কর অঞ্চল-২২ ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৬৯ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
- পদসংখ্যা
- ৬৯ জন
- কর্মস্থল
- ঢাকা
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ৭ অক্টোবর ২০২৬
- আবেদনের মাধ্যম
- অনলাইনে
- আবেদনের শেষ তারিখ
- ৩১ অক্টোবর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
এই বিজ্ঞপ্তির আবেদনের সময় ৩১ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হয়েছে। তথ্যটি শুধু রেফারেন্সের জন্য রাখা হয়েছে — এখন আবেদন করা যাবে না।
সরকারি চাকরি: এখন আবেদন করা যায় এমন বিজ্ঞপ্তি →সংশ্লিষ্ট সক্রিয় চাকরি ↓পুরোনো বিজ্ঞপ্তির তালিকা
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২২, ঢাকা
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীন কর অঞ্চল-২২, ঢাকার রাজস্ব খাতভুক্ত গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত নিম্নবর্ণিত ৭টি ক্যাটাগরির ৬৯টি শূন্য পদে অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদসমূহ ও শূন্যপদ:
কম্পিউটার অপারেটর — ০১ জন (গ্রেড-১৩: ২৪,০০০-৫৮,০০০/-)
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি।ব্যক্তিগত সহকারী — ০৪ জন (গ্রেড-১৩: ২৪,০০০-৫৮,০০০/-)
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে গতি বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ; টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।প্রধান সহকারী — ১২ জন (গ্রেড-১৩: ২৪,০০০-৫৮,০০০/-)
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।উচ্চমান সহকারী — ০৭ জন (গ্রেড-১৪: ২৩,৫০০-৫৬,৮০০/-)
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর — ২০ জন (গ্রেড-১৪: ২৩,৫০০-৫৬,৮০০/-)
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ; টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক — ১৩ জন (গ্রেড-১৬: ২১,৯০০-৫২,৯০০/-)
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি পাস; টাইপিং গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।অফিস সহায়ক — ১২ জন (গ্রেড-২০: ২০,০০০-৪৮,৪০০/-)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস।
জেলা কোটা: ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন (তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রযোজ্য)।
বয়সসীমা: ০১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ হতে ৩২ বছর।
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (৫ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।





