ২০২৬ সালের শুরুতে সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) দেশটির সেনাবাহিনী (SAF) এর সাথে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে এবং দারফুর থেকে সংঘাত পূর্ব দিকে ছড়িয়ে পড়েছে।- এই চলমান গৃহযুদ্ধের ফলে সুদানের নিরাপত্তা ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে এবং দেশটির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।অন্যদিকে,- আল শাবাব: আল শাবাব সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী।- জান জাউইদ: জানজাউইদ সুদানের দারফুর অঞ্চল ও এর আশেপাশের এলাকায় সক্রিয় আরব বাগাররা যাযাবর জনগোষ্ঠীর একটি মিলিশিয়া বা আধা-সামরিক বাহিনী। ২০১৩ সালে জানজাউইদ মিলিশিয়াদের পুনর্গঠিত করে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) গঠন করা হয়।- ফ্রি সুদান মুভমেন্ট: ফ্রি সুদান মুভমেন্ট হলো সুদানের সামরিক জান্তা, গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে পরিচালিত একটি আন্দোলন, যা গণতন্ত্র, মানবাধিকার এবং বেসামরিক শাসনের দাবি জানায়।উৎস: i) BBC. ii) Britannica. iii) Human Rights Watch ওয়েবসাইট।

প্রশ্ন ১৭বিগত পরীক্ষার প্রশ্ন

আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ...... অবস্থিত।

  1. নাইরোবি
  2. আবিদজানসঠিক উত্তর
  3. আদ্দিস আবাবা
  4. লাগোস

ব্যাখ্যা

● আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর আবিদজান, আইভরি কোস্টে অবস্থিত।আফ্রিকান উন্নয়ন ব্যাংক (African Development Bank - AfDB):- আফ্রিকান উন্নয়ন ব্যাংক হলো আফ্রিকা মহাদেশের প্রধান মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক।- এটি আফ্রিকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা এবং নীতি পরামর্শ প্রদান করে।• AfDB প্রতিষ্ঠার চুক্তি কার্যকর হয়: ৪ আগস্ট, ১৯৬৩ (Organisation of African Unity-এর উদ্যোগে)।- প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষরিত হয়: খার্তুম, সুদান।- প্রতিষ্ঠিত হয়: ১০ সেপ্টেম্বর, ১৯৬৪। - কার্যকর: ১ জুলাই, ১৯৬৬।- সদর দপ্তর: আবিদজান, আইভরি কোস্ট।- সদস্য দেশ: ৮২টি (৫৪টি আফ্রিকান + ২৮টি অ-আফ্রিকান)।- সভাপতি: ডঃ সিদি ওউলদ তাহ (মৌরিতানিয়া)।- লক্ষ্য: আফ্রিকায় টেকসই অর্থনৈতিক বৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং দারিদ্র্য হ্রাস করা।- আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের কাজ হলো আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান।উল্লেখ্য,- এটি African Development Bank Group-এর মূল প্রতিষ্ঠান।- গ্রুপের অন্যান্য অংশ: African Development Fund (ADF), Nigeria Trust Fund (NTF)।উৎস: African Development Bank ওয়েবসাইট।

প্রশ্ন ১৮বিগত পরীক্ষার প্রশ্ন

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ (IFAD), SDG এর কোন দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে?

  1. ৭ ও ৯
  2. ১১ ও ১৩
  3. ৩ ও ৬
  4. ১ ও ২সঠিক উত্তর

ব্যাখ্যা

● ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে ইফাদ (IFAD) প্রধানত যে দুটি লক্ষ্যমাত্রা (Goals) নিয়ে কাজ করে, তা হলো SDG ১: দারিদ্র্য বিলোপ (No Poverty) ও SDG ২: ক্ষুধা মুক্তি (Zero Hunger)।IFAD:- জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD-এর পূর্ণরূপ: International Fund for Agricultural Development.- প্রতিষ্ঠিত হয়: ১৫ ডিসেম্বর, ১৯৭৭ সালে।- প্রতিষ্ঠার স্থান: রোম, ইতালি।- সদর দপ্তর: রোম, ইতালি।- বর্তমান সদস্য: ১৮০টি।- বর্তমান প্রেসিডেন্ট: আলভারো লারিও (স্পেন)।- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৯৭৭ সালে।- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) ছিল ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের অন্যতম প্রধান ফলাফল। রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা যা গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের জন্য কাজ করে। উল্লেখ্য,- ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে IFAD-এর প্রধান ফোকাস হলো দুটি লক্ষ্যমাত্রা:• SDG 1: No Poverty (দারিদ্র্যের অবসান) - সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান।• SDG 2: Zero Hunger (ক্ষুধার অবসান) - ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জন এবং টেকসই কৃষির প্রসার।- IFAD-এর কৌশলগত ফ্রেমওয়ার্ক এবং Agenda 2030-এর সাথে সামঞ্জস্য রেখে এই দুটি SDG-কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। IFAD-এর প্রকল্পগুলো ১৬টি SDG-এ অবদান রাখলেও, প্রধানত SDG 1 এবং SDG 2 লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে।অন্যদিকে, - SDG ৭ ও ৯: সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি এবং শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো। এগুলো IFAD অবদান রাখে কিন্তু প্রধান লক্ষ্যমাত্রা নয়।- SDG ১১ ও ১৩: টেকসই নগর ও জনপদ এবং জলবায়ু কার্যক্রম- এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু IFAD-এর প্রধান লক্ষ্যমাত্রা নয়।- SDG ৩ ও ৬: সুস্বাস্থ্য ও কল্যাণ এবং নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন- IFAD-এর কাজের সাথে সংযোগ আছে কিন্তু প্রধান লক্ষ্যমাত্রা নয়।উৎস: i) IFAD ওয়েবসাইট। [link] ii) UN ওয়েবসাইট।

প্রশ্ন ১৯বিগত পরীক্ষার প্রশ্ন

মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি কোন দেশ ‘স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স’ চালু করেছে?

