ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ জন নিয়োগ
- পদসংখ্যা
- ১১ জন
- কর্মস্থল
- ব্রাহ্মণবাড়িয়া
- বিজ্ঞপ্তি প্রকাশ
- ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম
- অনলাইনে
- আবেদনের শেষ তারিখ
- ১৫ অক্টোবর ২০২৬
- বেতন ও সুযোগ-সুবিধা
- বিজ্ঞপ্তি অনুযায়ী
এই বিজ্ঞপ্তির আবেদনের সময় ১৫ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হয়েছে। তথ্যটি শুধু রেফারেন্সের জন্য রাখা হয়েছে — এখন আবেদন করা যাবে না।
সরকারি চাকরি: এখন আবেদন করা যায় এমন বিজ্ঞপ্তি →সংশ্লিষ্ট সক্রিয় চাকরি ↓পুরোনো বিজ্ঞপ্তির তালিকা
০১ বিজ্ঞপ্তির বিস্তারিত
সংক্ষিপ্ত বিবরণ
ভূমি মন্ত্রণালয়ের ছাড়পত্রের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজস্ব প্রশাসনের অধীনস্থ কার্যালয়সমূহে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ২০তম গ্রেডভুক্ত ১১টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের বিবরণ ও যোগ্যতা
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১১ (এগারো) টি
বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০–২০,০১০/-)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
শর্তাবলী ও বয়সসীমা
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে।
অনলাইন আবেদন ও পরীক্ষার ফি প্রদান
আবেদনের ওয়েবসাইট: http://dcbb.teletalk.com.bd
আবেদন শুরুর তারিখ ও সময়: ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ ও সময়: ১৫ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০ টা।
পরীক্ষার ফি: পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ২টি এসএমএস করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
০২ যেভাবে আবেদন করবেন
০৩ মূল বিজ্ঞপ্তি (১ পাতা)
ছবিতে ক্লিক করলে পূর্ণ আকারে খুলবে।

