মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরিআবেদনের সময় শেষ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) পদে ১০,০০০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পুলিশ
পদসংখ্যা
১০,০০০ জন
কর্মস্থল
সারা বাংলাদেশ (সকল জেলা)
বিজ্ঞপ্তি প্রকাশ
১০ অক্টোবর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
৩০ অক্টোবর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬সর্বশেষ হালনাগাদ: ৩০ অক্টোবর ২০২৬

এই বিজ্ঞপ্তির আবেদনের সময় ৩০ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হয়েছে। তথ্যটি শুধু রেফারেন্সের জন্য রাখা হয়েছে — এখন আবেদন করা যাবে না।

সরকারি চাকরি: এখন আবেদন করা যায় এমন বিজ্ঞপ্তি →সংশ্লিষ্ট সক্রিয় চাকরি ↓পুরোনো বিজ্ঞপ্তির তালিকা

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে দেশব্যাপী যোগ্য পুরুষ ও নারী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

পদের বিবরণ:

  • পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) / Trainee Recruit Constable (TRC)

  • পদসংখ্যা: ১০,০০০ (+) জন (জেলা ভিত্তিক শূন্যপদ অনুযায়ী)

  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫০/সমমান)।

  • বয়সসীমা: ৩০ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ হতে ২০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার ক্ষেত্রে বিদ্যমান সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।

  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়)।

  • বেতন স্কেল ও সুবিধাদি: প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী, থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা এবং সরকার কর্তৃক নির্ধারিত হারে মাসিক খোরাকি ভাতা প্রাপ্য হবেন। ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৭তম গ্রেড (৯,০০০-২১,৮০০/-) এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাসহ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে।

শারীরিক মাপ ও যোগ্যতা:

  • উচ্চতা: সাধারণ ও অন্যান্য কোটায় পুরুষ প্রার্থী ৫ ফুট ৬ ইঞ্চি, নারী প্রার্থী ৫ ফুট ৪ ইঞ্চি। মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি, নারী ৫ ফুট ২ ইঞ্চি।

  • বুকের মাপ: সাধারণ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি।

  • দৃষ্টিশক্তি: ৬/৬।

নির্বাচন পদ্ধতি: প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও Physical Endurance Test (PET), লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।

আবেদনের নিয়মাবলী: police.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে ফরম পূরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর ২০২৬ রাত ১১:৫৯ মিনিট।

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী যোগ্য প্রার্থীদের http://police.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে Teletalk অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শুরু ১৩/১০/২০২৬ সকাল ১০:০০ এবং শেষ ৩০/১০/২০২৬ রাত ১১:৫৯। সফল আবেদনের পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সংযোগের মাধ্যমে সার্ভিস চার্জসহ সর্বমোট ৪৫/- টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) পদে ১০,০০০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১