কর অঞ্চল রংপুরে ৫ ক্যাটাগরিতে ৩৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পদসংখ্যা
- ৩৬ জন
- কর্মস্থল
- রংপুর
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ২৯ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম
- অনলাইনে
- আবেদনের শেষ তারিখ
- ২৮ অক্টোবর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
এই বিজ্ঞপ্তির আবেদনের সময় ২৮ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হয়েছে। তথ্যটি শুধু রেফারেন্সের জন্য রাখা হয়েছে — এখন আবেদন করা যাবে না।
সরকারি চাকরি: এখন আবেদন করা যায় এমন বিজ্ঞপ্তি →সংশ্লিষ্ট সক্রিয় চাকরি ↓পুরোনো বিজ্ঞপ্তির তালিকা
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-রংপুর
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীন কর অঞ্চল-রংপুরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য রংপুর বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদসমূহ ও শূন্যপদ:
উচ্চমান সহকারী — ০৭ জন (গ্রেড-১৪: ১০,২০০-২৪,৬৮০/-)
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর — ০৮ জন (গ্রেড-১৪: ১০,২০০-২৪,৬৮০/-)
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ; কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক — ০৮ জন (গ্রেড-১৬: ৯,৩০০-২২,৪৯০/-)
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।গাড়ি চালক — ০৪ জন (গ্রেড-১৬: ৯,৩০০-২২,৪৯০/-)
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমান পাস এবং হালকা/ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স।অফিস সহায়ক — ০৯ জন (গ্রেড-২০: ৮,২৫০-২০,০১০/-)
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস।
জেলা প্রাপ্যতা: রংপুর বিভাগের জেলাসমূহ (রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়)। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (৩ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।



