কর অঞ্চল-৬, ঢাকা-তে ৭ ক্যাটাগরিতে ৪১ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
- পদসংখ্যা
- ৪১ জন
- কর্মস্থল
- ঢাকা
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ১৮ অক্টোবর ২০২৬
- আবেদনের মাধ্যম
- অনলাইনে
- আবেদনের শেষ তারিখ
- ১৪ নভেম্বর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৬, ঢাকা
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-৬, ঢাকা-র রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে:
পদের বিবরণ:
১. সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর: ০৪ জন (গ্রেড-১৩, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০/-)। যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি ইংরেজি ৮০ ও বাংলায় ৫০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
২. প্রধান সহকারী: ০৪ জন (গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০/-)। যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে বেসিক ট্রেনিং।
৩. উচ্চমান সহকারী: ০৪ জন (গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০/-)। যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা।
৪. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ০৫ জন (গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০/-)। যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি ইংরেজি ৭০ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৮ জন (গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০/-)। যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি ২০ ও বাংলায় ২০ শব্দ।
৬. গাড়িচালক: ০১ জন (গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০/-)। যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স।
৭. অফিস সহায়ক: ১৫ জন (গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০/-)। যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীদের tax6.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
আবেদন শুরুর সময়: ২৫ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ টা।
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (৫ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।
০৪ তথ্যের উৎস
সকল উৎসের তালিকা →অফিসিয়াল ওয়েবসাইট: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৬, ঢাকা (taxeszone6.gov.bd) · ১৮ অক্টোবর ২০২৬
দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।





