মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরি২৭ দিন বাকি

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ৮১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
পদসংখ্যা
৮১ জন
কর্মস্থল
ময়মনসিংহ / সারাদেশে
বিজ্ঞপ্তি প্রকাশ
৮ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
১০ ডিসেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬সর্বশেষ হালনাগাদ: ১৩ নভেম্বর ২০২৬

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (BFRI)

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত ১১টি ক্যাটাগরির ৮১টি (স্থায়ী/অস্থায়ী) শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের বিবরণ, পদসংখ্যা, গ্রেড ও শিক্ষাগত যোগ্যতা:

  1. বৈজ্ঞানিক কর্মকর্তা: ৫০ জন (৪০টি স্থায়ী, ১০টি অস্থায়ী) — গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০/-)।
    শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৎস্যবিজ্ঞানে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা প্রাণিবিজ্ঞান (মৎস্য) বা বিজ্ঞানের অন্য কোন সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি।

  2. গ্রন্থাগারিক: ১ জন (স্থায়ী) — গ্রেড-৯ (বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০/-)।
    শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি।

  3. উপ-সহকারী প্রকৌশলী (পুরকৌশল): ৫ জন (২টি স্থায়ী, ৩টি অস্থায়ী) — গ্রেড-১০ (বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০/-)।
    শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে পুরকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট বিষয়ে চাকুরির বাস্তব অভিজ্ঞতা।

  4. ফটোগ্রাফার: ১ জন (স্থায়ী) — গ্রেড-১১ (বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০/-)।
    শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেটসহ কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ফটোগ্রাফিতে ডিপ্লোমা।

  5. কম্পিউটার অপারেটর: ৫ জন (২টি স্থায়ী, ৩টি অস্থায়ী) — গ্রেড-১৩ (বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০/-)।
    শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

  6. হিসাবরক্ষক: ২ জন (অস্থায়ী) — গ্রেড-১৪ (বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০/-)।
    শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি অথবা কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ হিসাবরক্ষণ সংক্রান্ত কাজে অন্যূন ০৫ বছরের চাকুরির অভিজ্ঞতা।

  7. ক্যাশিয়ার: ১ জন (স্থায়ী) — গ্রেড-১৪ (বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০/-)।
    শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি অথবা কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট বিষয়ে ০৫ বছরের চাকুরির অভিজ্ঞতা।

  8. মোটর চালক (ভারী): ৩ জন (স্থায়ী) — গ্রেড-১৫ (বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০/-)।
    শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) বিআরটিএ প্রদত্ত ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স; এবং (গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।

  9. মোটর চালক (হালকা): ২ জন (স্থায়ী) — গ্রেড-১৬ (বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০/-)।
    শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) বিআরটিএ প্রদত্ত হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স; এবং (গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।

  10. স্পীডবোট চালক: ১ জন (স্থায়ী) — গ্রেড-১৬ (বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০/-)।
    শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা; এবং (খ) স্পীডবোট চালক হিসাবে ট্রেড সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা।

  11. অফিস সহায়ক: ১০ জন (স্থায়ী) — গ্রেড-২০ (বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/-)।
    শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ:

  • ১ হতে ৩ নং পদের জন্য: পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকাসহ মোট ২২৩/- টাকা।

  • ৪ নং পদের জন্য: পরীক্ষার ফি বাবদ ১৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১৮/- টাকাসহ মোট ১৬৮/- টাকা।

  • ৫ হতে ১০ নং পদের জন্য: পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা।

  • ১১ নং পদের জন্য: পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা।

  • অনগ্রসর শ্রেণির প্রার্থীগণ (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল গ্রেডের পদের জন্য সর্বমোট ৫৬/- টাকা।

বয়সসীমা:

০১/১১/২০২৬ ইং তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩২ বছর হতে হবে (এসএসসি সনদের ভিত্তিতে)।

আবেদন পদ্ধতি ও নির্দেশাবলি:

আগ্রহী প্রার্থীদের https://fri.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু ১০ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা এবং শেষ ১০ ডিসেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টা। আবেদন সাবমিটের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এসএমএস পাঠিয়ে ফি প্রদান করতে হবে। মুদ্রিত বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।

যোগাযোগ ও ঠিকানা:
মহাপরিচালক
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)
ময়মনসিংহ-২২০১।
ওয়েবসাইট: https://fri.gov.bd

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট https://fri.teletalk.com.bd-এ প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১০ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টায় এবং শেষ হবে ১০ ডিসেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টায়। অনলাইনে আবেদন সাবমিট করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এসএমএসের মাধ্যমে নির্ধারিত পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। মুদ্রিত বা হস্তলিখিত কোনো আবেদন সরাসরি বা ডাকযোগে গ্রহণ করা হবে না।

০৩ মূল বিজ্ঞপ্তি (৫ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ৮১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ৮১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — মূল বিজ্ঞপ্তি, পাতা ২
পাতা ২
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ৮১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — মূল বিজ্ঞপ্তি, পাতা ৩
পাতা ৩
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ৮১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — মূল বিজ্ঞপ্তি, পাতা ৪
পাতা ৪
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ৮১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — মূল বিজ্ঞপ্তি, পাতা ৫
পাতা ৫

০৪ তথ্যের উৎস

সকল উৎসের তালিকা →

দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।