  1. রাশিয়া
  2. চীন
  3. মার্কিন যুক্তরাষ্ট্রসঠিক উত্তর
  4. থাইল্যান্ড

ব্যাখ্যা

● মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র 'স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স' চালু করেছে।স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স (Scam Center Strike Force):- মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি (নভেম্বর, ২০২৫) 'Scam Center Strike Force' নামে একটি বিশেষ টাস্ক ফোর্স চালু করেছে।- এটি U.S. Department of Justice, FBI, U.S. Secret Service এবং অন্যান্য ফেডারেল এজেন্সির যৌথ উদ্যোগ।- এর প্রধান লক্ষ্য: দক্ষিণ-পূর্ব এশিয়া (বিশেষ করে মিয়ানমার, কম্বোডিয়া, লাওস)-এর স্ক্যাম সেন্টারগুলো থেকে আমেরিকানদের লক্ষ্য করে চালানো ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্ট ফ্রড (pig-butchering scams), অনলাইন প্রতারণা ইত্যাদি তদন্ত, ব্যাহত করা এবং নেতাদের বিচারের আওতায় আনা।- তারা মূলত 'পিগ বুচারিং' (Pig Butchering) নামক বিনিয়োগ কেলেঙ্কারী, যেখানে ভুক্তভোগীদের সাথে সুসম্পর্ক তৈরি করে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগে প্রলুব্ধ করা হয় এবং তা প্রতিরোধে কাজ করে।• সম্প্রতি (জানুয়ারি, ২০২৬) মিয়ানমারের একটি সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। - ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে, তাদের কাউকে দুবাই, কাউকে মালয়েশিয়া আবার কাউকে সরাসরি ঢাকা থেকে থাইল্যান্ডে কম্পিউটার সংক্রান্ত আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।উৎস: i) The Irrawaddy. ii) U.S. Department of the Treasury (.gov) ওয়েবসাইট।

প্রশ্ন ২০বিগত পরীক্ষার প্রশ্ন

জলবায়ু কূটনীতিতে ‘Common But Differentiated Responsibilities (CBDR)’ নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল?

  1. রিও ঘোষণাসঠিক উত্তর
  2. কিয়োটো প্রোটোকল
  3. প্যারিস চুক্তি
  4. স্টকহোম ঘোষণা

ব্যাখ্যা

● জলবায়ু কূটনীতিতে 'Common but Differentiated Responsibilities (CBDR)' নীতিটি প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছিল ১৯৯২ সালে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত আর্থ সামিটে। এটি রিও ঘোষণা বা United Nations Framework Convention on Climate Change (UNFCCC)-এর আওতায় গৃহীত হয়েছিল।Common but Differentiated Responsibilities (CBDR) নীতি:- CBDR (Common but Differentiated Responsibilities) হলো আন্তর্জাতিক পরিবেশ আইনের একটি মূলনীতি।- এই নীতি অনুযায়ী, বিশ্বের পরিবেশ রক্ষা করা এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা বিশ্বের সকল দেশের একটি সাধারণ দায়িত্ব। তবে সব দেশের দায়িত্ব সমান নয়। উন্নত দেশগুলো ঐতিহাসিকভাবে বেশি দূষণ করেছে এবং তাদের আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বেশি। তাই জলবায়ু পরিবর্তন রোধে তাদের বেশি দায়িত্ব পালন করতে হবে। - এই নীতিটি প্রথম গৃহীত হয় ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলনে’ (Earth Summit)।- এটি মূলত উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সমতা রক্ষার একটি মাধ্যম।- এটি রিও ঘোষণার "নীতি ৭" হিসেবেও পরিচিত।- পরবর্তীকালে ১৯৯৭ সালের কিয়োটো প্রটোকল এবং ২০১৫ সালের প্যারিস চুক্তিতেও এই CBDR নীতিটির প্রয়োগ করা হয়েছে।উল্লেখ্য, Earth Summit: - ১৯৯২ সালের ৩ - ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রথম পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (Earth Summit) অনুষ্ঠিত হয়।- এই সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়া প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা (এনজিও) একত্রিত হয়ে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল।⇒ ধরিত্রী সম্মেলনের উল্লেখযোগ্য সাফল্য:- রিও ঘোষণা: ২৭টি সার্বজনীন নীতিসহ পরিবেশ ও উন্নয়নের কাঠামো।- এজেন্ডা ২১: ২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা।- UNFCCC: জলবায়ু পরিবর্তন মোকাবিলার কনভেনশন যা পরে কিয়োটো প্রোটোকল নামে পরিচিত।- জৈবিক বৈচিত্র্য কনভেনশন: জৈব বৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার।- বন ব্যবস্থাপনা নীতিমালা: বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ঘোষণা।- ছোট দ্বীপ রাষ্ট্র সম্মেলন: ১৯৯৪ সালে টেকসই উন্নয়নের জন্য প্রথম সম্মেলন।উৎস: i) UN ওয়েবসাইট। ii) Britannica. iii) IPCCওয়েবসাইট।