চীনের উদ্যোগে চালু করা ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (BRI)-এর প্রাথমিক লক্ষ্য কী?
- একটি নতুন আন্তর্জাতিক মুদ্রা প্রতিষ্ঠা করা
- নৌ ঘাঁটির মাধ্যমে বিশ্বব্যাপী অর্থনৈতিক সম্প্রসারণ
- বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নে অর্থায়ন
- বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করাসঠিক উত্তর
ব্যাখ্যা
● চীনের উদ্যোগে চালু করা 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ'(BRI)-এর প্রাথমিক লক্ষ্য বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা।বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।- ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন। এ প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়।- মূল লক্ষ্য: বিশ্বব্যাপী বিশাল নেটওয়ার্ক তৈরি করা যা সিল্ক রোড ইকোনমিক বেল্ট এবং ২১শ শতাব্দীর মেরিটাইম সিল্ক রোড (সমুদ্রপথ)-এর মাধ্যমে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ওশেনিয়াকে সংযুক্ত করা।⇒ সম্প্রতি (জানুয়ারি, ২০২৬) চীন তাদের বাণিজ্য রুট ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (BRI)-এর আওতায় নতুন করে ২১৩.৫ বিলিয়ন ডলার মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে।- এই বিনিয়োগের পর বর্তমানে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মোট বিনিয়োগ ও চুক্তির পরিমাণ দাঁড়িয়েছে ১.৪ ট্রিলিয়ন ডলারের বেশি। চীনের এই ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়ন হলে এই ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ বা BRI হবে আগামীর বিশ্বের বাণিজ্যের অন্যতম নিয়ন্ত্রক।- বর্তমানে বিশ্বের প্রায় ১৫০টি দেশ বিআরআই প্রকল্পের অংশীদার। এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে আফ্রিকা ও মধ্য এশিয়ার দেশগুলো। উৎস: i) Britannica.ii) বণিক বার্তা।
