মূল বিষয়ে যান
দৈনিক চাকরি
সরকারি চাকরিআবেদনের সময় শেষ

কর অঞ্চল-৩ ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৪৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৩, ঢাকা
পদসংখ্যা
৪৭ জন
কর্মস্থল
ঢাকা
বিজ্ঞপ্তি প্রকাশ
১১ অক্টোবর ২০২৬
আবেদনের মাধ্যম
অনলাইনে
আবেদনের শেষ তারিখ
১ নভেম্বর ২০২৬
বেতন ও সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬সর্বশেষ হালনাগাদ: ১ নভেম্বর ২০২৬

এই বিজ্ঞপ্তির আবেদনের সময় ১ নভেম্বর ২০২৬ তারিখে শেষ হয়েছে। তথ্যটি শুধু রেফারেন্সের জন্য রাখা হয়েছে — এখন আবেদন করা যাবে না।

সরকারি চাকরি: এখন আবেদন করা যায় এমন বিজ্ঞপ্তি →সংশ্লিষ্ট সক্রিয় চাকরি ↓পুরোনো বিজ্ঞপ্তির তালিকা

০১ বিজ্ঞপ্তির বিস্তারিত

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৩, ঢাকা

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীন কর অঞ্চল-৩, ঢাকার রাজস্ব খাতভুক্ত গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত নিম্নবর্ণিত ৭টি ক্যাটাগরির ৪৭টি শূন্য পদে অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:

পদসমূহ ও শূন্যপদ:

  1. কম্পিউটার অপারেটর — ০১ জন (গ্রেড-১৩: ২৪,০০০-৫৮,০০০/-)
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি।

  2. প্রধান সহকারী — ০৫ জন (গ্রেড-১৩: ২৪,০০০-৫৮,০০০/-)
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।

  3. উচ্চমান সহকারী — ০৮ জন (গ্রেড-১৪: ২৩,৫০০-৫৬,৮০০/-)
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

  4. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর — ১৩ জন (গ্রেড-১৪: ২৩,৫০০-৫৬,৮০০/-)
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। সাঁটলিপিতে গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ; টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।

  5. গাড়ি চালক — ০১ জন (গ্রেড-১৬: ২১,৯০০-৫২,৯০০/-)
    যোগ্যতা: জেএসসি/সমমান পাস এবং হালকা গাড়ি চালনার বৈধ লাইসেন্স।

  6. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক — ০৯ জন (গ্রেড-১৬: ২১,৯০০-৫২,৯০০/-)
    যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি পাস; টাইপিং গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।

  7. অফিস সহায়ক — ১০ জন (গ্রেড-২০: ২০,০০০-৪৮,৪০০/-)
    যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস।

জেলা কোটা: ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন (তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রযোজ্য)।

০২ যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের http://tax3.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে Teletalk অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শুরু ১২/১০/২০২৬ সকাল ১০:০০ এবং শেষ ০১/১১/২০২৬ বিকাল ০৫:০০। সফল আবেদনের পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সংযোগের মাধ্যমে নির্ধারিত পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

০৩ মূল বিজ্ঞপ্তি (৪ পাতা)

ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

কর অঞ্চল-৩ ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৪৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ১
পাতা ১
কর অঞ্চল-৩ ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৪৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ২
পাতা ২
কর অঞ্চল-৩ ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৪৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৩
পাতা ৩
কর অঞ্চল-৩ ঢাকায় ৭ ক্যাটাগরিতে ৪৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি — মূল বিজ্ঞপ্তি, পাতা ৪
পাতা ৪