মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরিআবেদনের সময় শেষ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ১৬ ক্যাটাগরিতে ২২৮ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
পদসংখ্যা
২২৮ জন
কর্মস্থল
সারাদেশ
বিজ্ঞপ্তি প্রকাশ
৮ অক্টোবর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
২৯ অক্টোবর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬সর্বশেষ হালনাগাদ: ২৯ অক্টোবর ২০২৬

এই বিজ্ঞপ্তির আবেদনের সময় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হয়েছে। তথ্যটি শুধু রেফারেন্সের জন্য রাখা হয়েছে — এখন আবেদন করা যাবে না।

সরকারি চাকরি: এখন আবেদন করা যায় এমন বিজ্ঞপ্তি →সংশ্লিষ্ট সক্রিয় চাকরি ↓পুরোনো বিজ্ঞপ্তির তালিকা

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

পদসমূহ ও শূন্যপদের বিবরণ:

  1. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর — ০১ জন (১৩তম গ্রেড: ২৪,০০০-৫৮,০০০/-)
    যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ; টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।

  2. স্টাফ ফটোগ্রাফার — ০১ জন (১৪তম গ্রেড: ২৩,৫০০-৫৬,৮০০/-)
    যোগ্যতা: এইচএসসি পাস এবং আলোকচিত্র বিদ্যায় ডিপ্লোমাসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

  3. ড্রাফটসম্যান — ০১ জন (১৪তম গ্রেড: ২৩,৫০০-৫৬,৮০০/-)
    যোগ্যতা: এইচএসসি পাসসহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যানশিপ ডিপ্লোমা।

  4. থানা/উপজেলা প্রশিক্ষক — ৭৬ জন (১৫তম গ্রেড: ২২,৮০০-৫৫,২০০/-)
    যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস; উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি (শুধু পুরুষ প্রার্থীগণ)।

  5. উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা — ৯৩ জন (১৫তম গ্রেড: ২২,৮০০-৫৫,২০০/-)
    যোগ্যতা: এইচএসসি পাসসহ প্রশিক্ষণপ্রাপ্ত দলনেত্রী (শুধু মহিলা প্রার্থীগণ)।

  6. গাড়িচালক (ভারী) — ১০ জন (১৫তম গ্রেড: ২২,৮০০-৫৫,২০০/-)
    যোগ্যতা: জেএসসি/অষ্টম শ্রেণি পাস এবং ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স।

  7. প্রুফ রিডার — ০১ জন (১৬তম গ্রেড: ২১,৯০০-৫২,৯০০/-)
    যোগ্যতা: এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

  8. অফিস সহকারী — ০২ জন (১৬তম গ্রেড: ২১,৯০০-৫২,৯০০/-)
    যোগ্যতা: এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি।

  9. ইলেকট্রিশিয়ান — ০১ জন (১৬তম গ্রেড: ২১,৯০০-৫২,৯০০/-)
    যোগ্যতা: মাধ্যমিক বা সমমান পাসসহ ট্রেডকোর্স সনদ এবং 'সি' লাইসেন্সহোল্ডার।

  10. বুট মেকার — ০১ জন (১৭তম গ্রেড: ২১,৪০০-৫১,৯০০/-)
    যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা।

  11. প্লাম্বার — ০২ জন (১৮তম গ্রেড: ২১,০০০-৫০,৯০০/-)
    যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ ট্রেড কোর্স সম্পন্ন।

  12. ব্যান্ডসম্যান — ২২ জন (১৯তম গ্রেড: ২০,৫০০-৪৯,৬০০/-)
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস; উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি (শুধু পুরুষ প্রার্থীগণ)।

  13. মহিলা ব্যান্ড — ০৪ জন (১৯তম গ্রেড: ২০,৫০০-৪৯,৬০০/-)
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস; উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি (শুধু মহিলা প্রার্থীগণ)।

  14. মালী — ০১ জন (২০তম গ্রেড: ২০,০০০-৪৮,৪০০/-)
    যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ বাগান পরিচর্যায় বাস্তব অভিজ্ঞতা।

  15. বাবুর্চি — ০২ জন (২০তম গ্রেড: ২০,০০০-৪৮,৪০০/-)
    যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ রন্ধন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা।

  16. অফিস সহায়ক — ১০ জন (২০তম গ্রেড: ২০,০০০-৪৮,৪০০/-)
    যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বাইসাইকেল চালনায় পারদর্শী।

বয়সসীমা: ০৯/১০/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

আবেদন শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬।

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd)-এ প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিংক-এর আওতায় '১৩-২০তম গ্রেডের কর্মচারী নিয়োগ' লিংকে অথবা সরাসরি https://recruitment.bdansarerp.gov.bd পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শুরু ০৯/১০/২০২৬ এবং শেষ ২৯/১০/২০২৬। পরীক্ষার ফি বাবদ ক্রমিক ১ হতে ৯ নং পদের জন্য ১০০/- টাকা এবং ক্রমিক ১০ হতে ১৬ নং পদের জন্য ৫০/- টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (৩ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ১৬ ক্যাটাগরিতে ২২৮ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ১৬ ক্যাটাগরিতে ২২৮ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ২
পাতা ২
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ১৬ ক্যাটাগরিতে ২২৮ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৩
পাতা ৩