কৃষি তথ্য সার্ভিসে ৬ ক্যাটাগরিতে ১৫ পদে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি
- পদসংখ্যা
- ১৫ জন
- কর্মস্থল
- ঢাকা (ফার্মগেট)
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ৪ নভেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম
- অনলাইনে
- আবেদনের শেষ তারিখ
- ৩ ডিসেম্বর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
কৃষি তথ্য সার্ভিস (AIS) — কৃষি মন্ত্রণালয়
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি তথ্য সার্ভিসের রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
পদের বিবরণ ও শূন্য পদসমূহ:
১. অডিও ভিজ্যুয়াল অপারেটর (গ্রেড-১৪): পদসংখ্যা ০১ জন। বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০/-। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট বা অভিজ্ঞতা।
২. ফটোগ্রাফার (গ্রেড-১৪): পদসংখ্যা ০৩ জন। বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০/-। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান এবং স্থিরচিত্র ধারণে বাস্তব অভিজ্ঞতা।
৩. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪): পদসংখ্যা ০৩ জন। বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০/-। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার টাইপিং দক্ষতা।
৪. ক্যাশিয়ার (গ্রেড-১৬): পদসংখ্যা ০১ জন। বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/-। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস।
৫. ড্রাইভার (গ্রেড-১৬): পদসংখ্যা ০৫ জন। বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/-। শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমান পাস এবং হালকা/ভারী ড্রাইভিং লাইসেন্স।
৬. অফিস সহায়ক (গ্রেড-২০): পদসংখ্যা ০২ জন। বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০/-। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
প্রতিষ্ঠানের নাম: কৃষি তথ্য সার্ভিস (AIS)
মোট পদসংখ্যা: ১৫ জন
বয়সসীমা: ১৮ হতে ৩২ বছর
আবেদন শুরুর তারিখ: ১০ নভেম্বর ২০২৬ (সকাল ০৯:০০ টা)
আবেদনের শেষ তারিখ: ০৩ ডিসেম্বর ২০২৬ (বিকাল ০৫:০০ টা)
আবেদনের লিংক: https://ais.teletalk.com.bd
অফিশিয়াল ওয়েবসাইট: https://ais.gov.bd
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।
০৪ তথ্যের উৎস
সকল উৎসের তালিকা →অফিসিয়াল ওয়েবসাইট: কৃষি তথ্য সার্ভিস (AIS) (ais.gov.bd) · ৪ নভেম্বর ২০২৬
দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।

