মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরি২৫ দিন বাকি

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৩ ক্যাটাগরিতে ৩৩ পদে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA)
পদসংখ্যা
৩৩ জন
কর্মস্থল
ঢাকা (আগারগাঁও)
বিজ্ঞপ্তি প্রকাশ
৩ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
২ ডিসেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬সর্বশেষ হালনাগাদ: ৭ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA)

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত ৩টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৩টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের বিবরণ ও শূন্য পদসমূহ:

  • ১. হিসাবরক্ষক (গ্রেড-১৪): পদসংখ্যা ২১টি (অস্থায়ী)। বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০/-। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি, ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

  • ২. কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী (গ্রেড-১৬): পদসংখ্যা ০৯টি (স্থায়ী)। বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/-। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমান; তফসিল-৩ ও তফসিল-৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ (টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ)।

  • ৩. ব্যক্তিগত সহকারী (গ্রেড-১৬): পদসংখ্যা ০৩টি (অস্থায়ী)। বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/-। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমান; তফসিল-৩ ও তফসিল-৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি:

  • মোট নম্বর: ১১০ নম্বর (লিখিত পরীক্ষা ১০০ নম্বর এবং মৌখিক পরীক্ষা ১০ নম্বর)।

  • লিখিত পরীক্ষা: ৯০ মিনিটব্যাপী (বাংলা ৩০, ইংরেজি ৩০, গণিত/পদ সংশ্লিষ্ট ২০, সাধারণ জ্ঞান ২০)। পাস নম্বর ৫০%।

গুরুত্বপূর্ণ তারিখ ও তথ্যাবলি:

  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

  • মোট পদসংখ্যা: ৩৩ জন

  • বয়সসীমা: ১৮ হতে ৩২ বছর (০৬/১০/২০২৬ তারিখে)

  • আবেদন শুরুর তারিখ: ০৫ নভেম্বর ২০২৬ (সকাল ১০:০০ টা)

  • আবেদনের শেষ তারিখ: ০২ ডিসেম্বর ২০২৬ (বিকাল ০৪:০০ টা)

  • আবেদনের লিংক: http://bhtpa.teletalk.com.bd

  • অফিশিয়াল ওয়েবসাইট: https://bhtpa.gov.bd

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের http://bhtpa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে সফলভাবে আবেদন সাবমিটের পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস পাঠিয়ে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৩ ক্যাটাগরিতে ৩৩ পদে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।