জেলা প্রশাসকের কার্যালয় খুলনায় বিভিন্ন পদে নিয়োগ
- পদসংখ্যা
- ২৪ জন
- কর্মস্থল
- খুলনা
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ১৫ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম
- অনলাইনে
- আবেদনের শেষ তারিখ
- ১৫ অক্টোবর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
এই বিজ্ঞপ্তির আবেদনের সময় ১৫ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হয়েছে। তথ্যটি শুধু রেফারেন্সের জন্য রাখা হয়েছে — এখন আবেদন করা যাবে না।
সরকারি চাকরি: এখন আবেদন করা যায় এমন বিজ্ঞপ্তি →সংশ্লিষ্ট সক্রিয় চাকরি ↓পুরোনো বিজ্ঞপ্তির তালিকা
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
সংক্ষিপ্ত বিবরণ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের রাজস্ব প্রশাসনের শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে খুলনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের বিবরণ ও পদসংখ্যা
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০১ জন (গ্রেড-১৬, বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০/-)
লাইব্রেরি সহকারী: ০১ জন (গ্রেড-১৬, বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০/-)
হিসাব সহকারী: ০৭ জন (গ্রেড-১৬, বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০/-)
কপিস্ট: ০৭ জন (গ্রেড-১৬, বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০/-)
সার্টিফিকেট সহকারী: ০৩ জন (গ্রেড-১৬, বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০/-)
বেঞ্চ সহকারী: ০১ জন (গ্রেড-১৬, বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০/-)
অফিস সহায়ক: ০২ জন (গ্রেড-২০, বেতন স্কেল: ৮,২৫০ - ২০,০১০/-)
নিরাপত্তা প্রহরী: ০২ জন (গ্রেড-২০, বেতন স্কেল: ৮,২৫০ - ২০,০১০/-)
শিক্ষাগত যোগ্যতা
ক্রমিক ১ হতে ৬ (গ্রেড-১৬): কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
ক্রমিক ৭ ও ৮ (গ্রেড-২০): কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
প্রার্থীর যোগ্যতা ও জেলা কোটা
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে খুলনা বিভাগের এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় যে-কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা
১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আবেদন ও ফি জমাদানের সময়সূচি
আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬, বিকাল ০৪:৫৯:৫৯ টা
আবেদন ফি: গ্রেড-১৬ এর জন্য ১১২/- টাকা এবং গ্রেড-২০ এর জন্য ৫৬/- টাকা
আবেদনের লিংক: dckhulna.teletalk.com.bd/dckhulna4/
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (৫ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।





