বাংলাদেশ পুলিশ সিআইডিতে ৩ ক্যাটাগরিতে ১৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পদসংখ্যা
- ১৮ জন
- কর্মস্থল
- ঢাকা / সারা বাংলাদেশ
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ৭ অক্টোবর ২০২৬
- আবেদনের মাধ্যম
- অনলাইনে
- আবেদনের শেষ তারিখ
- ৮ নভেম্বর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
বাংলাদেশ পুলিশ — অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল এর কার্যালয়, সিআইডি, ঢাকার রাজস্ব খাতভুক্ত গ্রেড-১৬ ও গ্রেড-২০ এর নিম্নবর্ণিত ৩টি ক্যাটাগরির ১৮টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদসমূহ ও শূন্যপদ:
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক — ০৮ জন (গ্রেড-১৬: ২১,৯০০-৫২,৯০০/-)
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।গবেষণা সহকারী — ০১ জন (গ্রেড-১৬: ২১,৯০০-৫২,৯০০/-)
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।অফিস সহায়ক — ০৯ জন (গ্রেড-২০: ২০,০০০-৪৮,৪০০/-)
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা: ০১/১০/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়মাবলী: cid.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ ও ফি প্রদান করতে হবে। আবেদনের শেষ তারিখ ০৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০ ঘটিকা।
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (৩ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।
০৪ তথ্যের উৎস
সকল উৎসের তালিকা →অফিসিয়াল ওয়েবসাইট: বাংলাদেশ পুলিশ (সিআইডি) (police.gov.bd) · ৭ অক্টোবর ২০২৬
দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।



