মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
অন্যান্য চাকরিআবেদনের সময় শেষ

হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফ সিলেটে ৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফ পরিচালনা কমিটি, সিলেট
পদসংখ্যা
৩ জন
কর্মস্থল
সিলেট
বিজ্ঞপ্তি প্রকাশ
২৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম
অফলাইনে
আবেদনের শেষ তারিখ
১৫ অক্টোবর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬সর্বশেষ হালনাগাদ: ১৫ অক্টোবর ২০২৬

এই বিজ্ঞপ্তির আবেদনের সময় ১৫ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হয়েছে। তথ্যটি শুধু রেফারেন্সের জন্য রাখা হয়েছে — এখন আবেদন করা যাবে না।

অন্যান্য চাকরি: এখন আবেদন করা যায় এমন বিজ্ঞপ্তি →সংশ্লিষ্ট সক্রিয় চাকরি ↓পুরোনো বিজ্ঞপ্তির তালিকা

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফ পরিচালনা কমিটি, সিলেট

হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফ ওয়াকফ এস্টেটের সুষ্ঠু পরিচালনার স্বার্থে পরিচালনা কমিটি কর্তৃক চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা:

  1. ম্যানেজার (১ জন) — বয়স: ৪০-৪৫ বছর। বেতন: আলোচনা সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে অন্যূন ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  2. হিসাবরক্ষক (১ জন) — বয়স: ৩৫-৪০ বছর। বেতন: আলোচনা সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। হিসাবরক্ষণ কাজে অন্যূন ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং ট্যালি সফটওয়্যার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

  3. অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর (১ জন) — বয়স: ২৫-৪০ বছর। বেতন: আলোচনা সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিং ও অফিস সফটওয়্যার ব্যবহারে দক্ষ হতে হবে।

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সাইজের ছবিসহ আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে জেলা প্রশাসক, সিলেট ও আহ্বায়ক, হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফ পরিচালনা কমিটি, সিলেট বরাবরে পৌঁছাতে হবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (৩ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফ সিলেটে ৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১
হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফ সিলেটে ৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ২
পাতা ২
হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফ সিলেটে ৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৩
পাতা ৩