হবিগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে ৪ ক্যাটাগরিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি
- পদসংখ্যা
- ৪ জন
- কর্মস্থল
- হবিগঞ্জ
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ১১ অক্টোবর ২০২৬
- আবেদনের মাধ্যম
- ডাকযোগে
- আবেদনের শেষ তারিখ
- ১২ নভেম্বর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা পরিষদ কার্যালয়, হবিগঞ্জ
স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদ কার্যালয়, হবিগঞ্জ-এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত ৪টি পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ও নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদসমূহ ও শূন্যপদের বিবরণ:
সাঁটলিপিকার — ০১ জন (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১৩: ২৪,০০০-৫৮,০০০/-)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় ৭০ ও ইংরেজিতে ১০০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় ৩০ ও ইংরেজিতে ৫০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় প্রয়োজনীয় দক্ষতা।উচ্চমান সহকারী — ০১ জন (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১৪: ২৩,৫০০-৫৬,৮০০/-)
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং দাপ্তরিক চিঠিপত্র লিখন কাজে অভিজ্ঞতা।নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর — ০১ জন (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১৬: ২১,৯০০-৫২,৯০০/-)
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পাস; কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ৪০ ও বাংলায় ৩০ শব্দ টাইপ করার যোগ্যতা।অফিস সহায়ক — ০১ জন (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-২০: ২০,০০০-৪৮,৪০০/-)
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা: ১১/১১/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পৌঁছানোর ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ। ডাকযোগে আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ: ১২ নভেম্বর ২০২৬।
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।
০৪ তথ্যের উৎস
সকল উৎসের তালিকা →অফিসিয়াল ওয়েবসাইট: জেলা পরিষদ কার্যালয়, হবিগঞ্জ (zphabiganj.gov.bd) · ১১ অক্টোবর ২০২৬
দৈনিক চাকরি কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি মিলিয়ে নিন।

